তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

ট্রাম্পের সঙ্গে আলাপ মোদির, ভারতীয় পণ্যে কি শুল্ক কমে আসছে

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট :

দীপাবলি উপলক্ষে কথা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গত বুধবার দীপাবলির শুভেচ্ছা জানাতে মোদিকে ফোন করেন ট্রাম্প। সে খবর জানিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আজই তার সঙ্গে মোদির কথা হয়েছে। দুজনের মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেশির ভাগই বাণিজ্যসংক্রান্ত। বাণিজ্য আলোচনার চরিত্র কেমন ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু না বললেও রাশিয়া থেকে তেল কেনা নিয়ে পুরোনো দাবির কথা তিনি নতুন করে তোলেন।

এক ভারতীয় গণমাধ্যম তিন ওয়াকিবহাল সূত্রের বরাতে জানায়, অচিরেই ভারতীয় পণ্যের ওপর ধার্য মার্কিন শুল্ক ৫০ থেকে কমে ১৫-১৬ শতাংশ হতে চলেছে।ইংরেজি গণমাধ্যম ( মিন্ট ) বুধবার ভোর ছয়টার সময় এ খবর দেয়। তারা বলে বিষয়টির সঙ্গে অবহিত আছেন, এমন তিন ব্যক্তির কাছ থেকে তারা শুল্ক কমানোর এই নিশ্চয়তার খবর পেয়েছে।ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে এখনো আলোচনা চলছে। শুল্ক কমানোর শর্ত হিসেবে ট্রাম্প প্রশাসন চায়, রাশিয়ার কাছ থেকে ভারত সস্তায় জ্বালানি কেনা বন্ধ করুক। জ্বালানি কেনার কারণেই শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসিয়েছিল যুক্তরাষ্ট্র। বর্তমানে মোট শুল্কের পরিমাণ ৫০ শতাংশ।

মার্কিন শর্ত মানা না-মানা নিয়ে ভারত এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। যদিও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার সূত্রে জানা যাচ্ছে, ভারত ইতিমধ্যেই রাশিয়ার জ্বালানি তেল কেনার পরিমাণ কমিয়ে দিয়েছে। আগামী ডিসেম্বর থেকে তা কার্যকর হবে। প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহেই বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদি তাকে আশ্বাস দিয়ে বলেছেন যে ভারত ধীরে ধীরে রুশ তেল কেনা কমিয়ে দেবে। হুট করে তা বন্ধ করা যায় না। অবশ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছিলেন, ওই দিন যেদিন ট্রাম্প ওই দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর ফোনে কোনো কথা হয়নি। এরপরই ট্রাম্প নতুন করে হুমকি দিয়ে বলেছিলেন, রাশিয়ার তেল কেনা না কমালে আরও চড়া হারে শুল্ক চাপানো হবে।

ট্রাম্প বলেন, আমাদের সম্পর্ক খুব ভালো। অনেক বছর ধরেই উনি আমার ভালো বন্ধু। মোদি বলেন, রাশিয়া থেকে খুব বেশি তেল তারা কিনবেন না। তিনিও আমার মতো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চান। সাংবাদিকদের কাছে ট্রাম্পের মন্তব্যের পরপরই আজ সকালে প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডলে এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার প্রসঙ্গের অবতারণা করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। সেই পোস্টেই মোদি লেখেন, সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই দেশ ঐকবদ্ধভাবে দাড়াবে।

ভারত-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি ঝুলে আছে প্রধানত কৃষি ও ডেইরি ক্ষেত্রে বোঝাপড়া না হওয়ায়। যুক্তরাষ্ট্র চায়, ভারতের কৃষিক্ষেত্র মার্কিন পণ্যের জন্য উন্মুক্ত হোক। ডেইরিক্ষেত্রও। অথচ তা করতে ভারতের আপত্তি তীব্র। কৃষিক্ষেত্র নিয়ে কোনো রকম সমঝোতা না করার কথা প্রধানমন্ত্রী মোদি প্রকাশ্যে বারবার ঘোষণা করেছেন। এমন কথাও বলেছেন যে এ জন্য যেকোনো রকমের ত্যাগ স্বীকারেও তিনি প্রস্তুত।

ওয়াকিবহাল সূত্রের বরাতে (মিন্ট) বলেছে, দুই দেশের মধ্যে বোঝাপড়া অনুযায়ী জিনগতভাবে পরিবর্তিত নয় এমন ভুট্টা ও সয়াবিন আমদানিতে ভারত ছাড় দিতে পারে। ভারত নীতিগতভাবে জিনগতভাবে পরিবর্তিত (জিএম) শস্যের চাষ ও বাজারজাত করার বিরোধী। জৈব জ্বালানির ব্যবহার কমাতে ভারত কিছুদিন ধরে পেট্রল ও ডিজেলে ইথানল মেশাচ্ছে। ভারতে আখ থেকে প্রয়োজনীয় ইথানল প্রস্তুত হচ্ছে। মার্কিন ভুট্টা এলে তা থেকেও ইথানল প্রস্তুত করা যেতে পারে। তা ছাড়া তা পশুখাদ্য হিসেবেও ব্যবহৃত হতে পারে।

চীন হুট করে মার্কিন ভুট্টা আমদানি কমিয়ে দেওয়ায় যুক্তরাষ্ট্র ভুট্টা রপ্তানির ওপর জোর দিচ্ছে। ২০২২ সালে যুক্তরাষ্ট্র থেকে চীন ৫২০ কোটি ডলারের ভুট্টা আমদানি করেছিল। ২০২৪ সালে তারা আমদানি করেছে মাত্র ৩৩ কোটি ১০ লাখ ডলার মূল্যের ভুট্টা। ঝুপ করে ভুট্টা রপ্তানি ১ হাজার ৮৫৭ কোটি ডলার থেকে কমে ১ হাজার ৩৭০ কোটি ডলারে নেমে যাওয়ায় ট্রাম্প প্রশাসন বিপাকে পড়েছে। কারণ, ভুট্টা প্রধানত চাষ হয় রিপাবলিকান রাজ্যগুলোয়।

ওয়াকিবহাল সূত্র অনুযায়ী, মানুষ ও পশুখাদ্য হিসেবে জিনগতভাবে পরিবর্তিত নয়, এমন সয়াবিন আমদানিও ভারত বাড়াতে রাজি হয়েছে। চলতি মাসের চতুর্থ সপ্তাহে (২৬-২৮ অক্টোবর) মালয়েশিয়ায় আসিয়ান শীর্ষ বৈঠকের অবসরে ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি ঘোষণা হতে পারে। সবকিছু ঠিকঠাক এগোলে সেখানেই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বৈঠক হবে। অবশ্য মোদি যে আসিয়ান শীর্ষ বৈঠকে যোগ দেবেন, তা এখনো সরকারিভাবে ঘোষণা করা হয়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাংবাদিকের গৃহে ঢুকে হত্যার উদ্দেশ্যে কিশোর গ্যাংয়ের বর্বর হামলা

সাংবাদিকের গৃহে ঢুকে হত্যার উদ্দেশ্যে কিশোর গ্যাংয়ের বর্বর হামলা

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম নগরীর বায়জিদ থানাধীন কিশোর গ্যাং সন্ত্রাসী দুর্বৃত্ত দুষ্কৃতিকারীরা পরিকল্পিত সংঘবদ্ধ চক্রের ভয়ংকর তাণ্ডব। অসৎ উদ্দেশ্যে অপক্ষমতায় বেপয়ারা সক্রিয় সিন্ডিকেট। অপরাধ ধামাচাঁপায় কালোকে সাদা বানানোর অপচেষ্টা। প্রশাসন রাজনৈতিক ছত্রছায়া অপক্ষমতা ভয়ভীতি প্রদর্শন। পরিকল্পিত সু-কৌশলে জোরপূর্বক দৈনিক “দেশের কথা” সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক মোহাম্মদ মাসুদ এর নিজ গৃহে অনুপ্রবেশ। অনুরোধে নিষেধ সত্বেও জোরপূর্বক ঘরে ঢুকে মধ্যযুগীয় কায়দায় বর্বর নরকীয় ঘৃণিত ন্যাক্কারজনক লোমহর্ষক কাণ্ডে দফায় দফায় হামলা চালায় দীর্ঘ তিন ঘণ্টা ধরে হত্যার উদ্দেশ্যে। পুলিশ প্রশাসন সাংবাদিক রাজনৈতিক নেতা সকল ক্ষমতা-অপক্ষমতা তাদের হাতে ও পকেটেই। নানা দাপট অপক্ষমতায় প্রভাব বিস্তার আইন আদালত তাদের নিয়ন্ত্রণে। প্রশাসনের সক্রিয়তায় ঘটনার সত্য তদন্তে মো: জিহাদ নামে এক আসামি আটক। অঘটনার মাস্টারমাইন্ড সোর্স নামে পরিচিত আসামি নুরুল আবছার প্রকাশ্যে দাপটে ঘুরে বেড়াচ্ছে। ঘটনায় জড়িত পারভেজ

আরও পড়ুন
language Change