তারিখ লোড হচ্ছে...

পুনর্বাসন ছাড়া আজিমপুর কলোনির ৩১ ভবন ভাঙার উদ্যোগ, তদন্তের মুখে প্রকৌশলী ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে আদালতে গিয়ে আইভী বললেন নির্দোষ হয়েও আমি অপরাধী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই: মির্জা ফখরুল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী আম্মারসহ ছাত্রশিবিরের মারধরের শিকার দুই শিক্ষার্থীকে গ্রেফতার পরীমনির কাছে হারলেন সাকিব দুই ধরনের ব্যাংকই বর্তমানে বেশি ঝুঁকির মুখে রয়েছে : বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী পুলিশের অভিযানে গ্রেফতার ৩৯ হাজার, বিপুল পরিমাণ অস্ত্র-মাদক উদ্ধার কারাগারে বসে ভিডিও কলের দাবি ভুয়া অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীর কোটি টাকার সম্পদ: আয়ের উৎস কোথায়? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ কেশবপুরে প্রশাসনের মাদকবিরোধী অভিযান ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ ঢামেকে কোটি টাকা অনিয়মের তোলপাড়: ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের বৃক্ষের চারা বিতরণ দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: নলডাঙ্গায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ফায়ার সার্ভিসে ড্রাইভারের মৃত্যু নিয়ে পরিচালক (প্রশাসন)-এর বিরুদ্ধে প্রচারিত অভিযোগ তদন্তে ভিত্তিহ... সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানের ঘোষণা মানুষের মাঝে আশার আলো জ্বালাচ্ছে আমরা বিএনপি পরিবার বরগুনার তালতলীতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ সাংবাদিকের পা কেটে নেওয়া ও ছেলেকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রাজউকের ৬০ কোটি টাকার জমি প্রতিবন্ধী মজিবরের দখলে: অসহায় রাজউক! হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন আটক রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি জনতা ব্যাংকে ছুটির দিনেও অফিস করানো নিয়ে ক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন মাদক ও চাঁদাবাজের বিরুদ্ধে লালবাগ ২৪নং ওয়ার্ডে প্রতিবাদী মিছিল মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ জানাযা শেষে গণপিটুনিতে খুনির মৃত্যু, বাড়িতে আগুন স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল সাতক্ষীরায় সরকারি মৎস্য খামারের মাছ হরিলুট, ভাড়ার টাকা গায়েব,বাড়ি ভাড়া উত্তোলনের অভিযোগ  মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য বটিয়াঘাটায় ঘুমন্ত যুবককে হাত-পা বেঁধে বস্তাবন্দি করার অভিযোগ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে আমরাও শান্ত থাকব: ইরান অ্যাডভোকেট শান্ত হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

পুনর্বাসন ছাড়া আজিমপুর কলোনির ৩১ ভবন ভাঙার উদ্যোগ, তদন্তের মুখে প্রকৌশলী

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

পুনর্বাসন নিশ্চিত না করেই রাজধানীর আজিমপুর সরকারি কলোনির (জোন-সি) ৩১টি আবাসিক ভবন ভেঙে ফেলার উদ্যোগকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে সেখানে বসবাসরত ৪১৮টি সরকারি কর্মকর্তা-কর্মচারী পরিবারের মধ্যে। একদিকে যখন বাসিন্দারা মানববন্ধন করে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কার্যক্রম বন্ধের দাবি জানাচ্ছেন, অন্যদিকে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এদিকে অভিযোগ উঠেছে, তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থার প্রক্রিয়া প্রভাবিত করতে এবং নিজের অবস্থান রক্ষায় নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের পক্ষে বিভিন্ন দপ্তরে যোগাযোগ ও তদবির করছেন প্রকৌশলী তাওহীদ কামিয়াব। বিষয়টি নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।

পরিকল্পনা কমিশনের সিদ্ধান্ত উপেক্ষার অভিযোগ

আজিমপুর সরকারি কলোনি (জোন-সি) কল্যাণ সমিতির নেতারা দাবি করেন, একনেক ও পরিকল্পনা কমিশনের পর্যালোচনা সভায় প্রকল্প এলাকার ৪১৮টি পরিবারকে পুনর্বাসনের বিস্তারিত পরিকল্পনা নিশ্চিত করার পরই উন্নয়ন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়েছিল। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা উন্নয়নের বিরোধী নই। কিন্তু পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের কর্মচারীদের পরিবারকে অনিশ্চয়তার মধ্যে ফেলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন মানবিক ও প্রশাসনিকভাবে প্রশ্নবিদ্ধ। বাসিন্দাদের অভিযোগ, পরিকল্পনা কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জোন-বি ও জোন-এ এলাকার ফাঁকা ও নির্মাণাধীন ভবনে ধাপে ধাপে স্থানান্তরের ব্যবস্থা করার কথা থাকলেও বাস্তবে তা করা হয়নি।

