তারিখ লোড হচ্ছে...

বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে পানি প্রবেশে চরম দুর্ভোগ হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা সিটি কলেজ: ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনই অবৈধ বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া হলফনামা, আইনজীবীর বিরুদ্ধে মামলা এবার পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা বাংলা সিনেমা দেখা না হলেও, কাজের প্রস্তাব পেলে করতে রাজি : কাজল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে এআই ক্যামেরা নজরদারি কেশবপুরে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না: চিফ হুইপ মো. নাহিদ ইসলাম হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেল-গ্যাসও যাবে না: ইরান শরিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

পুলিশে মেধাবীদের বঞ্চনা : দক্ষ নেতৃত্ব হারানোর ঝুঁকিতে প্রশাসন

পুলিশে মেধাবীদের বঞ্চনা : দক্ষ নেতৃত্ব হারানোর ঝুঁকিতে প্রশাসন
পাঠক সংখ্যা
638

নিজস্ব সংবাদদাতা ॥

দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদী শাসনামলে নিপীড়ন ও বঞ্চনার শিকার পুলিশ বাহিনীর সংস্কার এবং ন্যায়বিচারের প্রত্যাশায় নতুন এক আশার সঞ্চার হয়েছিল। কিন্তু সম্প্রতি পুলিশ প্রশাসনের অভ্যন্তরীণ পদোন্নতি, পদায়ন ও নীতিগত সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রশাসনে এখনো সক্রিয় থাকা পূর্বের সুবিধাভোগী চক্রটি পরিকল্পিতভাবে জাতীয়তাবাদী ঘরানার মেধাবী ও সৎ কর্মকর্তাদের কোণঠাসা করে রাখছে, যা বাহিনীর চেইন অব কমান্ড এবং সামগ্রিক শৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সম্প্রতি অতিরিক্ত আইজিপির প্রমোশন সরকারি জিও পত্রজারীতে ভীষণ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

পদোন্নতি ও পদায়নে বৈষম্য: চেইন অব কমান্ডে ভাঙন:

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিগত সরকারের শাসনামলে যারা পেশাদারিত্ব বজায় রেখেছিলেন এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছিলেন, তাদের পরিকল্পিতভাবে মূলধারার বাইরে রাখা হয়েছিল। বর্তমান সময়েও সেই ধারা অব্যাহত থাকার অভিযোগ পাওয়া গেছে। জ্যেষ্ঠতা (Seniority) লঙ্ঘন করে নিয়মবহির্ভূতভাবে কনিষ্ঠ কর্মকর্তাদের পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদে পদায়ন করার ফলে ক্ষোভ বাড়ছে বাহিনীর ভেতর।

এই পরিস্থিতির শিকার হয়ে গতকাল ৪ জুন ডিআইজি আলী আকবর খান স্বেচ্ছায় অবসরের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। এছাড়া ডিআইজি সৈয়দুর রহমান, ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁইয়া, ডিআইজি ব্যারিস্টার জিল্লুর রহমান এবং ডিআইজি মাহমুদুর রহমানের মতো অভিজ্ঞ কর্মকর্তারা দীর্ঘদিন যোগ্য হওয়া সত্ত্বেও পদোন্নতিবঞ্চিত রয়েছেন।

১৫ তম বিসিএস পুলিশ অভিজ্ঞ কর্মকর্তাদের এভাবে পাশ কাটিয়ে জুনিয়র পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার ফলে পুলিশ প্রশাসনের নীতিনির্ধারণী পর্যায়ে এক ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ড. নাজমুল করিম খান ও ড. আশরাফুর রহমানের প্রতিকারহীন আর্তনাদ পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অভিযোগ, কোনো সুনির্দিষ্ট কারণ দর্শানো বা অভিযোগের ভিত্তি ছাড়াই ডিআইজি ড. নাজমুল করিম খানকে সাময়িক বরখাস্ত রাখা হয়েছে। তার সার্ভিস রেকর্ড সন্তোষজনক হওয়া সত্ত্বেও তাকে পুনর্বহাল না করার বিষয়টি প্রশাসনিক স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে।

একইভাবে, অতিরিক্ত আইজিপি ড. আশরাফুর রহমানের বিষয়টিও সামনে এসেছে। ফ্যাসিবাদী আমলে দীর্ঘ সময় কর্মজীবনের গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে তিনি ন্যায়বিচার ও প্রতিকারের আবেদন জানালেও এখনো কোনো সুরাহা পাননি। অথচ, বিগত সরকারের সুবিধাভোগী অনেক কর্মকর্তা প্রশাসনের উচ্চপদে বহাল থেকে এখনো প্রভাব বিস্তার করে চলেছেন বলে অভিযোগ রয়েছে।

ষড়যন্ত্রের শঙ্কা ও প্রশাসনিক নৈরাজ্য :

পুলিশের একাধিক কর্মকর্তার মতে, প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা চক্রটি মূলত সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্রতিদিনের কাগজকে বলেন, “আমরা ব্যক্তিগত অনুগ্রহ চাই না, আমরা চাই প্রশাসনিক নিয়ম ও মেধার যথাযথ মূল্যায়ন। জ্যেষ্ঠদের অসম্মানিত করে কনিষ্ঠদের ওপর দায়িত্ব চাপিয়ে দেওয়া হলে বাহিনীর মনোবল ভেঙে পড়ে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।”

বিশ্লেষকদের মতে, সরকার যদি অবিলম্বে পুলিশ প্রশাসন থেকে ফ্যাসিবাদী দোসরদের চিহ্নিত করে তাদের প্রভাবমুক্ত করতে না পারে, তবে এই অভ্যন্তরীণ অস্থিরতা বড় ধরনের প্রশাসনিক সংকটের রূপ নিতে পারে। মেধার মূল্যায়ন ও জ্যেষ্ঠতার যথাযথ প্রয়োগই এখন এই সংকট উত্তরণের একমাত্র পথ।

প্রত্যাশা: শুদ্ধি অভিযান ও স্বচ্ছতা :

পুলিশ বাহিনীকে একটি আধুনিক, জনবান্ধব এবং পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে হলে দলীয়করণের ঊর্ধ্বে উঠে প্রশাসনিক শুদ্ধি অভিযান পরিচালনা করা অপরিহার্য। ভুক্তভোগী কর্মকর্তারা এখনো বিশ্বাস করেন, সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে বাহিনীর শৃঙ্খলা ফিরে আসবে এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে।

সরকারের শীর্ষ পর্যায়ের প্রজ্ঞা ও দূরদর্শিতা এই প্রশাসনিক নৈরাজ্য কাটিয়ে পুলিশ বাহিনীকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে পারবে—এমনটাই এখন সর্বমহলের প্রত্যাশা।

প্রতিবেদকের মন্তব্য: পুলিশ বাহিনীর মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে এবং কর্মকর্তাদের মনোবল অটুট রাখতে অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা এবং পদোন্নতি-সংক্রান্ত জ্যেষ্ঠতার তালিকাটি পুনরায় পর্যালোচনার প্রয়োজন রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঝিনাইগাতী উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতী উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

মিজানুর রহমানঃ ২৪ ফেব্রুয়ারি ঝিনাইগাতী উপজেলা পরিষদের হল রুমে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। উক্ত সভায় সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আল-আমীন,সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃএটিএম ফায়েজুর রহমান আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামান, ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম পলাশ, উপজেলা বিএনপির সদস্য আতাউর রহমান, ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
language Change