তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা পারিবারিক কলহে বাবার ঘরে আগুন জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সিদ্ধান্ত পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র প্রহসনের নির্বাচন

জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা

জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা
পাঠক সংখ্যা
638

 

মোঃ মহিব্বুল্লাহঃ

রাজধানী ঢাকা আবারও নাশকতার আতঙ্কে। মোহাম্মদপুর, তেজগাঁও, শেরেবাংলা নগর, মানিক মিয়া এভিনিউসহ ঢাকার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলে জনবল সরবরাহের অভিযোগ উঠেছে কুখ্যাত বশির মোল্লা ওরফে ওয়াশি আলম বশিরের বিরুদ্ধে।

 

সূত্র জানায়, বশির মোল্লা দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশপাশের বিহারি ক্যাম্পগুলো থেকে জনবল ভাড়া করে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল ও আন্দোলনে অংশগ্রহণ করিয়ে আসছে। ঢাকা-১৩ আসনের সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠ হওয়ায় বশিরের রয়েছে আওয়ামী লীগের বহু প্রভাবশালী নেতার সঙ্গে নিবিড় যোগাযোগ।

 

 নাশকতার ছক সিন্ডিকেট কার্যক্রম:

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা ও অর্থ সহায়তায় মোল্লা বশির বর্তমানে ঢাকার বিভিন্ন এলাকায় গোপনে সক্রিয়। দরিদ্র জনগোষ্ঠীকে ১০০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়। গভীর রাত বা ভোরবেলা মিছিল সাজিয়ে কয়েক সেকেন্ডের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

 

মিছিলের সময় অংশগ্রহণকারীদের অধিকাংশই মুখে মাস্ক ব্যবহার করে। কেউ আটক বা আহত হলে, তার পরিবারের দায়িত্ব নেয় বশিরের সিন্ডিকেট। এ কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী, যার প্রধান ঘাঁটি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে।

 

 ২৪ এর জুলাই আগস্টের নারকীয় হামলা:

গত ৫ আগস্ট মানিক মিয়া এভিনিউ, ধানমন্ডি ২৭ ও মোহাম্মদপুর এলাকায় বশির মোল্লা ও তার সন্ত্রাসী বাহিনী সাবেক এমপি নানকের পিএস বিপ্লব, সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজিব, আসিফ আহমেদ ও হাসান নূর ইসলাম রাষ্টনের সঙ্গে যোগসাজশে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে।  গুলিতে অনেকে ঘটনাস্থলেই মারা যান এবং অনেক আহত ব্যক্তি পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে মোহাম্মদপুর এলাকায়। সরকার পতনের পর নিহতদের পরিবারের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় একাধিক হত্যা মামলা দায়ের করা হয়। এর মধ্যে অন্তত ছয় থেকে সাতটি মামলায় বশির মোল্লার নাম আসামি হিসেবে উল্লেখ রয়েছে, তবে সে এখনো আইনের বাইরে।

 

 জেনেভা ক্যাম্পে বশিরের আস্তানা:

খোঁজ নিয়ে জানা যায়, জেনেভা ক্যাম্পের ৫নং সেক্টরে বশির মোল্লা তার নিজস্ব ঘাঁটি স্থাপন করেছে। সেখান থেকেই সে নাশকতা ও মিছিলের জন্য লোকবলের সমন্বয় করে। ক্যাম্পের ভেতরে তার ৪-৫টি ঘর ও সশস্ত্র বাহিনী রয়েছে, যেখানে তার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। অভিযোগ রয়েছে, জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ীদের হাতে থাকা ৪-৫টি অস্ত্র বশির মোল্লার মাধ্যমেই সরবরাহ করা হয়েছে।

 

 অস্ত্র সরবরাহ আত্মগোপন:

স্থানীয়দের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তৎকালীন এমপি নানক ও কাউন্সিলর রাষ্টন মোল্লা বশিরকে অস্ত্র সরবরাহ করেছিলেন। এসব অস্ত্র ছাত্র ও নিরীহ জনতার উপর হামলায় ব্যবহার হয়। সরকার পতনের পর বশির মোল্লা ওই অস্ত্রগুলোর কিছু বিক্রি করে আত্মগোপনে চলে যায়। পরে পুনরায় জেনেভা ক্যাম্পে ফিরে এসে নিজেকে “বিহারি নেতার” পরিচয়ে প্রতিষ্ঠিত করে এবং নতুনভাবে সিন্ডিকেট চালু করে।

 

 বশির মোল্লার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাসমূহ:

* মামলা নং ৫৫৭/২০২৪ – বাদী মোহাম্মদ নাজমুল হোসেন। ধারা: ৩০২/১০৯/৩৪ দণ্ডবিধি।

তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল কাদের বলেন, “আসামি বশির মোল্লাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

* মামলা নং ২৪/২০২৪ – বাদী আকলিমা বেগম। ধারা: ৩০২/১০৯/১১৪/৩৪। মামলাটি বর্তমানে ডিবিতে তদন্তাধীন। তদন্ত কর্মকর্তার ফোন বন্ধ পাওয়া যায়।

* মামলা নং ১৪/২০২৪ – বাদী মো. রফিকুল ইসলাম। ধারা: ৩০২/১০৯/১১৪/৩৪। তদন্ত কর্মকর্তা জানান, “তদন্ত চলমান রয়েছে, টিমের সঙ্গে সমন্বয় শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।”

* সি.আর মামলা নং ৫২১/২০২৪ – বাদী মো. মিলন ফরাজি। ধারা: ৩০২/১০৯/৩৪। মামলাটি পিবিআই তদন্ত চলমান রয়েছে।

 

 প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন:

একাধিক হত্যা ও নাশকতা মামলায় আসামি থাকা সত্ত্বেও বশির মোল্লা এখনো গ্রেফতার হয়নি। স্থানীয়দের অভিযোগ—প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতা এবং মাদক ব্যবসায়ীদের অর্থবলেই বশির এখনো আইনের বাইরে থেকে মাদক ও নাশকতার সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে।

 

জনমনে প্রশ্ন উঠেছে এত মামলা, এত অভিযোগের পরও বশির মোল্লা এখনো ধরাছোঁয়ার বাইরে কেন?

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাবিতে -হাসিনা, কাদের ,ইনু, মেননের প্রতীকী ফাঁসি

স্টাফ রিপোর্টার॥ প্রতীকী ফাঁসি কার্যকর করার আগে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাই তার বোন হারিয়েছেন, পিতা তার সন্তান হারিয়েছেন, মা তার ছেলেকে হারিয়েছেন। তারা কেউ কি আর কখনও ফিরে আসবে? তাহলে আওয়ামী লীগ কোন যুক্তিতে ফিরে আসতে পারে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার জোটসঙ্গী দলের প্রধানদের প্রতীকী ফাঁসি দেয়া হয়েছে। অন্যদের মধ্যে রয়েছেন- আওয়ামী নেতা ওবায়দুল কাদের, জাসদ নেতা হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্র্টির রাশেদ খান মেনন ও জাতীয় পার্র্টির জি এম কাদের। ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা ব্যানারে টিএসসির পায়রা চত্বরে সোমবার দুপুরে ছাত্র-জনতার ফাঁসির মঞ্চ বানিয়ে করে এই প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়। ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ পরিষদের নেতাকর্মীরা এ সময় উপস্থিত

আরও পড়ুন
language Change