তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু

কীভাবে কথা কম বলে অন্যের সম্মান অর্জন করবেন

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

জীবনে আপনি সম্ভাব্য যা কিছু অর্জন করতে পারেন,সম্মানের অবস্থান সেই তালিকায় সবার ওপরে। আর সে জন্য কথায় না বড় হয়ে কাজে বড় হওয়ার কোনো বিকল্প নেই। আপনার ব্যক্তিত্বে কিছু অভ্যাস,চর্চা যুক্ত করতে পারলে সম্মানিত হওয়া সহজ হয়। কী সেগুলো? কথা না বাড়িয়ে চলুন চট করে জেনে নেওয়া যাক।

১. নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করুন: ‘ওভার এক্সপ্লেইনিং’ করে আপনি মানুষকে আপনার অবস্থান বা উদ্দেশ্য বোঝাতে পারবেন না। বরং কর্মের ভেতর দিয়ে কথা বলুন। প্রয়োজনীয় কথা বলুন। যে যত কম কথা বলে,মানুষ তার কথা তত গুরুত্ব দিয়ে শোনে।

২. আবেগ নিয়ন্ত্রণে রাখুন: আপনি যখন প্রতিনিয়ত নিজের হতাশা, রাগ,দুঃখ ইত্যাদি প্রকাশ করতে থাকেন, তখন আপনাকে ‘পড়ে ফেলা’ সহজ হয়। আর যাঁদের পড়ে ফেলা কঠিন,যাঁরা রহস্যময়, আবেগ নিয়ন্ত্রণে দক্ষ, তাঁরাই অধিক সম্মানিত হন। ফলে কথা বলে রাগ উগরে না দিয়ে আবেগ নিয়ন্ত্রণ করুন।

৩. অন্যের সমর্থন খুঁজতে যাবেন না: যাঁরা দুর্বল ব্যক্তিত্বের মানুষ,তাঁরাই প্রতিনিয়ত অন্যের সায়, অনুমোদন,সমর্থন খোঁজেন। আত্মবিশ্বাস কম থাকলে তাঁরা আশপাশে ‘ইয়েস ম্যান’দের রাখেন। এটা আত্মবিশ্বাসের অভাবেরই বহিঃপ্রকাশ।

৪. দেয়াল তুলে দিন: নিজেকে সহজলভ্য করে তুলবেন না। আপনার ব্যক্তিত্বের দেয়াল এমন হতে হবে,সবাই যেন সেটা বেয়ে আপনার পর্যন্ত পৌঁছাতে না পারেন। নিজের মানসিক শান্তি রক্ষার জন্যও দেয়াল তোলার কোনো বিকল্প নেই। ‘না’ বলার অভ্যাস রাখুন।

৫. শান্তভাবে সামাল দিন: যেকোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে মোকাবিলা করার কোনো বিকল্প নেই। খুব কম মানুষই তা পারেন। আর এ কারণেই তাঁরা অন্যের চোখে সম্মানের পাত্র। অল্পতেই যাঁরা খেই হারিয়ে ফেলেন,তাঁদের সম্মান অর্জন কঠিন হয়ে যায়।

৬. যেকোনো পরিস্থিতিতে নিজের কথা রাখুন: ভালোবাসা অর্জনের চেয়ে বিশ্বাস ও আস্থা অর্জন বেশি গুরুত্বপূর্ণ,বেশি চ্যালেঞ্জিং। আর সে জন্য কথা দিয়ে কথা রাখার কোনো বিকল্প নেই। কাউকে যদি আপনি কিছুর আশ্বাস দিয়ে থাকেন,সেটা পূরণের চেষ্টা করুন। সেই সময়ে যদি তার চেয়ে বড় সাফল্য হাতছানি দেয়,তবু আপনি আগের কথা রাখার চেষ্টা করুন। এতেই আপনার সম্মান অক্ষুণ্ন থাকবে।

৭. সহানুভূতির চর্চা: অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া,সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া,অন্যের মতামতকে সম্মান জানানো,অন্যের কথা মন দিয়ে শোনা মানুষের চরিত্রের অন্যতম শক্তিশালী দিক। তাই এই গুণগুলো চর্চার সুযোগ পেলে তা হাতছাড়া করবেন না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নাটেরগুরু খায়রুল

স্টাফ রিপোর্টার॥ ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচারী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের নেতাকর্মী ও হাসিনার আশীর্বাদ পুষ্ট অনেক আমলাও পালিয়ে যান। আবার অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন। তবে বহুল সমালোচিত সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের অবস্থান নিয়ে ধোঁয়াশা ছিল। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ধানমন্ডির বাসা থেকে সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। হাসিনার দেশ ছেড়ে পালানোর পর আইন কমিশনের চেয়ারম্যানের পদ ছাড়েন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। একে একে বের হয়ে আসে তার নানা অপকর্ম। তার হাতের ছোঁয়ায় দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি

আরও পড়ুন
language Change