তারিখ লোড হচ্ছে...

স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার  এমপির ফেরদৌসী আহমেদ  ঝিনাইগাতীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হ... পুনর্বাসন ছাড়া আজিমপুর কলোনির ৩১ ভবন ভাঙার উদ্যোগ, তদন্তের মুখে প্রকৌশলী ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে আদালতে গিয়ে আইভী বললেন নির্দোষ হয়েও আমি অপরাধী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই: মির্জা ফখরুল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী আম্মারসহ ছাত্রশিবিরের মারধরের শিকার দুই শিক্ষার্থীকে গ্রেফতার পরীমনির কাছে হারলেন সাকিব দুই ধরনের ব্যাংকই বর্তমানে বেশি ঝুঁকির মুখে রয়েছে : বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী পুলিশের অভিযানে গ্রেফতার ৩৯ হাজার, বিপুল পরিমাণ অস্ত্র-মাদক উদ্ধার কারাগারে বসে ভিডিও কলের দাবি ভুয়া অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীর কোটি টাকার সম্পদ: আয়ের উৎস কোথায়? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ কেশবপুরে প্রশাসনের মাদকবিরোধী অভিযান ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ ঢামেকে কোটি টাকা অনিয়মের তোলপাড়: ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের বৃক্ষের চারা বিতরণ দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: নলডাঙ্গায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ফায়ার সার্ভিসে ড্রাইভারের মৃত্যু নিয়ে পরিচালক (প্রশাসন)-এর বিরুদ্ধে প্রচারিত অভিযোগ তদন্তে ভিত্তিহ... সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানের ঘোষণা মানুষের মাঝে আশার আলো জ্বালাচ্ছে আমরা বিএনপি পরিবার বরগুনার তালতলীতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ সাংবাদিকের পা কেটে নেওয়া ও ছেলেকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রাজউকের ৬০ কোটি টাকার জমি প্রতিবন্ধী মজিবরের দখলে: অসহায় রাজউক! হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন আটক রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি জনতা ব্যাংকে ছুটির দিনেও অফিস করানো নিয়ে ক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন মাদক ও চাঁদাবাজের বিরুদ্ধে লালবাগ ২৪নং ওয়ার্ডে প্রতিবাদী মিছিল মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ জানাযা শেষে গণপিটুনিতে খুনির মৃত্যু, বাড়িতে আগুন স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল সাতক্ষীরায় সরকারি মৎস্য খামারের মাছ হরিলুট, ভাড়ার টাকা গায়েব,বাড়ি ভাড়া উত্তোলনের অভিযোগ  মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য বটিয়াঘাটায় ঘুমন্ত যুবককে হাত-পা বেঁধে বস্তাবন্দি করার অভিযোগ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে আমরাও শান্ত থাকব: ইরান

দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকার কেয়ারটেকার হত্যাকারী মাসুদ’কে কাকরাইল এলাকা হতে গ্রেফতার

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

গত ০৯ জানুয়ারি ২০২৩ইং তারিখে আনুমানিক সকাল ০৯:৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইস্পাহানী ২নং রোডস্থ জনাব আমিনুল ইসলামের বাড়ির কেয়ারটেকার মোঃ কাউসার খান (৪৭)’কে একই মালিকের পার্শ্ববর্তী বাড়ির কেয়ারটেকার নজরুল গার্ড রুমের ফ্লোরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। মোঃ কাউসার এর কোন সাড়া শব্দ না পেয়ে তিনি মোঃ কাউসার এর ছেলেকে খবর দেন। মোঃ কাউসার এর ছেলে উক্ত স্থানে এসে দেখতে পায় যে, তার বাবা মৃত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। সংবাদ পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ উক্ত স্থানে এসে সুরতহাল প্রস্তুতপূর্বক লাশ ময়না তদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল, ঢাকায় প্রেরন করেন। উক্ত ঘটনায় নিহত কাউসার এর ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২৪ তারিখ-১০ জানুয়ারী ২০২৩ ইং – ধারা-৩০২/৩৪/৩৮০ পেনাল কোড। প্রাথমিকভাবে মৃত কাউসার’কে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে ধারনা করা হয়।
হত্যাকান্ডের সংবাদ বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র‌্যাব বর্ণিত ঘটনার ছায়া তদন্ত শুরু করে ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগীতায় আজ ১২ই জানুয়ারি ২০২৩ ইং তারিখে রাত আনুমানিক ০৩:০০ ঘটিকায় রাজধানী ঢাকার রমনা থানাধীন কাকরাইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর এলাকায় নৃশংসভাবে কেয়ারটেকার হত্যাকান্ডের সাথে সরাসারি জড়িত মোঃ মাসুদ (২৪), পিতা-মোঃ ওহাব শেখ, সাং-চুকাইড়, থান-নগরকান্দা, জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী কেয়ারটেকার হত্যাকান্ডের সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। এসময় তার নিকট হতে মৃত মাসুদ এর ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আরও জানায়, গ্রেফতারকৃত আসামী মাসুদ একজন সুযোগ সন্ধানী চোর। সে গত ০৯ জানুয়ারি ২০২৩ ইং তারিখ রাতে ভিকটিম কাউসারের রুম হতে টাকা চুরি করার উদ্দেশ্যে ভিকটিম কাউসারের রুমে প্রবেশ করে। কিন্তু ভিকটিম কাউসার সজাগ হয়ে আসামী মাসুদ’কে চিনে ফেলায় তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং একপর্যায়ে আসামী মাসুদ কেয়ারটেকার কাউসার’কে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে পলিয়ে যায়। এসময় আসামী মাসুদ ভিকটিম কাউসারের ব্যবহৃত মোবাইল ফোন সাথে নিয়ে যায়। উল্লেখ্য আসামী মাসুদ ও মৃত কাউসার একই থানার পাশ্ববর্তী গ্রামের বাসিন্দা এবং তারা পরস্পর পূর্ব পরিচিত বলে জানা যায় ।
গ্রেফতারকৃত আসামী গত ০১ বছর যাবৎ হলিমাইন্ড মাদক নিরাময় রিহ্যাব সেন্টার, মালিবাগ, ঢাকায় কাজ করে আসছিল। সে এরপূর্বে নবাবপুর এলাকায় একটি পার্টসের দোকানে কাজ করেছিল এবং সেখান থেকে টাকা চুরির দায়ে তাকে বরখাস্ত করা হয়েছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ক্ষমতা বাড়ল পাকিস্তানের সেনাপ্রধানের

ক্ষমতা বাড়ল পাকিস্তানের সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দেশের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির ফেডারেল সরকার বৃহস্পতিবার তাকে এ পদে নিয়োগ দিয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পাঠানো সারসংক্ষেপ অনুমোদনের পর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাকে এই পদে এই নিয়োগ দেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল পদে উন্নীত আসিম মুনির পরবর্তী পাঁচ বছর সেনাবাহিনীর প্রধান (সিওএএস) হিসেবেও দায়িত্ব পালন করবেন। পাকিস্তানের দাবি অনুযায়ী, মে মাসের যুদ্ধে ভারতের বিরুদ্ধে ‘বিজয়’ অর্জনের পর জেনারেল মুনিরকে ফিল্ড মার্শাল করা হয়। দেশটিতে ছয় দশকের বেশি সময় পর প্রথমবারের মতো এমন সম্মাননা অর্জন করেছেন তিনি। নিয়োগের ঠিক আগমুহূর্তে রাষ্ট্রপতি ভবনে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপে তিনি বলেন, সবকিছু ঠিক আছে, উন্নতির

আরও পড়ুন
language Change