মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠান উদযাপিত হয়। জেলা ও উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালীর। জেলা, উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে দলীয় স্লোগান দিতে দিতে শেরপুর থানা মোড়ে এসে সমাবেশে করে।
জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতার সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মামুনুর রশিদ পলাশ।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য সাইফুল ইসলাম স্বপন, শহর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাফর আলী, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, সাবেক ছাত্রদল সভাপতি আকরামুজ্জামান রাহাতসহ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত