তারিখ লোড হচ্ছে...

দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান

বিআরটিএ’ দালালি করেই কোটিপতি

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি- বিআরটিএ যেনো সোনার ডিম পারা হাস। বিশেষ করে প্রতিষ্ঠানটির আঙিনায় ঘুরে বেড়ানো দালালদের কাছে। গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস, ট্যাক্স টোকেন ও অনলাইন পেমেন্ট করে দেয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন দালালরা। গড়ে তুলছেন অঢেল সম্পদ। এসব কাজে আবার সহায়তা করছেন বিআরটিএ’র কিছু অসাদু কর্মকর্তা।

এদের একজন হারুন অর রশিদ রুবেল। বিআরটিএ-এর দালল থেকে মাত্র কয়েক বছরের ব্যবধানে হয়েছেন কয়েক কোটি টাকার মালিক। গড়েছেন নিজের ও স্ত্রীর নামে একাধিক সম্পদ।

অভিযোগ রয়েছে, কিছু অসাধু কর্মকর্তাদের সহযোগীতায় গাড়ির মালিকানা বদল, ফিটনেস, ট্যাক্স টোকেন ও রেজিস্ট্রেশন করিয়ে এসব অর্থ সম্পদের মালিক হয়েছেন তিনি। গড়ে তুলেছেন ফ্ল্যাট, গাড়ি, দোকানসহ কয়েক কোটি টাকার সম্পদ।

জানা যায়, রুবেলের বাবা অহিদুর রহমান তালুকদার ছিলেন একজন দিনমজুর। দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে রুবেল ছিলেন সবার বড়। ২০১১ সালে ঢাকায় এসে কাজ নেন মিরপুর বিআরটিএ-তে। মেট্রো সার্কেল-১ সহকারী পরিচালক ( রেজিস্ট্রেশন) জামাল উদ্দিন বহিরাগত অফিস পিয়নের দায়িত্ব দেন তাকে। যার কাজ ছিলো চা এবং ফাইলপত্র এনে দেয়া।

সূত্র জানায়, এ কাজ করতে গিয়ে বছর না ঘুরতেই সুসম্পর্ক হয় র‌্যাংগস মটরস’র কর্তাদের সঙ্গে। তাদের হাত ধরে কোম্পানির ট্রান্সপোর্ট বিভাগে কাজ নেন। গাড়ি রেজিট্রেশনের ভ্যাটের কয়েক লক্ষ টাকা আত্মসাত করে দুই বছরের মাথায় চাকরী হারান রুবেল।

দুই বছর বেকার জীবন পার করে বিআরটি-এর পাশে শাহারাস্তি বিজনেস সেন্টার নামে দোকান খোলেন রুবেল। বিআরটিএ- তে আসা গ্রাহকদের অনলাইন ব্যাংকিং জমার পাশাপাশি শুরু হয় দালালি। গড়ে তোলেন বিশাল চক্র।

অভিযোগ রয়েছে, করোনাকালীন সময়ে বিআরটি’র কার্যক্রম বন্ধ থাকায় হাজার হাজার গ্রাহকের গাড়ির কাগজের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ট্যাক্স টোকেনের টাকা জমা দেয় এই চক্র। কিন্তু বিআরটি’র কোষাগারে মাত্র ৫২ টাকা জমার পরিবর্তে হাজার হাজার টাকা নেন তারা। এভাবে গ্রাহকের গাড়ির ইনকাম ট্রাক্সের কয়েক কোটি টাকা আত্মসাত করে চক্রটি। পরবর্তীতে বিকাশ পেমেন্ট গেটওয়ে হ্যাকিংয়ের মাধ্যমেও কোটি কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি।

এসব চক্রের বিরুদ্ধে বিআরটিএ-তে মাঝেমধ্যেই অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। আটকও হন কেউ কেউ। তবে অধরাই থেকে যান মূল আসামীরা। ফলে, বিআরটিএ-তে সেবা নিতে আসা গ্রাহকদের হয়রানি কমে না। তাদের জিম্ম করে চক্রটি কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।অনুসন্ধান জানা যায়, এসব চক্রের সঙ্গে বিআরটিএ-এর কিছু অসাধু কর্মকর্তাও জড়িত। তাদের যোগসাজশে একজনের টিন সার্টিফিকেট আরেক জনের নামে দেখিয়ে সরকারের কোটি কেটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত করছে।

কয়েক বছরের ব্যবধানে রুবেল কয়েক কোটি টাকার মালিক হয়েছেন। রাজধানীর কাফরুলের ৩৩১/২/৩ বাড়িতে ফ্ল্যাট, মিরপুর শাহআলী প্লাজার তৃতীয় তলায় শাহরাস্তী টেলিকম এন্ড ইলেকট্রনিক্স (টিন নাম্বার-১৭৩৩০২৩৯৬০১৮) দোকান রয়েছে রুবেলের।

জানা যায়, রুবেলের নামে রয়েছে ৭ টি সিএনজি চালিত অটোরিক্সা, একটি মাইক্রোবাস। এক নারীর নামেও ৮টি সিএনজি চালিত অটোরিক্সা কিনেছেন রুবেল। এছাড়াও বেনামে গড়েছেন কয়েক কোটি টাকা সম্পদ। ঢাকা মেট্রো- থ- ১৬-৪৯০৭, ঢাকা মেট্রো- থ- ১৬-৪৪৩৮, ঢাকা মেট্রো- থ- ১৬-৪৯৩২, ঢাকা মেট্রো- থ- ১৬-৪৮২৯, ঢাকা মেট্রো- থ- ১৬-৪৬০৩, ঢাকা মেট্রো- থ- ১৬-২৮০৮ নম্বরের সিএনজি চালিত অটোরিক্সাগুলো রুবেলের। একটি সিএনজির বাজার মূল্য ২৫ লাখ টাকার বেশি। মাত্র দুই বছরের মধ্যে দেড় কোটি টাকা দিয়ে এসব কিনেছেন তিনি।

এছাড়া পাইনিয়ের অটোমোবাইল থেকে ৩০ লাখ টাকায় বিনিময়ে (ঢাকা মেট্রো- চ- ১২-৭৫৫২) মাইক্রোবাস কেনেন রুবেল। ২০১৪ সালে তানিয়া আক্তারকে বিয়ে করেন রুবেল। শ্বশুর কৃষক হলেও মেয়ে জামাইয়ের অবদানে আজ তিনিও কোটি টাকার মালিক।

জানা যায়, রুবেলের স্ত্রীর নামেও রয়েছে ৮ টি সিএনজি। ঢাকা মেট্রো- থ- ১৬-৪৪০১, ঢাকা মেট্রো- থ- ১৬-৪৪৪৭, ঢাকা মেট্রো- থ- ১৬-৪৪৪৫, ঢাকা মেট্রো- থ- ১৬-৪৪৫২, ঢাকা মেট্রো- থ- ১৫-০৫২৪, ঢাকা মেট্রো- থ- ১৫-০৫০৮, ঢাকা মেট্রো- থ- ১৫-০৫০৭ এবং ঢাকা মেট্রো- থ- ১৫-০৫২৫। প্রায় দুই কোটি টাকা দিয়ে এসব গাড়িও কিনেছেন গত দুই-তিন বছরের মধ্যে।

বিআরটিএ সংশ্লিষ্টরা বলছেন, কয়েক দিন পর পর লোক দেখানো অভিযান চালানো হয়। ফলে ধরা-ছোয়ার বাইরে থেকে যান রুবেলরা। ভুক্তভোগীরা বলছেন, বিআরটিএ তে দালাল ছাড়া কাজ হয়না। বারবার বিচার দিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে হারুন অর রশিদ রুবে ‘র সাথে সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি প্রশ্নের কোন জবাব না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা চাকুরী করেন নবীনগরে, থাকেন প্রবাসে!

বিপ্লব নিয়োগী তন্ময় (প্রতিনিধি)নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তিনি।চাকুরী করেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।অথচ তিনি থাকেন সুদুর ফ্রান্স! তথ্য সূত্রে জানা যায়,উপজেলার বিদ্যাকুট পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫৫ জন ছাত্র/ছাত্রীর জন্য ২ জন পুরুষ ও ৫ জন মহিলা শিক্ষক সহ মোট শিক্ষক রয়েছে ৭ জন। তাদের মধ্যে ২৯ জানুয়ারি ২০১২ সালে অত্র বিদ্যালয়ে যোগদান করা সহকারী শিক্ষিকা সানজিদা আক্তার নিজের প্রভাব খাটিয়ে বছরের বেশির ভাগ সময়ে স্বামীর সাথে থাকেন ফ্রান্সে।তিনি ২০২৩ সালের পহেলা জানুয়ারি ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণ দেখিয়ে ৫ দিনের ছুটি নেয়ার পর পূনরায় একই মাসের ৮ তারিখ বহিঃ বাংলাদেশ ভ্রমণের ছুটি নিয়ে ৩০ দিনের জন্য ফ্রান্স চলে যায়। উল্লেখিত ছুটি শেষ হলে ফ্রান্স থেকে পূনরায় দূতাবাসের মাধ্যমে ৭ মে পর্যন্ত ৩ মাসের ছুটি বর্ধিত করে কিন্তু

আরও পড়ুন
language Change