তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ অবৈধ মজুতবিরোধী অভিযানে ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটার জ্বালানি দুপুরের মধ্যে ঢাকাসহ ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার মানি লন্ডারিং এনসিপি ও নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ৯ জনকে তলব ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল আরব আমিরাত গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু রেলে বেলাল হোসেনকে ঘিরে দুর্নীতি ও প্রভাব বিস্তার খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মাসুম-নান্নু পরিষদের পূর্ণ প্যানেল বিজয় যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা এক মাসে শাহ আমানতে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বাসডুবিতে বিআইডব্লিউটিসির ‘গাফিলতি’ মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত ১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট হরমুজের পর এবার ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক

অসহায় শীতার্তদের পাশে ইবির স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য

পাঠক সংখ্যা
638

রেখা খাতুন, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বহুল পরিচিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘তারুণ্য’ প্রথম ধাপে প্রায় একশত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সাড়ে ১০ টায় কুষ্টিয়া শহরের ৬নং পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংগঠনটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আমিনুল ইসলাম এর উপস্থাপনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি মো. ওবাইদুর রহমান, সহ-সভাপতি মো. রইচ উর রহমান, সহকারী শিক্ষক হোসনেয়ারা জামান ও আব্দুল বাতেন, জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. মুকুল খসরু, তারুণ্য’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারুণ্যের সভাপতি আশিফা ইসরাত।

শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন তারুণ্য’র সাধারন সম্পাদক তরিকুল ইসলাম। তিনি বলেন, “তারুণ্যের একঝাঁক তরুণ ও নিবেদিত স্বেচ্ছাসেবকরা দীর্ঘ একমাসব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে অনুদান সংগ্রহ করে। সকাল হতে সন্ধ্যা কুষ্টিয়া-ঝিনাইদহ শহরে, শীতের রাতে আবাসিক হলের রুমগুলোতে কড়া নেড়ে শীতার্ত মানুষদের অসহায়ত্বের কথা জানান দেয় এই তরুণরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কুষ্টিয়া-ঝিনাইদহের মানুষের অনুদানের টাকায় এ শীতবস্ত্র প্রদান করা সম্ভব হয়েছে। মানতার টানে তারুণ্য উদ্যোগ নিয়েছে আর তাতে সকলের সহযোগিতায় কিছু শীতার্ত মানুষের কাছে উষ্ণতা পৌঁছে দিতে পেরেছে তারুণ্য।”

স্কুল কমিটির সভাপতি মো. ওবাইদুর রহমান তার বক্তব্যে তারুণ্য’র এই মহৎ কাজের প্রশংসা করে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সবশেষে তারুণ্য’র বর্তমান সভাপতি আশিফা ইসরাত বলেন, অসহায় দুস্থ মানুষকে সাহায্য করা তারুণ্যের স্বেচ্ছাসেবীদের মূল উদ্দেশ্য। আজ দুস্থ মানুষদের উষ্ণতার ছোয়া দিতে পেরে তারুণ্য পরিবার সার্থক।”

উল্লেখ্য যে, “অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য ” এই স্লোগানকে বুকে ধারন করে ২৯ শে জুলাই ২০০৯ সালে তারুণ্য প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই তারুণ্য’র সদস্যরা রক্তদানের প্রাত্যাহিক রুটিনকর্ম পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে, ক্যাম্পাস অঙ্গনে বৃক্ষরোপন, শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, লিডারশীপ ট্রেনিং,তারুণ্য লাইব্রেরী, বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন, রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরন, ও ক্যারিয়ার বিষয়ক সেমিনারের আয়োজন করে থাকে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্মার্টফোন এর হোয়াটসঅ্যাপ স্টোরেজ ডিলেট করে ফোন ভাল রাখি

স্টাফ রিপোর্টার॥ বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। সোশ্যাল মিডিয়ার যুগে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ দুষ্কর। অনেক সময় দেখা যায় যে অনেক ডাটা লেনদেন করার জন্য হোয়াটসঅ্যাপে প্রচুর জায়গা দখল নেয়। ফলে হোয়াটস্যাপসহ অন্যান্য অ্যাপস বা মেইল ব্যববহার করতে সমস্যার সম্মুখীন হতে হয়। সাধারণত হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠালে তা ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে সেভ হয়। ফলে ফোনের স্টোরেজ কমে যায় এবং গ্যালারিতে বিশৃঙ্খলা হয়। হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ফোনের স্টোরেজ মিডিয়া ফাইল দিয়ে ভরে রাখে। মেসেজে আসা সকল ছবি ও ভিডিও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোনে ডাউনলোড করে রাখে। অ্যানড্রয়েড ফোনে স্টোরেজ ম্যানেজমেন্ট টুল ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মিডিয়া ফাইল ডিলিট করা যায়। চলুন জেনে নেই কিভাবে হোয়াটসঅ্যাপের অপ্রয়োজনীয় ডাটাগুলো ডিলিট করে ফেলবেন। অ্যানড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ স্টোরেজ

আরও পড়ুন
language Change