তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের ভ্রমণকালে রোজা রাখার বিধান এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু একটি নির্বাচনী ছক, গোয়েন্দা সংস্থার জিডি ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবে : ইসি সানাউল্লাহ ফাইনালে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট সরে দাঁড়াচ্ছেন কোণঠাসা জাপা’র প্রার্থীরা প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী নুরে আলম হামিদী একটি দল বর্তমানে জান্নাতের টিকিট বিক্রি করছেন - মনি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ও ষ্টেশন দখলে জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাট করব না করতেও দেবোনা দীঘিনালা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা

প্ল্যান বহির্ভূত ভবন রক্ষকের ভূমিকায় আবুল কালাম আজাদ

প্লান বহির্ভূত ভবন রক্ষকের ভূমিকায় আবুল কালাম আজাদ
পাঠক সংখ্যা
638

মাহতাবুর রহমানঃ

রাজউক এর মহাপরিকল্পনাভুক্ত এলাকার আওতাধীন হোল্ডিং নং ৩/৮, উত্তর পীরেরবাগ (রাইসা এন্ড সিকদার টাওয়ার) মিরপুরে আবাসিক ভবনের প্লান নিয়ে নির্মিত হয়েছে বাণিজ্যিক ভবন। বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লেগেছে। সর্বোচ্চ নিরাপত্তায় থাকা বিমানবন্দরেও আগুন লাগা বাদ যায়নি, সেখানে আবাসিক ভবনের অনুমোদন নিয়ে তৈরি করেছে বাণিজ্যিক ভবন। এর ফলে প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগের কবলে পড়তে পারে এই ভবনটি।

 

রাজউক এর নকশা অনুমোদনের রেজিস্টারের ১১২৭ ক্রমিকের তথ্য অনুযায়ী একটি বেজমেন্ট সহ ১০ তলা ভবন ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে অনুমোদন দেয়া হয়। তৎকালীন সময় যাদের স্বাক্ষরে এই ভবনের নকশা অনুমোদন হয়েছিল তারা হলেন, সদস্য (পরিকল্পনা) ও সভাপতি, বি সি কমিটি অঞ্চল-ক মোঃ আব্দুর রহমান, পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) ও সদস্য বি সি কমিটি অঞ্চল-ক মোঃ গোলাম মোস্তফা, উপ-নগর স্থপতি ও সদস্য বি সি কমিটি অঞ্চল-ক মোস্তাক আহমেদ, অথরাইজড অফিসার জোন-৩/১ মোঃ আশরাফুল ইসলাম। নকশায় সুস্পষ্ট ভাবে উল্লেখ আছে একটি বেইজমেন্ট ১০(দশ) তলা আবাসিক(এ-টু টাইপ) ইমারতের লে আউট নকশা অনুমোদিত।

 

ভবনটির গ্রাউন্ড ফ্লোরে থাকার কথা কার পার্কিং এরিয়া, প্রশস্ত খোলা যায়গা, ইলেক্ট্রো মেকানিক্যাল রুম, ড্রাইভার ওয়েটিং রুম,  ড্রাইভার টয়লেট, গার্ড রুম, সিড়ি ও লিফট কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে এখানে রয়েছে এসিআই মটরস লিমিটেডের ইয়ামাহা শো-রুম। ভবনটি আবাসিক হিসেবে অনুমোদন থাকলেও ৪তলা পর্যন্ত সম্পূর্ন বাণিজ্যিক হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে পূবালী ব্যাংক লিমিটেডের  পীরেরবাগ শাখা। চতুর্থ তলায় রাইসা বিল্ডার্সের নিজস্ব অফিস রয়েছে।

 

এই ভবনের জমির মালিকের সাথে প্রতারণা করেছে রাইসা বিল্ডার্সের স্বত্বাধিকারী বেনাপোল পৌরসভার সাবেক দুর্নীতিগ্রস্থ সচিব মোঃ রফিকুল ইসলাম। জমির মালিক তামজীদ জোবায়ের একাধিকবার রাজউক, দুদক, প্রশাসনের বিভিন্ন দপ্তরসহ একাধিক জায়গায় ধরনা দিয়েও কোন বিচার পাননি।

 

এই বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরে ২০২৩ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের ৩ তারিখে মোঃ রফিকুল ইসলামকে রাজউক অনুমোদিত নকশা(মঞ্জুরী) দাখিলের নোটিশ করা হয় যেখানে ০৭ দিনের সময় বেধে দেয়া হলেও ২বছরেও শেষ হয়নি ০৭দিন।

 

রাইসা বিল্ডার্সের ঐ ভবন রাজউক জোন-৩/১ এর যে এড়িয়ায় রয়েছে সেই এড়িয়ার বর্তমান ইমারত পরিদর্শক মোঃ আলীনুর হোসেন। এর পূর্বে ছিলেন ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ তারও পূর্বে ছিলেন বরখাস্ত হওয়া ইমারত পরিদর্শক সোলাইমান হোসেন। ২০২৫ খিস্টাব্দের ৩০ জানুয়ারিতে এই ভবনের এড়িয়ার দায়িত্বপ্রাপ্ত ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের সাথে এই বিষয়ে কথা বলতে গেলে দুর্নীতিগ্রস্থ ইমারত পরিদর্শক সোলাইমান হোসেনকে নিয়ে গণমাধ্যমকর্মীদের হেনস্থা করেন আবুল কালাম আজাদ।

 

ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের দুর্নীতির খতিয়ানও বেশ লম্বা। জাকির পাটোয়ারী নামে এক ব্যক্তি ২০২৩ সালের ২৮ মার্চ এই আবুল কালাম আজাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, যেখানে সে সুস্পষ্ট দুর্নীতির কথা উল্লেখ করেছিলেন। তিনি লিখেছিলেন আবুল কালাম আজাদ অতি সাধারন নিম্ন বিত্ত পরিবারের সন্তান। সম্প্রতি ৩মাস যাবৎ রাজউক জোন-৪ এ বদলী হয়ে আসার পর জোন-৪ এর এলাকাধীন পূর্ব বাড্ডার হাজী সেকান্দার বাগ রোডের কামাল উদ্দিনের বাড্ডা মৌজার আর এস দাগ নং৬৬০৫ এ নির্মিত প্ল্যান বিহীন ভবন মালিকের নিকট থেকে ১০লক্ষ টাকা গ্রহণ করে ঘুষ বাবদ, উত্তর বাড্ডার জামতলায় ডা. আলমাসের মালিকানাধীন পাশাপাশি পৃথকদুটি ভবন ৪র্থ তলা থেকে ২টি ছাদ একত্রিত করে নির্মণের অপরাধে ভবন মালিক ডা. আলমাসের নিকট থেকে ১৮লক্ষ টাকা জরিমানা করে রসিদ না দিয়ে পুরো ১৮লক্ষ টাকাই পকেটে ভড়েন। বদিউল আলমের মালিকানাধী পূর্ব বাড্ডা ৩/৫, দঃআনন্দ নগরে মাল্টি প্লান ডেভলপার কর্তৃক নির্মিত রাজউক অনুমোদনহীন ১০তলা ভবনের মালিক থেকে ৩২লক্ষ টাকা ঘুষ নিয়ে রাজউকের বিরুদ্ধে উচ্চ আদালতে রীট করার পরামর্শ দেন যেন রাজউক কখনো ভবনটি উচ্ছেদ করতে নাপারে।

 

এই ভবনের বিষয়ে জোন-৩/১ এর সদ্য সাবেক অথরাইজড অফিসার শেগুফতা শারমিন আশরাফ দায়িত্বে থাকাকালীন বলেন, আমি আজাদকে একাধিকবার এই বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি কিন্তু অজানা কারনে তিনি আমার নির্দেশনাও এড়িয়ে যাচ্ছেন।

 

সংবাদ প্রকাশের পূর্বে জোন-৩/১ এর বর্তমান ইমারত পরিদর্শক মোঃ আলীনুর হোসেনের সাথে যোগাযোগ করে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ছুটিতে আছি অফিসে ফিরে এই বিষয়ের সর্বশেষ অবস্থা জানাতে পারবো।

 

গত ০৭সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম এর সাথে তার কার্যালয়ে দেখা করে এই বিষয়ে সকল তথ্য উপাত্ত সরবরাহ করে দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি। কিন্তু দেড় মাস অতিবাহিত হলেও এই বিষয়ে রাজউক চেয়ারম্যান কোন ব্যবস্থা নিয়েছেন বলে জানা যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শক্তি ফাউন্ডেশন এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার: ২৬শে নভেম্বর, ২০২৩ তারিখ (রবিবার) শক্তি ফাউন্ডেশন এর পক্ষ থেকে একাদশ শ্রেণীর ১৩ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শক্তি ফাউন্ডেশনের চট্টগ্রাম রিজিওন অফিস(খুলশি)এর হল রুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষা বৃত্তি হিসেবে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তথ্য ও অভিযোগ শাখা এনজিও সেল, জনাব মো: জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম এনজিও ফোরাম সমন্বয়কারী জনাব মো: মোহাম্মদ আলী।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশনের জোনাল হেড জনাব মো: শিব্বীর হাসান, রিজিওনাল হেড জনাব মো: আমিনুল ইসলাম সহ এরিয়া অফিস ও শাখা অফিসের কর্মকর্তাগণ। এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে শক্তি ফাউন্ডেশন প্রতি বছর সদস্য এবং সাধারণ জনগোষ্ঠির মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে এবং গত অর্থবছরে প্রতিষ্ঠানের

আরও পড়ুন
language Change