তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই

কুমিল্লা বুড়িচং উপজেলা যুবদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান : কমিটি বাতিলে বিক্ষোভ-সমাবেশ

পাঠক সংখ্যা
638

 

নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার বুড়িচং উপজেলা যুবদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে পদবী বঞ্চিত নেতাকর্মীসহ শত শত যুবক।

২৫ জানুয়ারি বুধবার সকালে বুড়িচং উপজেলা সদরের প্রধান সড়কে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশ থেকে মনগড়া পকেট কমিটি বাতিল করে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে গণতান্ত্রিক উপায়ে কমিটি গঠনের দাবী জানান।

বিক্ষোভ শেষে সমাবেশে বক্তৃতা করেন বুড়িচং উপজেলা যুবদলের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু নাসের মুন্সী। তিনি বলেন, উপজেলা যুবদলের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে থাকা নেতাকর্মীদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।

আবু নাসের বলেন, নতুন কমিটিতে যাদের নাম এসেছে তারা অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বুড়িচংয়ে যাকে আহ্বায়ক করা হয়েছে সে ২০০৬ সালে উপজেলা যুবদলের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করে বিদায় নেন। পরবর্তীতে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও যুগ্ম আহবায়কের দায়িত্বও পালন করেন। ২০ বছর আগে যুবদল থেকে বিদায় নেয়া
এমন একজনকে দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। এতে দলকে সংগঠিত করার পরিবর্তে বিভক্ত করা হলো। যা চলমান আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে এবং নতুন নেতৃত্ব বিকাশের পথকে রুদ্ধ করা হলো।

আবু নাসের বলেন, নবগঠিত পকেট কমিটির আহ্বায়ক জাভেদ কাউছার সবুজ ২০১৮ সালের পর নৌকা ও আওয়ামীলীগের পক্ষে স্থানীয় রাজনীতি ও নির্বাচনে মাঠে ময়দানে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তার ভুমিকা ও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং স্থানীয় গণমাধ্যমে প্রকাশ ও প্রচারিত হয়েছে। এমন একজন বিতর্কিতকে আহ্বায়ক করে যুবদলের কমিটি উপজেলার ত্যাগী যুবদল নেতা-কর্মী ও যুব সমাজ প্রত্যাখান করেছে।

বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আবু নাসের দাবী করে বলেন, কোন প্রকার সম্মেলন, কিংবা আলোচনা ছাড়া টাকার বিনিময়ে কেন্দ্র থেকে কমিটি নিয়ে আসা হয়েছে বলে।

নাসের বলেন, নিয়ম আনুযায়ী কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল নেতৃবৃন্দ কমিটি অনুমোদন দেয়ার কথা থাকলেও জেলা কমিটিকে বাদ দিয়ে, কুমিল্লা জেলা বিএনপির সদস্য সচিব হাজী মো: জসিম উদ্দিনের (পাগলা জসিম) নগ্ন হস্তক্ষেপে কেন্দ্রীয় যুবদলকে ভুল বুঝিয়ে ঢাকা থেকে কমিটি আনা হয়েছে। তৃনমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন করে অর্থের বিনিময়ে দেয়া কমিটি প্রত্যাখান করা হয়েছে।

উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ সহ অন্যন্য বক্তারা আরো আশংকা করে বলেন, গুঞ্জন শোনা যাচ্ছে বুড়িচং উপজেলা ছাত্রদলের আসন্ন কমিটিতেও একই ভাবে ছাত্রলীগের ক্যাডার ও থানা শেখ রাসেল স্মৃতি সংসদের নেতা এবং বিভিন্ন ঔষধ কোম্পানিতে চাকুরীরত বিবাহিত ছেলেদের দিয়ে কমিটি আনার চেষ্টা করতেছে এই জেলা বিএনপির সদস্য সচিব পাগলা জসিম উদ্দিন। যা কখনোই আমরা মেনে নেবো না।

ছাত্রদলের সভাপতি ও আহ্বায়ক হওয়ার মতো অনেক ত্যাগী ও কারানির্যাতিত নেতা রয়েছেন। যাদের নামে অসংখ্য মামলা রয়েছে। অন্য দল থেকে এনে কাউকে ছাত্রদলের দায়িত্ব দিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ তীব্র আন্দোলন করা হবে বলে হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা আরো বলেন, এতোদিন যারা যুবদলের নেতৃত্বে ছিলেন তাদের নামে ডজন ডজন মামলা চলমান রয়েছে। ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে অর্থের বিনিময়ে এই কমিটি গঠন করায় তারা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

বিক্ষোভ মিছিলে আরো বক্তৃতা করেন-বুড়িচং উপজেলা যুবদলের সদ্য বিদায়ী সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, প্রচার সম্পাদক আবু যাহের শিপু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজা অরুণ প্রমূখ।

ঘোষিত যুবদলের কমিটির বিষয়ে যোগাযোগ করলে জেলা যুবদলের সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের ফোন বন্ধ পাওয়া যায়। উনি বিদেশে সফরে রয়েছেন বলে জানা গেছে।

কমিটির বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, আমি বুড়িচং উপজেলা যুবদলের কমিটির বিষয়ে অবগত নই। সোস্যাল মিডিয়ায় দেখেছি কমিটি গঠন হয়েছে। এ বিষয়ে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।

গত ১৮ জানুয়ারী ২০২৩ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট বুড়িচং উপজেলা যুবদলের কমিটি অনুমোদন দেন। ঘোষিত কমিটিতে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদককে জাভেদ কাউছার সবুজকে আহবায়ক করা হয়

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের শক্তি ও প্রেরণার উৎস : তারেক রহমান

দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের শক্তি ও প্রেরণার উৎস : তারেক রহমান

স্টাফ রিপোর্টার॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, ‘বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।’ তিনি বলেন, ‘বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া, সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির

আরও পড়ুন
language Change