ভবন ভাঙার দরপত্র, কিন্তু নেই পুনর্বাসনের নিশ্চয়তা

বাসিন্দাদের তথ্যমতে, ২০২৫ সালের ১৮ ডিসেম্বর নতুন ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয় এবং ২০২৬ সালের ২২ জানুয়ারি বিদ্যমান ৩১টি ভবন ভাঙার জন্য পৃথক দরপত্র ডাকা হয়।তাদের দাবি, পুনর্বাসনের কোনো কার্যকর ব্যবস্থা ছাড়াই উচ্ছেদের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে শত শত সরকারি পরিবার আবাসন সংকটে পড়বে এবং শিশুদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

ফয়সাল হালিমের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের নির্দেশ মন্ত্রণালয়ের

বাসিন্দাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ থেকে ১৫ জুন ২০২৬ তারিখে একটি অফিস আদেশ জারি করা হয়। স্মারক  নং-২৫.০০.০০০০.১৩০.০২৭.০১.১৭-৪৯৬ অনুযায়ী, আজিমপুর গভঃ কোয়ার্টার্স (দঃ) কল্যাণ সমিতির সভাপতি কোহিনুর আক্তার শ্যামলীর আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী প্রকৌশলী (সিভিল) ফয়সাল হালিমের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সরেজমিনে তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় বাসিন্দারা বলছেন, যখন মন্ত্রণালয় নিজেই অভিযোগগুলো তদন্তের প্রয়োজনীয়তা অনুভব করেছে, তখন অভিযোগগুলোকে হালকাভাবে দেখার সুযোগ নেই। আমরা নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহিতা চাই।

ভয়ভীতি প্রদর্শন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বাসা খালি করার জন্য একাধিক নোটিশ জারি করা হয়েছে এবং বহিরাগত ব্যক্তি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের মাধ্যমে চাপ সৃষ্টি করা হচ্ছে। তাদের ভাষ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক। আমরা আইনসম্মত পুনর্বাসন চাই, ভয়ভীতি নয়।

‘দৌড়ঝাঁপে’ তাওহীদ কামিয়াব, উঠছে নতুন প্রশ্ন

বাসিন্দাদের একাংশের অভিযোগ, ফয়সাল হালিমের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ জারির পর বিষয়টি ধামাচাপা দিতে এবং প্রশাসনিক চাপ মোকাবিলায় বিভিন্ন দপ্তরে যোগাযোগ ও তদবির করছেন একই দপ্তরের ঘুষ দুর্নীতির ক্যশিয়ারখ্যাত উপ বিভাগী প্রকৌশলী তাওহীদ কামিয়াব নামে এক ব্যক্তি। তাদের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়ার আগেই যদি প্রভাব খাটানোর চেষ্টা করা হয়, তাহলে তদন্তের স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন উঠবে। আমরা চাই তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষভাবে সম্পন্ন হোক। তবে এ বিষয়ে তাওহীদ কামিয়াব বা ফয়সাল হালিমের সাথে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেননি।

চার দফা দাবিতে অনড় বাসিন্দারা

মানববন্ধন থেকে বাসিন্দারা চার দফা দাবি তুলে ধরেন *পরিকল্পনা কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জোন-বি এলাকায় পুনর্বাসন নিশ্চিত করা।
* জোন-এ এলাকার নির্মাণাধীন ভবনের কাজ দ্রুত শেষ করে অস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা।
* জোন-সি প্রকল্প দুই ধাপে বাস্তবায়ন করা।
* নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা।

সভাপতি কোহিনুর আক্তার শ্যামলী বলেন,আমরা সরকারের বিরুদ্ধে নই, উন্নয়নের বিরুদ্ধেও নই। আমরা শুধু চাই রাষ্ট্র তার কর্মচারীদের প্রতি ন্যায়বিচার করুক এবং পুনর্বাসন ছাড়া কোনো পরিবারকে উচ্ছেদ না করা হোক। সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোছাইন কাউছার বলেন, “৪১৮টি পরিবারের ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মুখে। প্রধানমন্ত্রীর মানবিক হস্তক্ষেপই এখন আমাদের শেষ ভরসা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সরকারি ৭ কলেজকে পাঠদানে নতুন কাঠামো ঘোষণা

সরকারি ৭ কলেজকে পাঠদানে নতুন কাঠামো ঘোষণা

ডেস্ক রিপোর্ট: সরকারি ৭ কলেজকে চারটি ভাগে বিভক্ত করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে। সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান এ তথ্য জানান। তিনি জানান ৭ কলেজকে স্কুল অব সাইন্স, স্কুল অব আর্টস ও হিউমেনিটিজ, স্কুল অব বিজনেস স্টাডিজ, স্কুল অব ল অ্যান্ড জাস্টিস এই চারটি ভাগে বিভক্ত করা হবে। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজকে স্কুল অব সাইন্স, সরকারি বাঙলা কলেজকে স্কুল অব আর্টস অ্যান্ড হিউমেনিটিজ, সরকারি তিতুমীর কলেজকে স্কুল অব বিজনেস স্টাডিজ এবং কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজকে স্কুল অব ল অ্যান্ড জাস্টিসে পরিণত করা হচ্ছে। একজন প্রক্টরসহ ৭ কলেজে ১৪ জন ডেপুটি প্রক্টর থাকবেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম

আরও পড়ুন
language Change