তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কালীগঞ্জে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত কমলগঞ্জে ৫শ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা: রামগতির মাদককারবারী ফারহানের নেপথ্যে নারী চক্র নলডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রামগড়-বলিপাড়া সড়ক যেনো মরণফাঁদ মোংলায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ দোকান নদী বা খালে পলিথিন-বর্জ্য না ফেলার আহ্বান প্রধানমন্ত্রীর নারী আসনে সংসদ সদস্যদের শপথ রোববার টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক ২ ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে লাভ চীন-রাশিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে সুখবর দিল ভারত র‍্যাব পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ইতিহাস গড়ার লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ দীঘিনালা-মাইনি সড়কে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে ট্রাক আটকা ‎সমুদ্রে গোসল করতে গিয়ে তরুণের মৃত্যু ‎ ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ নারী পুলিশ সদস্যের মরাদেহ উদ্ধার এসএসপি নির্বাচন ২০২৬: বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা গণপূর্তের ইএম শাখায় প্রকৌশলী আশরাফুল, ঠিকাদার সাইদুল সিন্ডিকেট কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরগুনায় অধ্যক্ষর প্রতারণার ফাঁদে দুই দাখিল পরীক্ষার্থী নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি সিলেট পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন লিবিয়ার উপকূলে নৌকা ভেঙে ১৭ অভিবাসনপ্রত্যাশী নিহত নবজাতকসহ নারীর মরদেহ কানাডায় ফুটবল সম্মেলনে নেই ইরান ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার ‘নূরানি’ চেহারার আড়ালে ভয়ংকর আফজাল শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ বিএনপি ফসল রক্ষার প্রাণপণ চেষ্টা কৃষকদের বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে মেট্রোনেট চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির পাহাড় দাদিকে কুপিয়ে হত্যা আটক নাতি রাজনৈতিক কারণে দায়ের করা মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী টিটন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সংরক্ষিত নারী আসনে বৈধ গেজেট প্রকাশ আজ আবারও একসঙ্গে নাগার্জুন-টাবু ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে হত্যার হুমকি রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রীর পুলিশের লুট হওয়া পিস্তল মিলল ঝোপে ঝিনাইগাতীতে কাঁকরোল চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক সিরিজ নির্ধারণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ

প্ল্যান বহির্ভূত ভবন রক্ষকের ভূমিকায় আবুল কালাম আজাদ

প্লান বহির্ভূত ভবন রক্ষকের ভূমিকায় আবুল কালাম আজাদ
পাঠক সংখ্যা
638

মাহতাবুর রহমানঃ

রাজউক এর মহাপরিকল্পনাভুক্ত এলাকার আওতাধীন হোল্ডিং নং ৩/৮, উত্তর পীরেরবাগ (রাইসা এন্ড সিকদার টাওয়ার) মিরপুরে আবাসিক ভবনের প্লান নিয়ে নির্মিত হয়েছে বাণিজ্যিক ভবন। বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লেগেছে। সর্বোচ্চ নিরাপত্তায় থাকা বিমানবন্দরেও আগুন লাগা বাদ যায়নি, সেখানে আবাসিক ভবনের অনুমোদন নিয়ে তৈরি করেছে বাণিজ্যিক ভবন। এর ফলে প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগের কবলে পড়তে পারে এই ভবনটি।

 

রাজউক এর নকশা অনুমোদনের রেজিস্টারের ১১২৭ ক্রমিকের তথ্য অনুযায়ী একটি বেজমেন্ট সহ ১০ তলা ভবন ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে অনুমোদন দেয়া হয়। তৎকালীন সময় যাদের স্বাক্ষরে এই ভবনের নকশা অনুমোদন হয়েছিল তারা হলেন, সদস্য (পরিকল্পনা) ও সভাপতি, বি সি কমিটি অঞ্চল-ক মোঃ আব্দুর রহমান, পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) ও সদস্য বি সি কমিটি অঞ্চল-ক মোঃ গোলাম মোস্তফা, উপ-নগর স্থপতি ও সদস্য বি সি কমিটি অঞ্চল-ক মোস্তাক আহমেদ, অথরাইজড অফিসার জোন-৩/১ মোঃ আশরাফুল ইসলাম। নকশায় সুস্পষ্ট ভাবে উল্লেখ আছে একটি বেইজমেন্ট ১০(দশ) তলা আবাসিক(এ-টু টাইপ) ইমারতের লে আউট নকশা অনুমোদিত।

 

ভবনটির গ্রাউন্ড ফ্লোরে থাকার কথা কার পার্কিং এরিয়া, প্রশস্ত খোলা যায়গা, ইলেক্ট্রো মেকানিক্যাল রুম, ড্রাইভার ওয়েটিং রুম,  ড্রাইভার টয়লেট, গার্ড রুম, সিড়ি ও লিফট কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে এখানে রয়েছে এসিআই মটরস লিমিটেডের ইয়ামাহা শো-রুম। ভবনটি আবাসিক হিসেবে অনুমোদন থাকলেও ৪তলা পর্যন্ত সম্পূর্ন বাণিজ্যিক হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে পূবালী ব্যাংক লিমিটেডের  পীরেরবাগ শাখা। চতুর্থ তলায় রাইসা বিল্ডার্সের নিজস্ব অফিস রয়েছে।

 

এই ভবনের জমির মালিকের সাথে প্রতারণা করেছে রাইসা বিল্ডার্সের স্বত্বাধিকারী বেনাপোল পৌরসভার সাবেক দুর্নীতিগ্রস্থ সচিব মোঃ রফিকুল ইসলাম। জমির মালিক তামজীদ জোবায়ের একাধিকবার রাজউক, দুদক, প্রশাসনের বিভিন্ন দপ্তরসহ একাধিক জায়গায় ধরনা দিয়েও কোন বিচার পাননি।

 

এই বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরে ২০২৩ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের ৩ তারিখে মোঃ রফিকুল ইসলামকে রাজউক অনুমোদিত নকশা(মঞ্জুরী) দাখিলের নোটিশ করা হয় যেখানে ০৭ দিনের সময় বেধে দেয়া হলেও ২বছরেও শেষ হয়নি ০৭দিন।

 

রাইসা বিল্ডার্সের ঐ ভবন রাজউক জোন-৩/১ এর যে এড়িয়ায় রয়েছে সেই এড়িয়ার বর্তমান ইমারত পরিদর্শক মোঃ আলীনুর হোসেন। এর পূর্বে ছিলেন ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ তারও পূর্বে ছিলেন বরখাস্ত হওয়া ইমারত পরিদর্শক সোলাইমান হোসেন। ২০২৫ খিস্টাব্দের ৩০ জানুয়ারিতে এই ভবনের এড়িয়ার দায়িত্বপ্রাপ্ত ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের সাথে এই বিষয়ে কথা বলতে গেলে দুর্নীতিগ্রস্থ ইমারত পরিদর্শক সোলাইমান হোসেনকে নিয়ে গণমাধ্যমকর্মীদের হেনস্থা করেন আবুল কালাম আজাদ।

 

ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের দুর্নীতির খতিয়ানও বেশ লম্বা। জাকির পাটোয়ারী নামে এক ব্যক্তি ২০২৩ সালের ২৮ মার্চ এই আবুল কালাম আজাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, যেখানে সে সুস্পষ্ট দুর্নীতির কথা উল্লেখ করেছিলেন। তিনি লিখেছিলেন আবুল কালাম আজাদ অতি সাধারন নিম্ন বিত্ত পরিবারের সন্তান। সম্প্রতি ৩মাস যাবৎ রাজউক জোন-৪ এ বদলী হয়ে আসার পর জোন-৪ এর এলাকাধীন পূর্ব বাড্ডার হাজী সেকান্দার বাগ রোডের কামাল উদ্দিনের বাড্ডা মৌজার আর এস দাগ নং৬৬০৫ এ নির্মিত প্ল্যান বিহীন ভবন মালিকের নিকট থেকে ১০লক্ষ টাকা গ্রহণ করে ঘুষ বাবদ, উত্তর বাড্ডার জামতলায় ডা. আলমাসের মালিকানাধীন পাশাপাশি পৃথকদুটি ভবন ৪র্থ তলা থেকে ২টি ছাদ একত্রিত করে নির্মণের অপরাধে ভবন মালিক ডা. আলমাসের নিকট থেকে ১৮লক্ষ টাকা জরিমানা করে রসিদ না দিয়ে পুরো ১৮লক্ষ টাকাই পকেটে ভড়েন। বদিউল আলমের মালিকানাধী পূর্ব বাড্ডা ৩/৫, দঃআনন্দ নগরে মাল্টি প্লান ডেভলপার কর্তৃক নির্মিত রাজউক অনুমোদনহীন ১০তলা ভবনের মালিক থেকে ৩২লক্ষ টাকা ঘুষ নিয়ে রাজউকের বিরুদ্ধে উচ্চ আদালতে রীট করার পরামর্শ দেন যেন রাজউক কখনো ভবনটি উচ্ছেদ করতে নাপারে।

 

এই ভবনের বিষয়ে জোন-৩/১ এর সদ্য সাবেক অথরাইজড অফিসার শেগুফতা শারমিন আশরাফ দায়িত্বে থাকাকালীন বলেন, আমি আজাদকে একাধিকবার এই বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি কিন্তু অজানা কারনে তিনি আমার নির্দেশনাও এড়িয়ে যাচ্ছেন।

 

সংবাদ প্রকাশের পূর্বে জোন-৩/১ এর বর্তমান ইমারত পরিদর্শক মোঃ আলীনুর হোসেনের সাথে যোগাযোগ করে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ছুটিতে আছি অফিসে ফিরে এই বিষয়ের সর্বশেষ অবস্থা জানাতে পারবো।

 

গত ০৭সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম এর সাথে তার কার্যালয়ে দেখা করে এই বিষয়ে সকল তথ্য উপাত্ত সরবরাহ করে দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি। কিন্তু দেড় মাস অতিবাহিত হলেও এই বিষয়ে রাজউক চেয়ারম্যান কোন ব্যবস্থা নিয়েছেন বলে জানা যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এলজিইডির আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে

এলজিইডির আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে

স্টাফ রিপোর্টার॥ লুটেরা স্বৈরশাসক হাসিনা সরকার পালালেও তার দোসর এলজিইডি লুটেরা, মাফিয়া ডন মিরাজ-মহারাজের বিশ্বস্ত সহযোগী এলজিইডির প্রধান কার্যালয়ে পিরোজপুর প্রজেক্টে কর্মরত শতকোটি টাকার হিসাবরক্ষক আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা মাথায় নিয়ে দিব্যি অফিস করছেন হিসাবরক্ষক আনোয়ার। স্বৈরশাসক হাসিনার পতনের পর হিসাবরক্ষক আনোয়ারুল ইসলাম কিছু দিনের জন্য আত্মগোপনে গেলেও সংশ্লিষ্ট সবাইকে ম্যানেজ করে আবার নিয়মিত অফিস করছেন। সুচতুর আনোয়ারুল ইসলাম নিজ জন্মস্থান ময়মনসিংহের বিভিন্ন এলাকায় নামে বেনামে বিপুল সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। ময়মনসিংহ শহর ও তার মামার বাড়ী ঈশ্বরগঞ্জে বিপুল পরিমাণ সম্পদ ক্রয় করেছেন উক্ত আনোয়ার। পিরোজপুরের আলোচিত সমালোচিত মিরাজ মহারাজের ঘনিষ্ট সহোচর আনোয়ার হোসেন কি ভাবে এলজিইডিতে এখনও কর্মরত আছেন এ নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সহকর্মীরে মাঝে। প্রশ্ন উঠেছে কোন ক্ষমতা বলে আনোয়ারুল

আরও পড়ুন
language Change