তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ শাহজাদপুরে বিএনপির প্রভাব খাঁটিয়ে জব্বারের বেপরোয়া চাঁদাবাজি ও দখল বানিজ্য ঈদের সাজে রঙিন বাজার ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহ... কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল খুলনায় ভৈরব নদ থেকে নিখোঁজ রিকশাচালকের মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা লোকালয় থেকে অজগর উদ্ধার সিরাজগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা অভিযান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা

২০২৬ বিশ্বকাপ খেলার ব্যাপারে কি জানালেন মেসি

পাঠক সংখ্যা
638
ডেস্ক রিপোর্টঃ
২০২২ কাতার বিশ্বকাপে দীর্ঘ তিন যুগের শিরোপাখরা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এরপর থেকে প্রায় নিয়মিতই তাকে একটি প্রশ্নের মুখে পড়তে হয়। প্রতিবারই সেই প্রশ্ন ভবিষ্যতের হাতে ছেড়ে দেন এই আলবিসেলেস্তে মহাতারকা। এবারও প্রায় একই কথা জানালেন। পুরো ফিট থাকলে ২০২৬ বিশ্বকাপে খেলতে চান বলে জানিয়েছেন মেসি। মূলত বিশ্বকাপে খেলবেন কি না সেই প্রশ্নের জবাবে বড় বাধা বয়স এবং শারিরীক সামর্থ্য।
 

৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন অধিনায়ক যদিও বর্তমানে বেছে বেছে খেলছেন। নতুন চ্যালেঞ্জ নিতে ইউরোপের সীমানা মাড়িয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)। দুই মৌসুম খেলে ফেলার পর নতুন করে আরও তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মেসি। মায়ামির সঙ্গে সাম্প্রতিক এই চুক্তির পরই অনেকের দাবি, ২০২৬ বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা আরও জোরালো হলো!সর্বোচ্চ ৮ বারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে খেলা প্রসঙ্গে কথা বলেছেন এনবিসি নিউজের সঙ্গে। তিনি জানান, এটি অসাধারণ একটি ব্যাপার হবে যদি বিশ্বকাপে খেলতে পারি এবং আমিও সেটাই চাই। পুরো ফিট অবস্থায় আমি সেখানে থাকতে পছন্দ করব এবং গুরুত্বপূর্ণ অংশ হয়ে দলকে সহায়তা করতে চাই। তবে বিষয়টি আমি মূল্যায়ন করছি ডে-টু-ডে ভিত্তিতে। যখন আগামী বছরের (ইন্টার মায়ামির) প্রি-সিজন শুরু হবে, তখন দেখব আমি শতভাগ ফিট কি না। যদি সেরকম মনে হয়, তাহলে আমি সিদ্ধান্ত নেব।

 

এখন পর্যন্ত ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের পাঁচ আসরে খেলে ফেলেছেন মেসি। এরপরও জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলা স্বপ্নের মতো বলে মনে করেন তিনি, আমি সত্যিই (খেলতে) আগ্রহী, কারণ এটি বিশ্বকাপের মঞ্চ। আমরা গত আসরে চ্যাম্পিয়ন হয়েছি এবং শিরোপা ধরে রাখার সক্ষমতা আছে। সেই লক্ষ্যে আবারও মাঠে নামাটা হবে আকর্ষণীয়, কারণ প্রত্যেকেরই জাতীয় দলের হয়ে (বিশ্বকাপ) খেলার স্বপ্ন থাকে।
 

২০ বছরেরও বেশি সময় ধরে পেশাদার ফুটবল খেলছেন মেসিঃ

২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনার সিনিয়র দলে অভিষেক, এরপর পিএসজিতে দুই মৌসুম থেকে ২০২৩ সালে যোগ দেন ইন্টার মায়ামিতে। আমেরিকান লিগটিতে তার যোগ দেওয়ার পেছনে ২০২৬ বিশ্বকাপের ভূমিকা আছে বলেই শুরু থেকে অনেকে বলে আসছেন। সম্প্রতি ডেভিড বেকহ্যামের ক্লাবটির সঙ্গে আরও ৩ বছরের চুক্তি করায় সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

 

ফুটবল ক্যারিয়ারে সাবেক এই বার্সেলোনা ফরোয়ার্ডের প্রায় সকল অর্জনই সম্পন্ন হয়েছে। বিশ্বকাপ দিয়ে সেই পূর্ণতা পেয়ে স্বভাবতই তৃপ্ত মেসি, (বিশ্বকাপ জেতা) এটি আমার জীবনের স্বপ্ন ছিল।

 

সত্যিকার অর্থে আমার পেশাদার ক্যারিয়ারে কেবল এই একটা ট্রফিই পাওয়ার বাকি ছিল। ব্যক্তিগতভাবে প্রায় সব জেতায় নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করি। আর দলগতভাবে বার্সেলোনার হয়ে যা পেয়েছি, তা প্রতিটি খেলোয়াড়েরই স্বপ্ন থাকে। যখন কেনো ফুটবলারকে আপনি বড় স্বপ্নের কথা জিজ্ঞেস করবেন, তার উত্তর হবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে ১৯৫টি ম্যাচ খেলেছেন এলএমটেন। যেখানে আলবিসেলেস্তেদের হয়ে তিনি রেকর্ড সর্বোচ্চ ১১৪টি গোল করেছেন। ২০২৬ বিশ্বকাপে তিনি নাম লেখালে সেটি হবে বিশ্বফুটবলের সর্বোচ্চ এই আসরে ষষ্ঠবারের মতো মেসির মাঠে নামা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নয়াটোলা মাদরাসায় শিক্ষকদের উদাসীনতায় বন্ধ ফাযিল ও কামিলের ক্লাস

আকাশমনি : ঢাকার প্রাণকেন্দ্র রমনা মগবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নয়াটোলা এ ইউ এন মডেল কামিল মাদরাসা। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, এই মাদরাসায় বেশ কয়েক বছর বন্ধ রয়েছে ফাযিল ও কামিলের (সমমান স্নাতক ও স্নাতকোত্তর) নিয়মিত ক্লাস। এমনকি সরেজমিনে খোঁজ করলেও ক্লাস রুটিন ও হাজিরা খাতা তারা দেখাতে সক্ষম হয়নি। মাঝে মাঝে ছাত্রদেরকে লোক দেখানো অনুষ্ঠানে উপস্থিত করানো হয়। শুধুমাত্র সেন্টার পরীক্ষায় তাদের উপস্থিতি পাওয়া যায়। মাদরাসার অফিসসূত্রে জানা যায় ফাযিল ও কামিলের ছাত্র-ছাত্রী সংখ্যা দুই শতাধিক। তাদের পাঠ দানের জন্য নিয়োজিত আছেন দশজন নিয়মিত ও অনিয়মিত শিক্ষক। শিক্ষকগণ নিয়মিত বেতন গ্রহণ করলেও উদাসীনতা রয়েছে নিয়মিত ক্লাস নিতে। শিক্ষকদের উদাসীনতায় ছাত্র-ছাত্রীরাও আর ক্লাসে আসতে চান না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্রের মাধ্যমে জানা যায়, হোস্টেলেও রয়েছে ফাযিল ও

আরও পড়ুন
language Change