রাজধানীর মোহাম্মদপুরের বছিলা স্ট্যান্ড এলাকায় গণপরিবহনে এক তরুণী যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রমজান পরিবহনের হেলপার মো. নিজাম উদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-৪ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় র্যাব-৪-এর একটি দল তাকে গ্রেফতার করে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে র্যাব-৪ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। র্যাব জানায়, গত ২৭ অক্টোবর দুপুরে ধানমন্ডি-১৫ থেকে রমজান পরিবহনের বাসে বছিলার উদ্দেশে যাত্রা করেন এক নারী শিক্ষার্থী।
বাসটি বছিলা মেট্রো হাউজিং এলাকায় পৌঁছালে হেলপার নিজাম উদ্দিন ওই শিক্ষার্থীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। প্রতিবাদ করলে তিনি শিক্ষার্থীকে মারধর করেন। আত্মরক্ষায় ভিকটিম জুতা দিয়ে হেলপারকে প্রহার করেন। ঘটনার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। বিষয়টি নজরে আসার পর র্যাব-৪ সরেজমিন তদন্তে নামে এবং প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্তের পর তাকে গ্রেফতার করে। পরে ভুক্তভোগী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত