তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

উত্তরখানে যুব মহিলা দলের নেত্রী কাজল রেখার বিরুদ্ধে মিথ্যা মামলা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
ঢাকার উত্তরখানে যুব মহিলা দলের নেত্রী কাজল রেখার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর দুপুরে উত্তরখান থানার পুলারটেক এলাকায় বাদল ভূইয়া নামে এক ব্যক্তি কাজল রেখা ও স্থানীয় কয়েকজন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মারামারির অভিযোগে মামলা রেকর্ড করেন।

তবে ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বাদী নিজেই বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত টাইলস দিয়ে নিজের মাথায় আঘাত করে পরে সরকারি টঙ্গী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডাক্তারি সনদ সংগ্রহ করেন। এরপর তিনি উত্তরখান থানায় উপস্থিত হয়ে বিএনপি ঘরানার কয়েকজন নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেন।
প্রত্যক্ষদর্শী রেজাউল করিম বলেন, “দীর্ঘদিন ধরে বাদল ভূইয়া ও তার ছেলে সিফাত ভূইয়া জমির মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে।প্রতিবেশীরা টাকা দিতে অস্বীকার করলে তারা নানা হয়রানিমূলক পরিস্থিতি তৈরি করে।” তিনি আরও জানান, বাদল ভূইয়া সম্প্রতি প্রতিবেশীদের চলাচলের পথে দেয়াল তুলে বাধা সৃষ্টি করে এবং নিজের আঙিনার সীমানা বাড়িয়ে নেয়।

ঘটনাটি মীমাংসার জন্য যুব মহিলা দলের নেত্রী কাজল রেখা স্থানীয়দের সঙ্গে ঘটনাস্থলে গেলে বাদল ভূইয়ার স্ত্রী ও ছেলে লাঠি হাতে তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ পাওয়া গেছে। একাধিক ভিডিও ফুটেজে ঘটনার সত্যতা পাওয়া গেছে। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বাদল ভূইয়া ও তার পরিবারের সদস্যরা প্রথমে আক্রমণাত্মক আচরণ করছে এবং কাজল রেখাসহ উপস্থিত অন্যদের দিকে তেড়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি উত্তপ্ত হলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় বাদল ভূইয়া ৯৯৯-এ ফোন করে জরুরি সহায়তা চান। খবর পেয়ে উত্তরখান থানার একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে বিবাদমান জমির কাগজপত্র ও জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া অভিযোগপত্র, সিটি কর্পোরেশনের হোল্ডিং টেক্স পর্যালোচনা করে চলে যান। স্থানীয়রা দাবি করেছেন, বাদল ভূইয়া পরিকল্পিতভাবে নিজের আঘাতকে ব্যবহার করে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা সাজিয়েছেন।

এ বিষয়ে কাজল রেখা বলেন, “আমাদের রাজনৈতিক পরিচয়ের কারণেই আমাকে এবং আমার সহকর্মীদের টার্গেট করা হচ্ছে। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এনে মিথ্যা মামলা করা হয়েছে।” তিনি আরও যোগ করেন, “আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছর বাদল ভূইয়া ও তার লোকজন প্রকৃত মালিকদের জমিতে প্রবেশ করতে দেয়নি। সরকার পরিবর্তনের পরও স্থানীয় অস্ত্রধারী আ.লীগ নেতাদের দাপটে জমিতে উন্নয়নমূলক কাজ শুরু করা যাচ্ছে না।”

স্থানীয় বাসিন্দারা জানান, বাদল ভূইয়ার বিরুদ্ধে পূর্বেও চাঁদাবাজি, দখল ও সামাজিক অশান্তি সৃষ্টির একাধিক অভিযোগ রয়েছে। তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও মিথ্যা মামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। উত্তরখান এলাকার শিক্ষক শফিকুল ইসলাম বলেন, “বাদল গংদের বিরুদ্ধে আমি ২০১৬ সালে উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলাম (জিডি নং–২২৫)। পরিবারটি সন্ত্রাসী প্রকৃতির। তাদের অত্যাচারে ২০২৫ সালে আমাদের জমিটা বিক্রি করে এলাকা ছাড়তে হয়েছে।”

