তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা পারিবারিক কলহে বাবার ঘরে আগুন জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সিদ্ধান্ত পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র প্রহসনের নির্বাচন ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া এলজিইডির আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে প্রেসক্লাবের আয়োজনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক আড্ডা অনুষ্ঠিত আরও ৫ আসনে কারচুপির অভিযোগে মামলা খামেনির মৃত্যুসংবাদ পোস্ট করে যা লিখলেন ট্রাম্প আমতলীতে পূর্বশত্রুতার জেরে তরমুজ ক্ষেত নষ্ট বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইজিবাইক উদ্ধার অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ ও তার সহযোগীর প্রভাব ও সিন্ডিকেট ইতিহাসের ভয়াবহতম হামলার ঘোষণা দিল ইরান শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে : আইআরজিসি স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন জাহের আলভী

নেপথ্য নায়ক প্রধান প্রকৌশলী উজ্জল মল্লিক রাজউকে বদলী ও পদায়নে ভয়ংকর দুর্নীতি ফাঁস!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আবার দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। ৭ মাস আগে নতুন চেয়ারম্যান পদে মো: আনিছুর রহমান মিঞা যোগদান করারপর অনিয়ম,দুর্নীতির মাত্রা আরো বেড়েগেছে বলে গুঞ্জন চলছে। গোটা রাজউকের চেইন অব কমান্ডও ভেঙে পড়েছে একজন প্রকৌশলীর কারণে। তিনি গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে যা খুশি তাই করছেন বলে অভিযোগ উঠেছে। রাজউকে এখন এই প্রকৌশলীর সীমাহীন দৌরত্ব চলছে। প্রকল্পের পিডি নিয়োগ, ভবনের প্ল্যান পাশ, অনুমোদনহীন নকশা বর্হিভুত ভবন ভাঙা,প্লট হস্তন্তর, প্লটের শ্রেণি পরিবর্তন, নকশা অনুমোদন, কর্মচারি বদলী,নিয়োগ, প্রকৌশলী পদায়ন , প্রকল্পের ঠিকাদার নিয়োগ সব কিছুই হচ্ছে এই প্রকৌশলীর নির্দেশে। দুদকের অনুসন্ধানে থাকা এই প্রকৌশলীর পরামর্শমত ফাইল ওয়ার্ক করতে গিয়ে বিপদের মুখে পড়েছেন চেয়ারম্যান মো: আনিছুর রহমান মিয়াও। তিনি এখন উচ্চ আদালতের মুখোমুখি হতে যাচ্ছেন।
এই প্রকৌশলীর বিরুদ্ধে রাজউকের ১০ হাজার কোটি টাকার একটি বৃহত্তর প্রকল্পের কাজ থেকে ১ হাজার কোটি টাকা লোপাট করা সহ অসংখ্য অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে দুদকের হাতে। তিনি বিদেশে হাজার কোটি টাকা পাচার করেছেন এমন তথ্যও প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। কিন্তু গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে ম্যানেজ করে তিনি সব অভিযোগ ধামাচাপা দিয়ে রেখেছেন।

একটি বদলী আদেশ নিয়ে তোলপাড়:
সম্প্রতি একটি বদলী ও পদায়ন আদেশকে কেন্দ্র করে রাজউকে তোলপাড় চলছে। একজন তত্বাবধায়ক প্রকৌশলীকে ঢাকা ছাড়া করানোর জন্য ঘটানো হয়েছে জঘন্য সব কান্ড। মন্ত্রণালয়কে ম্যানেজ করে বদলী আদেশ জারির ক্ষেত্রে ভংগ করা হয়েছে রাজউকের প্রশাসনিক বিধি বা রুলস। এমন কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গেজেটের বিধি বিধানকেও উপেক্ষা করা হয়েছে। শেষঅব্দি উচ্চ আদালতের আদেশকে অবমাননা করে বদলী আদেশ বাস্তবায়ণে নানা প্রকার জাল জালিয়াতির আশ্রয় নিয়েছে রাজউক কর্তৃপক্ষ। অনেক ক্ষেত্রে ঘোড়ার আগে গাড়ি চলে যাবার মত ঘটনাও ঘটেছে।
সুত্রমতে. প্রায় দেড় বছর আগে কমপক্ষে ৩ জন সিনিয়র প্রকৌশলীর জৈষ্ঠতা লংঘন করে নির্বাহী প্রকৌশলী উজ্জল মল্লিককে রাজউকের প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্ব দেয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় । এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রীট মামলা দায়ের করেন তত্ত্ববধায়ক প্রকৌশলী মো: নুরুল ইসলাম। যেটি এখনো চুড়ান্ত শুনানীর অপেক্ষায় রয়েছে।
প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) উজ্জল মল্লিক এই রীট মামলাটি তুলে নেবার জন্য চাপ দেন তত্ত্ববধায়ক প্রকৌশলী মো: নুরুল ইসলামকে। কিন্তু তিনি কোন চাপের কাছে মাথা নত না করলে তাকে ঢাকার বাইরে বদলী করার হুমকি দেওয়া হয়। সে হুমকিতেও প্রকৌশলী নুরুল ইসলাম রীট মামলা প্রত্যাহার না করায় প্রধান প্রকৌশলী উজ্জল মল্লিক ক্ষুব্ধ হন এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ম্যানেজ করে মন্ত্রণালয় থেকে একটি বদলী আদেশ জারি করান। যার স্মারক নং ২৫.০০.০০০০.০১৯.৩১.০০৩.১৪.৬৭৬ তাং ১৫/১২/২০২২ ইং। এই আদেশে তত্ত্ববধায়ক প্রকৌশলী মো: নুরুল ইসলামকে গাজীপুর সিটি কর্পোরেশনে বদলী করা হয়। বিষয়টি অবগত হয়ে প্রকৌশলী নুরুল ইসলাম মন্ত্রণালয়ের ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বেঞ্চে রীট আবেদন করে আদেশটির স্থাগিতাদেশ প্রার্থনা করেন। হাইকোর্ট বেঞ্চ রীট আবেদনটি মঞ্জুর করে গত ০৪/০১/২০২৩ তারিখে ৬ মাসের স্থগিতাদেশ প্রদান করেন। যে আদেশের কপি ও উকিল সনদ গত ০৫/০১/২০২৩ ইং তারিখে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী,সচিব ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে প্রদান করা হয়।
কিন্তু হাই কোর্টের এই আদেশের বিষয় জানতে পেরে রাজউক কর্তৃপক্ষ ব্যাকডেটে ( পিছনের তারিখে) গত ২৭/০২/২০২২ ইং তারিখ উল্লেখ করে বদলী ও পদায়নপত্র জারি করেন। যার স্মারক নং ২৫.৩৯.০০০০.০০৯.১২.০৫০.(৬)২১.৭৯৯০। মজার বিষয় হলো: এই বদলী ও পদায়ন আদেশটি কম্পিউটারের প্রিন্টিং বেসলাইনে একদম (নীচের দিকে) ২০২৩ সালের ৫ তারিখে প্রিন্ট অর্ডার দেখা যায়। অর্থাত এটি যে ব্যাকডেটে জারি করা হয়েছে এটা নিশ্চিত করে বলা যায়। অতএব মহামান্য হাই কোর্টের আদেশ অমান্য করে তারা এই আদেশটি জারি করেছেন। ফলে তারা উচ্চ আদালতের আদেশ অবমাননার দায়ে দোষী হতে যাচ্ছেন। এ বিষয়ে ২/১ দিনের মধ্যেই হাই কোর্টের দ্বারস্ত হবেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ রীট আবেদনকারী।
আরো জানাগেছে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: নুরুল ইসলামকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় যখন বদলী আদেশ জারি করেন তখন তিনি ৩ দিনের ট্রেনিং এ রাজউক ভবন থেকে অবমুক্ত ছিলেন। এছাড়া বাংলাদেশ গেজেট রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারি) সরকারি চাকুরী বিধিমালা ২০১৩ এর ৮ নং উপধারায় প্রেষণ ও পূর্বস্বত্ত্ব: (২) উপবিধি (৩) এ বলা আছে যে, তবে শর্ত থাকে যে,কোন কর্মচারিকে তাহার সন্মতি ব্যতিরেকে হাওলাত গ্রহণকারি সংস্থায় প্রেষণে কর্মরত থাকিবার জন্য নির্দেশ দেওয়া যাইবে না।
অথচ: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় রাজউক প্রধান কার্যালয় থেকে গাজীপুর সিটি কর্পোরেশনে বদলীর সময়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: নুরুল ইসলামের কোন প্রকার মৌখিক বা লিখিত সন্মাতি গ্রহন করেনি। ফলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ওই বদলী আদেশটি অবৈধ বলে ঘোষিত হবে।

পত্র জারি ৫ তারিখে যোগদান ৪ তারিখে:
…………………………………………..
বিস্ময়কর ব্যাপারই বটে। হাইকোর্টের আদেশ অবমাননার চার্জে যাতে না পড়তে হয় সেজন্য নানা প্রকার জাল জালিয়াতির আশ্রয় নিয়েছে রাজউক কর্তৃপক্ষ। আর সেটি যে এভাবে ধরা পড়ে যাবেন তা তারা কল্পনাও করতে পারেন নি। ঝিলমিল প্রকল্পের প্রকল্প পরিচালক পদে পদায়নকৃত মোহাম্মদ মুজাফ্ফর উদ্দিনের যোগদান পত্রে দেখা যায় তিনি গত ০৪/০১/২০২৩ ইং তারিখে স্মারক নং ২৫.৩৯.০০০০.৬৬.৯৯.০০১.২১-৮৫ মোতাবেক প্রকল্প পরিচালকের দায়িত্ব গ্রহন করেছেন। কিন্তু রাজউকের পত্র জারি শাখার রেজিষ্টার থেকে দেখা যায় তিনি গত ০৫/০১/২০২৩ ইং তারিখে পত্রখানা নিজ স্বাক্ষরে গ্রহণ করেছেন। যার ক্রমিক নং ৭৯৯০তাং ২৭/১২/২০২২ইং। তাহলে দেখা যাচ্ছে পত্র গ্রহনের একদিন আগেই মোহাম্মদ মোজাফ্ফর প্রকল্পের পিডি পদে যোগদান করেছেন। এটা কিভাবে সম্ভব হলো? রাজউক কি তাহলে জি¦ন বা ভুতে চালাচ্ছে ?

পেছনে কার হাত:
………………………
অতি চালাকের গলায় দড়ি বলে একটা প্রবাদ আছে। রাজউকের ক্ষেত্রেও সেটাই ঘটতে যাচ্ছে বলে মনে হয়। খোজ খবর নিয়ে জানাগেছে, রাজধানী উন্নয়ন কর্তপক্ষের চেয়ারম্যান মো: আনিছুর রহমান মিঞা যোগদান করেছেন মাত্র ৭ মাস আগে। তিনি যোগদান করারপর কিছুদিন স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেন। কিন্তু একটা সময় এসে তিনি দুর্নীতিবাজ প্রধান প্রকৌশলী উজ্জল মল্লিকের ফাঁদে পা দেন। আর ঠেকায় কে? চেয়ারম্যানকে হাতের মুঠিতে পেয়ে উজ্ঝল মল্লিক রাজউকের সর্বেসর্বা বনে যান। তিনিই চেয়ারম্যানের নিয়ন্ত্রক হয়ে পড়েন। এ ঘটনায় বিস্মিত হন অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিরা। তারা হতাশ হয়ে পড়েন। গতি কমে যায় রাজউকের ফাইল ওয়ার্কের। ভেঙে পড়ে চেইন অব কমান্ড। সব কিছুই চলে যায় প্রকৌশলী উজ্জল মল্লিকের কব্জায়। যেহেতু মন্ত্রণালয়ের সাথে তার গভীর সম্পর্ক সেহেতু তার আজ্ঞাবহ হয়ে পড়েন সবাই। এই সুযোগে প্রধান প্রকৌশলী উজ্জল মল্লিক চেয়ারম্যানকে ভুল ভাল বুঝিয়ে একটার পর একটা ফাইল সই করিয়ে নেন। আর সে সব ফাইলে সই করে এখন তার মাশুল গুনতে হচ্ছে অদক্ষ চেয়ারম্যানকে। তিনি এখন নানা বিষয়ে ফেঁসে যেতে পারেন।

রাজউক কর্তৃপক্ষের বক্তব্য:
……………………………….
এ বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তপক্ষের একাধিক কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে তারা সকলেই এড়িয়ে যান। বলেন, বিষয়টি চেয়ারম্যান স্যারই ভালো বলতে পারবেন। আপনি স্যারের সাথেই কথা বলুন। চেয়ারম্যানের দপ্তরে গেলে তিনি মিটিং এ আছেন বলে জানান হয়। ফলে রাজউক কর্তৃপক্ষের কোন বক্তব্য তুলে ধরা সম্ভব হলো না।

এ বিষয়ে উজ্জল মল্লিকের সাথে বারবার যোগাযোগ করেও তার মন্তব্য্ পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন আজ থেকে শুরু হবে। প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৩জানুয়ারি) থেকে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে সম্মেলনটি শুরু হয়ে চলবে ১৫জানুয়ারি পর্যন্ত। সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ মোট ৩০জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউজিসি। ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। ইউজিসি চেয়ারম্যান

আরও পড়ুন
language Change