তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

উড্ডয়নের কিছুক্ষণ পরেই ব্রিটিশ হেলিকপ্টার বিধ্বস্ত

উড্ডয়নের কিছুক্ষণ পরেই ব্রিটিশ হেলিকপ্টার বিধ্বস্ত
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্ক:

বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি ব্রিটিশ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পাইলট ছাড়াও আহত হয়েছেন অন্য দুই আরোহী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্কাই নিউজ জানায়,ইংল্যান্ডের দক্ষিণ ইয়র্কশায়ারের ডনকাস্টারের কাছে একটি মাঠে হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে। দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে,বেন্টলির ইংস লেনের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্তের খবর পেয়ে কর্মকর্তারা ফোন পান। এরপরই উদ্ধারকারী দল সেখানে ছুটে যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে একজন ব্যক্তিকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করা হয়। এরপর চিকিৎসা কর্মীদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এক বিবৃতিতে পুলিশ বলেছে, নিহতের পরিবার বিষয়টি অবগত এবং আমাদের কর্মকর্তারা তাদের সহযোগিতা করছেন। অপরদিকে ৪১ বছর বয়সী পাইলট, ৫৮ বছর বয়সী নারী এবং ১০ বছর বয়সী এক শিশু সামান্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিমান দুর্ঘটনা তদন্ত শাখা এবং দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশের মধ্যে সমন্বয় করে তদন্ত শুরু হয়েছে। গোয়েন্দা প্রধান পরিদর্শক ও সিলভার কমান্ডার গ্যারি ম্যাগনে বলেছেন, এই মর্মান্তিক ঘটনায় নিহত ব্যক্তির পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা। আমরা এবং আমাদের জরুরি পরিষেবার সহকর্মীরা ঘটনাস্থলে রয়েছি এবং আমরা অন্য সংস্থার সঙ্গে সমন্বয় করে ঘটনার আশপাশের পরিস্থিতি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ যৌথ তদন্ত শুরু করেছি। তিনি বলেন, ঘটনার তথ্য থাকলে যে কারও পুলিশের সাথে যোগাযোগ করা উচিত। বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারের ফুটেজ যাদের কাছে আছে তাদের কাছ থেকে শুনতে আমরা বিশেষভাবে আগ্রহী।

ডনকাস্টার নর্থের এমপি এড মিলিব্যান্ড বলেছেন, এটি একটি ভয়াবহ খবর এবং এই ভয়াবহ ঘটনার শিকার ব্যক্তির পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা। আমার অফিস দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং আমি জানি যে ডনকাস্টারের পুরো মানুষ আজ ভুক্তভোগীর কথা স্মরণ করবে। হেলিকপ্টারটি একটি ব্যক্তিগত বিমান ছিল। বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে রেটফোর্ডের কাছে গ্যামস্টন বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এটি। এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান দুর্ঘটনার খবর আমরা নিশ্চিত করছি। এই মুহূর্তে আমাদের কাছে আর কোনো তথ্য নেই। বিমান দুর্ঘটনা তদন্ত শাখার একজন মুখপাত্র বলেছেন, ডনকাস্টারের কাছে একটি দুর্ঘটনার বিষয়ে আমাদের অবগত করা হয়েছে। তদন্ত কাজে একটি দল মোতায়েন করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আবারও গ্রেফতার ইমরান খান

স্টাফ রিপোর্টার॥ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর লাহোরের জামান পার্কের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ শনিবার জিও নিউজ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে আজ শনিবার সেশন জজ ইমরান খানের আবেদন খারিজ করে দেন। সেই সঙ্গে তোষাখানা মামলায় পিটিআই চেয়াম্যানকে অভিযুক্ত করে তার তিন বছরের জেল দেন বিচারক দিলওয়ার। খবরে বলা হয়েছে, অতিরিক্ত ও দায়রা জজ হুমায়ুন দিলাওয়ার তার রায়ে উল্লেখ করেছেন, ‘পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে সম্পদের ভুল তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।’ তার পর বিচারক খানকে গ্রেফতারে পরোয়ানা জারি করেন। একই সঙ্গে এক লাখ রুপি জরিমানাও করা হয়। এর আগে গত ৯ মে আল-কাদির ট্রাস্ট মামলায় আদালতে হাজিরা দিতে গেলে

আরও পড়ুন
language Change