তারিখ লোড হচ্ছে...

ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

কাপাসিয়ায় বন কর্মকর্তাদের সহায়তায় কোটি টাকার গজারি বন উজাড়ের মচ্ছব

কাপাসিয়ায় বন কর্মকর্তাদের সহায়তায় কোটি টাকার গজারি বন উজাড়ের মচ্ছব
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার :
গাজীপুরের কাপাসিয়ায় গজারি বন উজাড়ের মচ্ছব চলছে। শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা ও গোসিংগা বিট কর্মকর্তা সুযোগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। বিভাগীয় বন কর্মকর্তাও নীরব রয়েছেন।
উপজেলার রায়েদ ইউনিয়নের ভূলেশ্বর দরগার টেকের দক্ষিণে পারুর টেক নামক স্থান থেকে প্রায় দেড় মাস ধরে গাছ পাচার চলছে। ইতিমধ্যে আনুমানিক ৬০০ থেকে ৭০০ গাছ কাটা হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, পারুর টেকের বিপুল পরিমাণ ভূমির মধ্যে একাংশের মালিক সাইজুদ্দিন বেপারী। এর উত্তর পাশে সংরক্ষিত গজারি বন ও পূর্ব পাশে সংরক্ষিত বনভূমি। ডিমারকেশন না থাকায় জোত বনের সাথে সংরক্ষিত বন মিশে একাকার। গাছ কমপক্ষে ১০ হাজার। দিগধা গ্রামের মৃত হাসেন আলীর ছেলে সিরাজুল ইসলামের নেতৃত্বে এই বন কিনে ডিমারকেশন ও পারমিট ছাড়াই গাছ কেটে পাচার করা হচ্ছে।
দিনে গাছ কেটে গোসিংগা রোডের দেওনা গ্রামের বাবুল মোড়লের পোল্ট্রির পাশসহ একাধিক স্থানে নিয়ে মজুত করা হয়। পরে রাতে ট্রাকযোগে পাচার করা হয়। কিছুদিন আগে বাবুল মোড়লের পোল্ট্রির পাশে রাখা প্রায় ১০০ গাছের ছবি রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমানকে পাঠিয়ে ঘটনাটি জানালেও তিনি কোন ব্যবস্থা নেননি। উল্টো গাছগুলো নিরাপদে পাচারের সুযোগ দেওয়া হয়।
এলাকাবাসী জানান, পারুর টেক ছাড়াও পারুর টেকের পূর্ব পাশের খলার টেক ও এর পূর্ব দিকের আজম আলীর টেক থেকে প্রায় ১ হাজার গজারি গাছ কেটে পাচার করা হয়েছে। কয়েক মাস আগে গাছগুলো প্রকাশ্যে কেটে নিলেও বিট অফিস কোন ব্যবস্থা নেয়নি। প্রতিবাদ করলে মিথ্যা বন মামলায় ফাঁসানো হয়। ওপরে তথ্য দিলেও রেঞ্জ কর্মকর্তা নয়ছয় বুঝিয়ে সব ধামাচাপা দিয়ে দেন।
পারুর টেকে গাছ কাটার খবর পেয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহে যান। এ সময় ঘটনাস্থল চেনার জন্য রাস্তা থেকে দেওনা গ্রামের স্বপন নামের একজনের সহযোগিতা নেওয়া হয়। পরে তিনি সিরাজুল ইসলামের গাছ পাচার সম্পর্কে ভিডিও বক্তব্য দেন। ভিডিওটি ফেসবুকে পোস্ট করলে দ্রুত ভাইরাল হয়। এতে সিরাজুল ইসলাম ও বিট কর্মকর্তা হাবিবুর রহমান তার উপর ক্ষিপ্ত হন। তিনি এখন মামলা-হামলার আতংকে আছেন।
কাপাসিয়া ও শ্রীপুরের কয়েকজন কাঠ ব্যবসায়ী জানান, পারমিট ছাড়া জোতের গাছ কাটলে বিট অফিসে ট্রাকপ্রতি ১০ হাজার টাকা দিতে হয়। ডিমারকেশনের সমস্যা থাকলে ট্রাকপ্রতি ২০ হাজার টাকা ও জোত-খাস মিলিয়ে কাটলে চুক্তি করে কাটতে হয়। লেনদেন সরাসরি ও বিকাশে হয়। বিট কর্মকর্তা হাবিবুর রহমান ও ফরেস্ট গার্ড মনিরের বিকাশ নম্বর তদন্ত করলে বিভিন্ন এলাকার দোকান থেকে পাঠানো লাখ লাখ টাকার প্রমাণ পাওয়া যাবে।
ব্যবসায়ীরা আরও জানান, পারুর টেকের গাছগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। বিট কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তা টাকার লোভে পড়ে গাছ পাচারের সুযোগ দিয়েছেন। ঘটনাটি প্রকাশ হওয়ার পর স্থানীয় এক অসাধু সার্ভেয়ার দিয়ে মাপজোখ করে গাছগুলো জোতের বলে বৈধতা দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ বেআইনি।
এ ব্যাপারে গাছ পাচারকারী সিরাজুল ইসলাম ও গোসিংগা বিট কর্মকর্তা হাবিবুর রহমান অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।
শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, সার্ভেয়ার দিয়ে মাপা হয়েছে। বন থেকে কিছু গাছ কাটা হয়েছে। এটাও জোত বলা হচ্ছে। যৌথ জরিপ করা হবে।
তবে বিটের একজন বলেছেন, জোতের সাথে বন থাকলে অবশ্যই যৌথ ডিমারকেশন করতে হবে। ওই বিষয়ে এসিল্যান্ড অফিসে ডিমারকেশনের আবেদনই করা হয়নি। তাহলে যৌথ জরিপ কিভাবে হবে? আর পারমিট ছাড়া জোত বনও কাটার সুযোগ নেই।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সফল মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি জননেতা হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবিতে এবং চাঁপাইনবাবগঞ্জের প্রয়াত সকল নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৮ মার্চ) রবিবার বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী এক হও এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে জাসদ নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহ সভাপতি জনপ্রিয় নেতা আব্দুল হামিদ রনু। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের

আরও পড়ুন
language Change