অন্য ভুক্তভোগী সেলিনা আক্তার বলেন, “আমি স্থানীয় হয়েও বাদল গংদের অত্যাচারে জমি বিক্রি করে চলে যেতে চাই। কিন্তু যখনই বিক্রির চেষ্টা করি, তারা ক্রেতাদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে, ফলে জমি বিক্রি করা সম্ভব হয় না। বাদল একজন মাদকাসক্ত ও সন্ত্রাসী, ওর ভয়ে আশপাশের প্রতিবেশীরা সবসময় আতঙ্কে থাকে।”

ঘটনাস্থলের পাশেই সদ্য নির্মিত একাধিক বাড়ির মালিক ভয়ে ভয়ে প্রতিবেদককে জানান, এই জমিসহ বাড়ির রেকর্ডিও মালিক মাইদুল ইসলাম ও মারুফুল ইসলাম। অথচ বছরের পর বাদলগং দখল করে রেখেছেন আদালতে মিথ্যা মামলা দিয়ে।

ঘটনাস্থলের পাশেই সদ্য নির্মিত একাধিক বাড়ির মালিক ভয়ে ভয়ে প্রতিবেদককে জানান, “এই জমিসহ বাড়িগুলোর রেকর্ডীয় মালিক মাইদুল ইসলাম ও মারুফুল ইসলাম। অথচ বছরের পর বছর বাদলগণ মিথ্যা মামলা দিয়ে জায়গাটি দখল করে রেখেছেন।

ঢাকা ইলেকট্রিক কোম্পানি (ডেসকো)-এর এক ফিল্ড অফিসার পরিচয় গোপন রাখার শর্তে জানান, আশপাশের প্রতিবেশীদের আবেদনের পরেও বাদল গংদের কারণে ঐ এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, “সাধারণত সংযোগ জমির সীমানা ব্যবহার করেই দেওয়া হয়, কিন্তু এই পরিবারটি বিদ্যুৎ খুঁটি থেকেও সংযোগ দিতে বাধা প্রদান করেছে।”

এ ঘটনায় উত্তরখান থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়াউর রহমান জানান, “ঘটনার তদন্ত চলছে, প্রাথমিকভাবে অভিযোগপত্র যাচাই করা হচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, “৯৯৯-এ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, তবে অভিযোগের সত্যতা না পেয়ে ফিরে আসি। পরে অভিযোগকারী মেডিকেল রিপোর্ট নিয়ে থানায় এসে মামলা দায়ের করেন।”

স্থানীয়দের মতে, এ ঘটনা রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত স্বার্থ জড়িত এক পরিকল্পিত মিথ্যা মামলার উদাহরণ, যা সঠিক তদন্তের মাধ্যমে উদঘাটন করা সম্ভব হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার (১২ আগস্ট) কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে তিনি শঙ্কার কথা জানান। নাসীরুদ্দীন বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যারা শহীদ হয়েছিল, তাদের জীবন ফিরিয়ে দিতে হবে সরকারকে। তিনি আরও বলেন, সংস্কার এবং নতুন সংবিধান ছাড়া নির্বাচন হলে মায়ের বুকে সন্তানকে ফিরিয়ে দিতে হবে। একই সিস্টেমের মধ্য দিয়ে নির্বাচনে গেলে এতগুলো মানুষের শহীদ হওয়ার প্রয়োজন ছিল না বলেও জানান তিনি। এ সময় গণভবনের মতো বঙ্গভবনের পতনও তরুণদের হাত ধরেই হবে বলে হুঁশিয়ার করেন তিনি। এনসিপির এ মুখ্য সমন্বয়ক আরও বলেন, মিডিয়ার সম্পাদকদের লজ্জা নাই। বাংলাদেশের মানুষদের তারা ধোঁকা দিয়ে যাচ্ছে। ভারতে তরুণরা বিকল্প মিডিয়া সৃষ্টি করেছিল, বাংলাদেশিদেরও তা করতে হবে। বাংলাদেশপন্থি সাংবাদিকদের জোর

আরও পড়ুন
language Change