ডেস্ক রিপোর্ট:
অক্টোবর মাস বিশ্বব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা মাস’ হিসেবে পালিত হয়। তারই অংশ হিসেবে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের নেতৃত্বে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশসহ আরও ৫৩টি স্বেচ্ছাসেবী সংগঠন একসঙ্গে আয়োজন করে দেশের সবচেয়ে বড় সচেতনতামূলক উদ্যোগ ‘গোলাপি সড়ক শোভাযাত্রা।
বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার (রাসকিন)- এর নেতৃত্বে এবং ক্যান্সার প্রতিরোধ ও জনস্বাস্থ্য গবেষক ডক্টর সৈয়দ হুমায়ুন কবিরের সার্বিক সহযোগিতায় প্রশিকা,গণস্বাস্থ্য, টিএমএসএসের প্রতিনিধিসহ চিকিৎসক,স্বাস্থ্যকর্মী, সংস্কৃতিজনরা অংশ নেন এই গোলাপি সড়ক শোভাযাত্রায়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এলেঙ্গা (টাঙ্গাইল) সিরাজগঞ্জ বাইপাস-বগুড়া-নওগাঁ-তানোর হয়ে রাজশাহী পৌছায় গোলাপি সড়ক শোভাযাত্রাটি। প্রতিটি স্থানে স্থানীয় সংগঠন ও সাধারণ মানুষও অংশ নেন এই সচেতনতা মূলক গোলাপি শোভাযাত্রায়। এসময় পথসভা/সমাবেশ,লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন তারা। পরে সন্ধ্যায় রাজশাহীতে সিঅ্যান্ডবি মোড়ে(শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে) বিভিন্ন নারী সংগঠন,রোটারি ক্লাব,ইনার হুইল ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজশাহীর জিরো পয়েন্ট এলাকায় সাধারণ মানুষের হাতে সচেতনতামূলক লিফলেট,পথসভার মাধ্যমে স্তন ক্যান্সারের সচেতনতা কর্মসূচি পালন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত