ডেস্ক রিপোর্টঃ
জনপ্রিয় কণ্ঠশিল্পী সুরকার ও সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব। যিনি সব সময়ই শ্রোতাদের দিয়েছেন সংগীতের এক ভিন্ন স্বাদ। নিজের মৌলিক গান দিয়ে তিনি যেমন জয় করেছেন অনুরাগীদের মন, তেমনই পুরোনো অনেক গানকে নতুনভাবে তুলে ধরেও দেখিয়েছেন মুন্সিয়ানা।
এবার ভক্ত-অনুরাগীদের জন্য বড় এক চমক নিয়ে আসছেন অর্ণব। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর মুক্তি পাচ্ছে তার নতুন মৌলিক অ্যালবাম 'ভাল্লাগেনা'। এটি প্রকাশ করছে (আধখানা মিউজিক)।
জানা গেছে, মোট আটটি গান দিয়ে সাজানো হয়েছে এই অ্যালবামটি। সবচেয়ে বেশি চমকপ্রদ খবর হলো এই গানগুলোর মধ্যে কিছু গান তৈরি হয়েছে খ্যাতিমান কবিদের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে। বাকি গানগুলো লিখেছেন অর্ণব ও তার বন্ধুরা। অ্যালবামের প্রতিটি গানের সুর ও সংগীত পরিচালনার গুরুদায়িত্ব সামলেছেন তিনি নিজেই।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত