মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ধানক্ষেতে বিশেষ অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। ২৯ অক্টোবর এই অভিযান পরিচালনা করা হয়। বিশেষ অভিযানের বিষয়ে বিজিবির মহাপরিচালকের পূর্ব নির্দেশনা ছিলো।
মদ জব্দের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।
জব্দকৃত মদ ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত