প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৬, ৫:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ১১:৫৪ এ.এম
সরানো হলো ডিএসসিসি প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
ডেস্ক রিপোর্ট:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দিয়েছে সরকার। তিনি একই সঙ্গে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে,জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি শাহজাহান মিয়াকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর দুই মাস পর,১৮ মে তাকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও দেওয়া হয়।
রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ সেবা সংস্থা দক্ষিণ সিটি করপোরেশন ও ওয়াসার দায়িত্ব এক ব্যক্তির হাতে থাকায় প্রশাসনিক মহলে সমালোচনার সৃষ্টি হয়েছিল। তবে কেন তাকে হঠাৎ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বদলি করা হলো,সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত