তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু ১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন? অটিজম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিপাকে তিশা সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ রামগড়ে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন অফিসে উপস্থিতি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন নির্দেশনা স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

স্ত্রীকে আনতে গিয়ে ডাকাত সন্দেহে পিটুনি খেলেন যুবক

পাঠক সংখ্যা
638

ওমর ইউসুফ রুবেলঃ

লক্ষ্মীপুরের কমলনগরে তিন বন্ধুকে নিয়ে নিজ স্ত্রীকে উঠিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছিলেন হেলাল উদ্দিন নামে এক যুবক। এ সময় এলাকাবাসী ধাওয়া দিলে পালিয়ে যান তিনি। তবে ধরা পড়ে যান তার তিন সঙ্গী। তাদের ডাকাত সন্দেহে পিটুনি দেয় স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মারধরের শিকার তিনজন হলেন, একই ইউনিয়নের শহীদনগরের মো. মাইনউদ্দিন (২১), মো. ফরহাদ (১৯) ও ফারুক হোসেন সুকু (১৮)। তারা তিনজনই পাশাপাশি বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রগুলো জানায়, হেলাল উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয়ে তার স্ত্রীর কলহ চলছিল। তাই ওই গৃহবধূ বাবার বাড়িতে চলে যান। রোববার সন্ধ্যায় তিনি ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত আত্মীয় রফিক মিকারের বাড়িতে বেড়াতে যান। খবর পেয়ে রাতে সেখানে যান স্বামী হেলাল। তিনি বন্ধুদের নিয়ে রাত সাড়ে ১১টার দিকে স্ত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় হেলালের স্ত্রী চিৎকার শুরু করলে মুহূর্তেই (ডাকাত পড়েছে) বলে চারদিকে চিৎকার শুরু হয়। একপর্যায়ে মসজিদের মাইকেও এ বিষয়ে ঘোষণা দেন মুয়াজ্জিন। আশপাশের লোকজন ছুটে এলে স্বামী হেলাল উদ্দিন দৌড়ে পালিয়ে যান। তবে তার তিন বন্ধুকে ধরে পিটুনি দেয় উত্তেজিত জনতা।

আটক তরুণদের একজন মো. মাইনউদ্দিনের ভাষ্য, তারা শহীদনগরের পাশাপাশি বাড়ির বাসিন্দা। হেলাল তাদের বন্ধু। স্ত্রীকে আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে নেওয়ার জন্য এসেছিলেন হেলাল। বন্ধু হিসেবে তাদের সঙ্গে নিয়ে এসেছিলেন, তাকে (হেলালের স্ত্রী) সুপারিশ করার জন্য। কিন্তু বন্ধুর স্ত্রী বিষয়টি সহজে না নিয়ে ডাকাত বলে চিৎকার দেন। তাই গ্রামবাসী তাদের ডাকাত ভেবে আটক করে পিটুনি দেয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলামের ভাষ্য, সংবাদ পেয়ে আটক তরুণদের উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। সোমবার দুপুরে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে। পরে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভোটগ্রহণ চলছে সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে

সিলেট ব্যুরো॥ আজ শনিবার সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়েছে; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এই আসনের ১৪৯টি কেন্দ্রে ইলেক্ট্রনিক্স ডিভাইস মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান নৌকা প্রতীকে, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান লাঙ্গল প্রতীকে, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীকে এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য (বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী মোটর গাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয়েছে উপ-নির্বাচনের প্রচার-প্রচারণা। যদিও ভোটের প্রচারে প্রার্থীদের এবার মাত্র একদিন সময় দেয়া হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নির্বাচনি এলাকায় নজরদারি বৃদ্ধি ও চৌকি বসিয়েছেন। আধা সামরিক বাহিনীর (বিজিবি) সদস্যরা সশস্ত্র টহল দিচ্ছেন। নির্বাচনি এলাকায় মোটরসাইকেলে চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ভোটগ্রহণকালে প্রতিটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের

আরও পড়ুন
language Change