তারিখ লোড হচ্ছে...

দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের দুর্নীতির সাম্রাজ্য

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ ইউনিট) জাবেদ করিমের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের বিস্ময়কর অভিযোগ উঠেছে। অনুসন্ধানে দেখা গেছে, তিনি শুধু নিজের নামে নয়, স্ত্রীর নামেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গড়ে তুলেছেন শত শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য। অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে ঘুষ বাণিজ্যের মাধ্যমে এই টাকার পাহাড় গড়ে তুলেছেন।

রাজধানীর গুলশান ১-এর ১৩০ নম্বর সড়কে আমারি ওয়ে ডেভেলপার্স লিমিটেডের পাশেই রয়েছে জাবেদের মালিকানাধীন একটি বিশাল গ্যারেজ, যার আয়তন ৩০ কাঠা এবং বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা। এছাড়া বনানীর ২৫/এ সড়কের ৫৫ নম্বর বাড়ির নির্মাণে খরচ হয়েছে আরও প্রায় শত কোটি টাকা।

প্রগতি সরণির শহিদ আব্দুল আজিজ রোডে ৩০ কাঠার একটি প্লট কিনে সেখানে ভাড়া দিয়েছেন “পেইন টেকিং অটোমোবাইলস” নামে গ্যারেজ। এছাড়াও মিরপুর, উত্তরা, আফতাবনগর, বসুন্ধরা, ঝিলমিল আবাসিক, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় রয়েছে তার ও তার স্ত্রীর নামে একাধিক প্লট, ফ্ল্যাট ও বাড়ি। এসব সম্পদের বাজারমূল্য হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।

সম্পদের মধ্যে রয়েছে, নিজের নামে গুলশান ৩০ কাঠার গ্যারেজ, যার বাজার মূল্য ১০০ কোটি টাকা, বনানী ২৫/এ বাড়ী, যার বাজার মূল্য ৯৫ কোটির টাকার বেশি, উত্তরা ফ্ল্যাট (৩২০০ বর্গফুট), যার বাজার মূল্য ৫.২ কোটি টাকা, গাজীপুর বাড়ি, যার বাজার মূল্য ১২.৬০ কোটি টাকা, নারায়ণগঞ্জ বাড়ি মূল্য ৬.৫ কোটি টাকা, কেরানীগঞ্জ ফ্ল্যাট মূল্য ১.২ কোটি টাকা, স্ত্রীর নামে বসুন্ধরা (ডি ব্লক) ৬৯ নম্বর প্লট, যার বাজার মূল্য ৪০ কোটি টাকা, পূর্বাচল ৬৫ নম্বর প্লট বাজার মূল্য ১০.৫ কোটি টাকা, আফতাবনগর ৯৮ নম্বর প্লট, মূল্য ১০.৬ কোটি টাকা, ঝিলমিলে প্লটের দাম ২.৯ কোটি টাকা।

অনুসন্ধানে জানা যায়, জাবেদ করিমের দুর্নীতির প্রধান সহযোগী ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রীর এপিএস মো. জাহিদ হোসেন চৌধুরী। তারা মিলে গড়ে তুলেছিলেন একটি প্রভাবশালী সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, এলজিইডিতে প্রকল্প পরিচালক কিংবা জেলার নির্বাহী প্রকৌশলী নিয়োগে পদভেদে ৫০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঘুষ আদায় করা হতো।

বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়ে জাবেদ সিন্ডিকেট ঢাকার আগারগাঁও, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় প্রশাসনের কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে চলতেন। সরকারি প্রকল্পে বরাদ্দ বণ্টন, পদায়ন, বদলি, সবকিছুতেই চলত টাকার খেলা।

জানা গেছে, শেখ হাসিনা সরকারের আমলে অভাবনীয়ভাবে অর্থ ও ক্ষমতা লাভ করলেও, বর্তমানে নিজেকে বিএনপি পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়ে পরিস্থিতি অনুকূলে রাখার চেষ্টা করছেন জাবেদ করিম।

অভিযোগ রয়েছে, ২০২৪ সালের শেষ দিকে সরকার পতনের আগমুহূর্তে ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে ‘জাবেদ সিন্ডিকেট’ হাসিনার ব্যক্তিগত তহবিলে কোটি কোটি টাকা অনুদান দিতেন। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যকে মোটা অঙ্কের অর্থ দিয়ে নিজেদের অবৈধ কার্যক্রম অব্যাহত রাখেন তারা।

মুন্সীগঞ্জে নির্বাহী প্রকৌশলী থাকাকালীন প্রতিটি উন্নয়ন প্রকল্পে ২% হারে ঘুষ আদায়ের অভিযোগ রয়েছে জাবেদের বিরুদ্ধে। তৎকালীন সময়ে তার নামে ১ লাখ ২৮ হাজার ৫৪৯ টাকার অডিট আপত্তিও ওঠে। পরবর্তীতে, বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্পের (MDRSP) পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে শত কোটি টাকা লোপাটের অভিযোগ উঠে।

রাজধানীর উত্তরার বাসিন্দা মো. আরমান হোসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর জাবেদ করিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগপত্র থেকে পাওয়া তথ্য অনুসারে অনুসন্ধানে উঠে আসে তার বিপুল অবৈধ সম্পদের বিবরণ। এলজিইডির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জাবেদ করিমের আমলে বদলি, পদায়ন এবং প্রকল্প অনুমোদন, সবকিছুই ছিল ‘দালালি ও কমিশনের খেলায়’ পরিণত। বিষয়টি নিয়ে একাধিকবার জাবেদ করিমের সঙ্গে ফোন ও সরাসরি অফিসে যোগাযোগ করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্যমন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে জোরিস ভ্যান বোমেল নতুন দায়িত্ব গ্রহণের জন্য জহির উদ্দিন স্বপনকে অভিনন্দন জানান। রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বর্তমানে তা শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। এই সম্পর্ককে আরও জোরদারে বর্তমান সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে কাজের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছে। তিনি গণমাধ্যম ও যোগাযোগের ক্ষেত্রে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন। বর্তমান তথ্যপ্রযুক্তির বৈশ্বিক চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল

আরও পড়ুন
language Change