তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাগজী

খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিরুল ইসলাম কাগজী
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥

খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় থাকা সিনিয়র সাংবাদিক ও সমাজসেবক আমিরুল ইসলাম কাগজী দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সাক্ষাতের জন্য ডাক পেয়েছেন। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত এই সাক্ষাতের আহ্বানকে তিনি রাজনীতিতে তার দীর্ঘদিনের তৃণমূল কর্মকাণ্ড ও জনগণের আস্থা অর্জনের স্বীকৃতি হিসেবে দেখছেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে আমিরুল ইসলাম কাগজী সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন নিরপেক্ষতা ও সাহসিকতার সঙ্গে। সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং মানবিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা রেখে এসেছেন। রাজনৈতিক জীবনে তিনি বিএনপির আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অনুগত থেকে স্থানীয় রাজনীতিতে জনগণের কাছাকাছি অবস্থান তৈরি করেছেন।

সাম্প্রতিক সময়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে খুলনা-৬ আসনের বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে ঘুরে প্রচারণা চালাচ্ছেন। বিশেষ করে নারী, তরুণ ও নতুন ভোটারদের মধ্যে বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরতে তিনি মাঠপর্যায়ে নিরলস কাজ করছেন।

এলাকার স্থানীয় জনগণ জানান, আমিরুল ইসলাম কাগজী একজন মানবিক ও নীতিনিষ্ঠ মানুষ। সাংবাদিকতার মাধ্যমে যেমন তিনি সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেছেন, তেমনি রাজনীতিতেও তিনি মানুষের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। তার নেতৃত্বে এলাকার উন্নয়নের গতি বাড়বে বলে বিশ্বাস করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

সাক্ষাতের ডাক পাওয়া প্রসঙ্গে আমিরুল ইসলাম কাগজী বলেন, আমি সাংবাদিকতার পাশাপাশি সমাজের জন্য কাজ করতে চেয়েছি। জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। বিএনপির প্রতি আমার অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস রয়েছে। সাক্ষাতের আহ্বান পেয়ে আমি কৃতজ্ঞ, তবে এটাকে আমি দায়িত্বের অংশ হিসেবেই দেখি। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যেতে চাই।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি এবারের নির্বাচনে মনোনয়ন প্রদানে সৎ, ত্যাগী ও তৃণমূল পর্যায়ে জনপ্রিয় প্রার্থীদের অগ্রাধিকার দিচ্ছে। সেই ধারাবাহিকতায় খুলনা-৬ আসনে আমিরুল ইসলাম কাগজী অন্যতম আলোচিত নাম হিসেবে উঠে এসেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সাংবাদিকতা জীবন, সামাজিক সংযোগ, তরুণ প্রজন্মের সঙ্গে নিবিড় সম্পর্ক ও ইতিবাচক ভাবমূর্তির কারণে তিনি খুলনা-৬ আসনে বিএনপির জন্য একটি শক্তিশালী প্রার্থী হতে পারেন। যদি দল তাকে মনোনয়ন দেয়, তবে তিনি তৃণমূল পর্যায়ে বিএনপিকে নতুনভাবে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এলাকাবাসীর প্রত্যাশা, বিএনপি যদি আমিরুল ইসলাম কাগজীকে মনোনয়ন দেয়, তবে খুলনা-৬ আসনে একটি প্রতিযোগিতামূলক, সৎ ও আদর্শভিত্তিক নির্বাচনী পরিবেশ গড়ে উঠবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যুগ্ম পরিচালক আলমগীর গিলে খাচ্ছে বিআইডব্লিউটিএ বন্দর শাখা

স্টাফ রিপোর্টার: যুগ্ম পরিচালক মোঃ আলমগীর হোসেন গিলে খাচ্ছে বিআইডব্লিউটিএ বন্দর শাখা সদরঘাট। যার হাত থেকে রেহাই পাচ্ছেনা আশুলিয়া,গাবতলি, সদরঘাটসহ তার অধীনস্ত বিআইডব্লিউটিএ বন্দর শাখার সকল বৈধ ও অবৈধ স্থাপনা। খোজ নিয়ে জানা যায়, সদরঘাট বিআইডব্লিউটিএ বন্দর শাখার যুগ্ম পরিচালক মোঃ আলমগীর হোসেন প্রায় দুই বছর সদরঘাট বন্দর শাখার দায়িত্বে আছেন। দীর্ঘদিন একই স্নানে থাকার সুবাদে গড়ে তুলেছেন চাঁদাবাজির বিশাল এক অন্ধকার স্বর্গরাজ্য।সুদূর আশুলিয়া থেকে নারায়ণগঞ্জের কিছু অংশে যতগুলো নৌ- ঘাট, বিভিন্ন কোম্পানির পণ্য উঠা- নামার জন্য নিজেদের তৈরী ঘাট,মীর সিমেন্ট, বসুন্ধরাসহ বিভিন্ন কোম্পানির নিকট থেকে নদীবন্দর সদরঘাট শাখার ছদ্মনাম (কালাম) এর মাধ্যমে প্রতিমাসে কোটি টাকার ও বেশি নগদ অর্থ হাতিয়ে নিচ্ছেন যুগ্ম পরিচালক মোঃ আলমগীর হোসেন ও তার সহকর্মীরা। সুত্রমতে, আশুলিয়া, বুড়িগঙ্গা নদীর হাসনাবাদসহ, নারায়ণগঞ্জের কিছু অংশে নদীর পাড়

আরও পড়ুন
language Change