তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

১ লাখ টন চাল আমদানি করবে সরকার

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমার থেকে ৫০ হাজার টন আতপ চাল এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ৫০ হাজার টন নন–বাসমতী সেদ্ধ চাল আমদানি করবে সরকার। মিয়ানমার থেকে চাল আমদানি করা হবে সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে। আর ইউএই থেকে আমদানি করা হবে আন্তর্জাতিক উন্মুক্ত দর পদ্ধতিতে। এই দুই দেশ থেকে দুই ধরনের চাল আমদানিতে সরকারের মোট ব্যয় হবে ৪৪৬ কোটি ২৩ লাখ টাকা।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ চাল আমদানির দুটি প্রস্তাব অনুমোদিত হয়। আমদানির এই প্রস্তাব ছিল খাদ্য মন্ত্রণালয়ের। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় অর্থ উপদেষ্টা অনলাইনে যুক্ত ছিলেন।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে ৬ লাখ টন চাল আমদানির জন্য ‘অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’ অনুমোদন দিয়ে রেখেছে আগেই। তার অংশ হিসেবেই এ চাল আমদানি করা হচ্ছে।

সূত্রগুলো জানায়, ৫০ হাজার টন নন–বাসমতী সেদ্ধ চাল আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ৮টি দরপত্র জমা পড়ে এবং প্রতিটিই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। তবে সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পেয়েছে ইউএইর প্রতিষ্ঠান ক্রেডেন্টওয়ান এফজেডসিও। প্রতি টন চালের দাম ঠিক হয়েছে ৩৫৫ দশমিক ৯৯ মার্কিন ডলার। সে হিসাবে ৫০ হাজার টন নন–বাসমতী সেদ্ধ চালের দাম পড়ছে বাংলাদেশি মুদ্রায় ২১৬ কোটি ৯০ লাখ টাকা।

আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মিয়ানমার থেকে জিটুজি পর্যায়ে ৫০ হাজার টন আতপ চাল আমদানি করা হবে। এই চালের দাম পড়ছে প্রতি টন ৩৭৬ দশমিক ৫০ মার্কিন ডলার করে। বাংলাদেশি মুদ্রায় এই চাল আমদানি করতে মোট ব্যয় হবে ২২৯ কোটি ৩৩ লাখ টাকা। মিয়ানমার রাইস ফেডারেশন থেকে এই চাল আমদানি হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিয়ানমার রাইস ফেডারেশনের কাছে এ প্রস্তাব পাঠিয়েছিল বাংলাদেশ। সাড়া দিয়ে মিয়ানমার রাইস ফেডারেশন চাল সরবরাহের আগ্রহ জানিয়ে ফিরতি চিঠি পাঠায়।

এ ছাড়া ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বিতরণ করতে ১২ কোটি ৫৩ লাখ পাঠ্যবই ছাপা, বাঁধাই ও সরবরাহ কাজের প্রস্তাবও অনুমোদন করেছে ক্রয় কমিটি। বইগুলো ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য, যা মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ও ইংরেজি উভয় সংস্করণে বিতরণ করা হবে।

এ ছাড়া রাশিয়া, মরক্কো ও সৌদি আরব থেকে ৬৬৪ কোটি টাকায় এক লাখ পাঁচ হাজার টন সার কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি।এদিকে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে সরাসরি ক্রয়পদ্ধতিতে ২০২৬ সালে ২৮ লাখ পাঁচ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জিটুজি ভিত্তিতে আটটি দেশের ১০টি প্রতিষ্ঠান থেকে এসব তেল কেনা হবে।অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া কমিটি ‘বাংলাদেশে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন’ প্রকল্পের আওতায় ১ কোটি ই-পাসপোর্টের কাঁচামাল সংগ্রহ করবে। প্রকল্পটি জার্মানির ভেরিডোস জিএমবিএইচের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পে বর্তমান মজুত কাঁচামাল দিয়ে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত ই-পাসপোর্ট তৈরি করা যাবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আজ থেকে শুরু  শুদ্ধি অভিযান

স্টাফ রিপোর্টার: প্রশাসনে আজ থেকে শুদ্ধি অভিযান শুরু হচ্ছে। সব মন্ত্রণালয়ের সচিবসহ প্রশাসনের সবগুলো গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হবে। এছাড়া সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হবে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে। এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন স্তরে পদোন্নতি বঞ্চিতসহ নানাভাবে হয়রানির শিকার কর্মকর্তারা আজ সকাল ১০টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে সমবেত হবে। শনিবার এমন সিদ্ধান্তের কথা জানান ভুক্তভোগী কর্মকর্তাদের বেশ কয়েকজন। সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরের টানা শাসনের সময় প্রশাসনের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ পদে তাদের লোকজনকে বেছে বেছে পোস্টিং দিয়েছে। প্রতিটি পদোন্নতির সময়ই একই নীতি অনুসরণ করা হয়। যে কারণে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, দলবাজ অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবদের বদলি, ইনহাউস বদলি এবং প্রয়োজনে ওএসডি করা হবে। প্রকল্প পরিচালকদের নিয়োগও বাতিল হবে। এছাড়া

আরও পড়ুন
language Change