তারিখ লোড হচ্ছে...

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০

দশ কোম্পানির ব্যাংক ঋণ ৬৪ হাজার কোটি টাকা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
মাত্রাতিরিক্ত ঋণের প্রভাব পড়ছে শেয়ারবাজারেও। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত শীর্ষ ১০ কোম্পানির সর্বশেষ ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬৪ হাজার ১১৩ কোটি টাকা। কিন্তু এসব কোম্পানির পরিশোধিত মূলধন মাত্র ৪ হাজার ৭৫৫ কোটি টাকা।

এর অর্থ হলো প্রতিষ্ঠানগুলোর ঋণ ও মূলধন অনুপাত (ডেট ইক্যুইটি রেশিও) ৯৪:০৬। অ্যাকাউন্টিং মানদণ্ডে একে বলা হয় ফাইন্যান্সিয়াল লিভারেজ (ঋণজনিত ঝুঁকি) অত্যন্ত বেশি।

একক কোম্পানি হিসাবে সবচেয়ে বেশি ঋণ রয়েছে সরকারি কোম্পানি পাওয়ার গ্রিডের। বর্তমানে প্রতিষ্ঠানটির ঋণের স্থিতি ২৪ হাজার ৫৬৯ কোটি টাকা, যা পরিশোধিত মূলধনের ৩৫ গুণ।

আর সামগ্রিকভাবে তালিকাভুক্ত সব কোম্পানির ঋণ ১ লাখ ১৫ হাজার কোটি টাকা। যা ব্যাংকিং খাতের মোট ঋণের ৮ শতাংশ। ডিএসই সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে মঙ্গলবার শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা দিয়েছেন। সেখানেও শেয়ারবাজারের দুটি কোম্পানির নাম রয়েছে। অর্থাৎ ঝুঁকিতে রয়েছেন এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীরা।

আবার কোনো কোনো কোম্পানি শেয়ারবাজার থেকে টাকা নিয়ে ব্যাংক ঋণ পরিশোধ করছে। এ কারণে ওই কোম্পানি বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিতে পারছে না। সংশ্লিষ্টরা বলছেন, কোনো কারণে এসব কোম্পানি দেউলিয়া হলে ব্যাংক ঋণ পরিশোধের পর বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে পারবে না। অর্থনীতিবিদরা বলছেন, এসব কোম্পানি একদিকে মুদ্রাবাজারে সংকট তৈরি করছে। পাশাপাশি পুঁজিবাজারকে ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু গত ৫ বছরের হিসাবে কোম্পানিগুলোর ওই অনুসারে উৎপাদন ও কর্মসংস্থান বাড়েনি।

জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপেদষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, কোম্পানি ঋণ বেশি থাকলে দায় বেড়ে যায়। কারণ কোম্পানি যে মুনাফা করবে, সেখান থেকে সবার আগে ঋণের সুদ পরিশোধ করতে হয়। এরপর সরকারকে কর দিতে হয়। সবকিছু বাদ দিয়ে বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়। আর কোনো কারণে কোম্পানি দেউলিয়া হলেও সবার আগে ব্যাংক ঋণ পরিশোধ করতে হয়। ওই বিবেচনায় ইক্যুইটির চেয়ে ঋণ বেশি হলে ওই কোম্পানির ঝুঁকি বেশি।
ডিএসই সূত্র জানায়, বিনিয়োগকারীদের স্বার্থে তারা তালিকাভুক্ত কোম্পানির ব্যাংকের তথ্য হালনাগাদ করছে। সর্বশেষ ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ঋণের তথ্য তাদের কাছে রয়েছে।

এ তথ্যে দেখা গেছে, তালিকাভুক্ত চার শতাধিক কোম্পানির ঋণ ২ লাখ ৭ হাজার ৪৪৮ কোটি টাকা। এসব কোম্পানির পরিশোধিত মূলধন ৬৮ হাজার ৬৮০ কোটি টাকা। তবে মোট ঋণের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বন্ড ও অন্যান্য কিছু দায় রয়েছে। এই বন্ড ও অন্যান্য দায়ের পরিমাণ ৯১ হাজার ৯৪৫ কোটি টাকা। এটি বাদ দিলে তালিকাভুক্ত কোম্পানির প্রকৃত ঋণ ১ লাখ ১৫ হাজার ৫০৩ কোটি টাকা।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুসারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে সরকারি কোম্পানি পাওয়ার গ্রিড। ৭১২ কোটি টাকা পরিশোধিত মূলধনের এ প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি কোম্পানির কাছ থেকে নিয়েছে ২৪ হাজার ৫৬৯ কোটি টাকা। যা পরিশোধিত মূলধনের প্রায় ৩৫ গুণ। এর মধ্যে স্বল্পমেয়াদি ঋণ ২৪ হাজার ২৭৮ কোটি।

দীর্ঘমেয়াদি ঋণ ২৯০ কোটি। তবে ঋণের উল্লেখযোগ্য একটি অংশ নেওয়া হয়েছে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং জাপানি প্রতিষ্ঠান জাইকার কাছ থেকে। দ্বিতীয় অবস্থানে থাকা বিএসআরএম লিমিটেডের ঋণ ৬ হাজার ৮১২ কোটি টাকা। কিন্তু পরিশোধিত মূলধন ২৯৮ কোটি টাকা। আবার এই গ্রুপের আরেক প্রতিষ্ঠান বিএসআরএম স্টিলের ঋণ ৫ হাজার ৩৪৪ কোটি টাকা।

অর্থাৎ এই গ্রুপের দুটি প্রতিষ্ঠানের কাছে ঋণের পরিমাণ ১২ হাজার ১৫৬ কোটি টাকা। এছাড়াও শীর্ষ তালিকায় রয়েছে জিপিএইচ ইস্পাত, এসিআই লিমিটেড এবং কেয়া কসমেটিকসের মতো প্রতিষ্ঠান।

শীর্ষ দশ কোম্পানির ঋণ ৬৪ হাজার ১১৩ কোটি টাকা। আবার ১ হাজার কোটি টাকার ঋণ রয়েছে এ ধরনের কোম্পানির সংখ্যা ২৪টি। এই ২৪ কোম্পানির ঋণের পরিমাণ ৮৫ হাজার ৯০২ কোটি টাকা।

অর্থাৎ মোট ঋণের ৭৫ শতাংশই শীর্ষ ২৪ কোম্পানিতে। সরকারি আরেক কোম্পানি ডেসকোর ঋণ ২ হাজার ৮৯৭ কোটি টাকা। যদিও এই পাওয়ার গ্রিড এবং ডেসকো সরকারি কোম্পানি।

এরপরও এতে বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে। বিনিয়োগকারীদের বোনাস বা রাইট শেয়ার না দিয়ে অতিরিক্ত ঋণের মাধ্যমে তাদের দায় বাড়িয়েছে। এছাড়া প্রতিষ্ঠান দুটির আরও শেয়ার ছাড়ার জন্য প্রধানমন্ত্রীরও নির্দেশনা রয়েছে। কিন্তু এ ব্যাপারে তেমন কোনো অগ্রগতি নেই।

অন্যদিকে মঙ্গলবার জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী। সেখানে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির নাম উঠে এসেছে। এরমধ্যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ঋণের স্থিতি ১ হাজার ৮৫৫ কোটি টাকা।

আবার এই টাকার মধ্যে ১ হাজার ৫২৯ কোটি টাকাই খেলাপি। এছাড়াও শীর্ষ খেলাপির তালিকায় রয়েছে অ্যাপোলো ইস্পাতের নাম। প্রতিষ্ঠানের ৮৭২ কোটি ৭২ লাখ টাকার মধ্যে ৬২৩ কোটি ৩৪ লাখ টাকাই খেলাপি।

ফিনিক্স গ্রুপের এই প্রতিষ্ঠানটি ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ওই সময়ে কোম্পানির আর্থিক প্রতিবেদনে জালিয়াতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল যুগান্তর। এরপরও অনুমতি দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

জানা গেছে, বর্তমানে ব্যাংকিং খাতের মোট ঋণের স্থিতি ১৪ লাখ ৩৬ হাজার কোটি টাকা। নিয়মিত ঋণ ১৩ লাখ ১ হাজার কোটি টাকা। আবার খেলাপি ঋণ প্রায় ১ লাখ ৩৫ হাজার কোটি। তবে নিয়মিত ঋণের মধ্যেও বিপুল অঙ্কের খেলাপি রয়েছে।

একাধিকবার পুনঃতফসিল, বাংলাদেশ ব্যাংকের বিশেষ সুবিধা এবং উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে এসব ঋণখেলাপি দেখানো হচ্ছে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুসারে বর্তমানে খেলাপি ঋণ ৩ লাখ টাকা পৌঁছেছে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চন্দনাইশ সাতকানিয়ার সাংবাদিকদের সাথে নাগরিক কমিটির প্রার্থীর মতবিনিময়

এস.এ.এম. মুনতাসির, চট্টগ্রাম ব্যাূরো। চট্টগ্রাম ১৪ আসনের জাতীয় সংসদ নির্বাচনের নাগরিক কমিটির পক্ষে স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী প্রতীক (ট্রাক) ৩ই জানুয়ারি(বুধবার) সন্ধ্যায় তার নিজ বাস ভবনে চন্দনাইশ সাতকানিয়া উপজেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী সাংবাদিকদের সামনে ইস্তেহার পাঠ করে শুনান। তিনি তার ইস্তাহার পাঠে বলেন, অর্থনৈতিক অঞ্চল গঠন ও ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি, কৃষিখাত ও কৃষকদের মান উন্নয়ন, যুগোপযোগী শিক্ষার প্রসার ও কার্যকরী ব্যবস্থা, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, চৌকিদার ফাড়ির ব্রীজ স্থাপন, স্বাস্থ্য খাতের মান উন্নয়ন ও বিনামূল্যে দরিদ্র জনগণকে চিকিৎসা সহায়তা, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ ব্যবস্থা, বাস্তুহারা মানুষের জন্য গৃহ নির্মাণ , অভ্যন্তরীন উন্নয়ন, উন্নত যোগাযোগ ও অবকাঠামোগত পরিবর্তন, বিদ্যুৎ ও ইন্টারনেটের সুব্যবস্থা, উদ্যোগক্তাদের জন্য প্রশিক্ষণ

আরও পড়ুন
language Change