তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ শাহজাদপুরে বিএনপির প্রভাব খাঁটিয়ে জব্বারের বেপরোয়া চাঁদাবাজি ও দখল বানিজ্য ঈদের সাজে রঙিন বাজার ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহ... কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল খুলনায় ভৈরব নদ থেকে নিখোঁজ রিকশাচালকের মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা লোকালয় থেকে অজগর উদ্ধার সিরাজগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা অভিযান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ

রাজধানীর মিরপুরে সড়ক দখল চলছেই

পাঠক সংখ্যা
638

 

রাহিমা আক্তার মুক্তাঃ

রাজধানীর ব্যস্ততম মিরপুরেরএলাকার ফুটপাথসহ প্রধান সড়কের অর্ধেকটা দখল করে বছরের পর বছর চলছে হকারদের রমরমা ব্যবসা। ফুটপাথ ছাড়িয়ে প্রায় চার লেনের চওড়া রাস্তার দুই লেনই দখল করে ব্যবসা করছে হকারা। এখান থেকে মাসে কোটি টাকার লেনদেন করছে হকার নেতারা। ফুটপাতের একাধিক ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, প্রসাশনসহ সরকার দলীয় নেতা -কর্মীরা এসব টাকা ভাগবাটুরা করে খাচ্ছে।ফুটের জায়গায় পজিশন নিতে প্রথমে দিতে ৪০/ ৫০ হাজার টাকা। আবার প্রতিদিন দিতে হয় ৩/৪শ টাকা। এছাড়াও আরো অনেক পাতিবংবাজদের ম্যানেজ করতে হয়। তারা শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের নামে টাকা উঠায়। এতে করে শুধু পথচারীই নয়, চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহনগুলোকেও। বিশেষ করে মিরপুর-১ নম্বর গোলচত্বর থেকে শাহআলী মাজার যেতে বিশাল চওড়া রাস্তার অর্ধেকের বেশি দখলে থাকে হকারদের। ক্রেতা-বিক্রেতা একাকার হয়ে যায় প্রধান সড়কেই। একই অবস্থা দারুসসালাম ও চিড়িয়াখানা রোড, মিরপুর নিউমার্কেট, মুক্তবাংলা মাার্কেট, মুক্তিযোদ্ধা মার্কেট সিটি করপোরেশন মার্কেট, শাহ আলী কলেজ মার্কেটের সামনের রাস্তারও। হযরত শাহ আলী মার্কেট, হক প্লাজা, কো-অপারেটিভ মার্কেট, ক্যাপিটাল মার্কেট, মুক্তি প্লাজা, প্রিন্স প্লাজার ও বাগদাদ শপিং কম্পেক্স মার্কেটের সামনের অবস্থাও একই। তবে এসব এলাকার রাস্তা দখল এবং ফুটপাথের অবস্থা বেগতিক। অভিযোগ রয়েছে, প্রশাাসনকে ম্যানেজ করে মোটা অংকের টাকার বিনিময়ে রাস্তাকে পজিশন বিক্রি করা হয়েছে। ফলে যেখানে বসে নিশ্চিন্তে ব্যবসা করছে হকাররা। এসব হকারদের কারণে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন মার্কেটের ব্যবসায়ীরাও। তাদের অভিযোগ ফুটপাথ, রাস্তা দখল করে হকার বসিয়ে স্থানীয় নেতারা প্রতিদিন কয়েক লাখ টাকা চাঁদাবাজি করছে। যার ভাগ প্রশাসনের বিভিন্ন মহলেও পৌঁছে যাচ্ছে। এবং কি সরকার দলীয় নেতা-কর্মীরাও বাদ নেই। কিন্তু এ কারণে মূল মার্কেটে ব্যবসা কমে যাচ্ছে।
অভিযোগ রয়েছে মুক্তিযোদ্ধা মার্কেট, হক প্লাজা, ক্যাপিটাল মার্কেট, কো-অপারেটিভ মার্কেট, মুক্তি প্লাজাসহ শাহআলী মার্কেটের আশপাশের চাঁদাবাজির নিয়ন্ত্রণ করছে হকারদের সাধারণ সম্পাদক মো. খলিল মিয়া, হকারদের সভাপতি মো. হান্নান। তাদের হয়ে কাজ করে হিরু মিয়া, আকবার, নুরু মিয়া,রুবেল, মানিক মহসিন ও জুলফিকার সহ আরো অনেকজন। খলিল ও হান্নান তারা নিজেরাও দোকান বসিয়েছে। তারা বলেন, সবাই এসে আমাদেরকে ধরে আমরাবাধ্য হয়ে টাকা নিয়ে হকারদেরকে বসতে দেই। তাদের নিয়ন্ত্রিত বাহিনীর সদস্যরা শুধু ফুটপাথই নয়, রাস্তা দখল করে পজিশন বিক্রি করছে হকারদের কাছে। সকাল থেকেই রাস্তা ও ফুটপাথ দখল হয়ে যায়। রাস্তায় দেখা দেয় তীব্র যানজট।লেগুনার চালক কামাল হোসেন বলেন, ঢাকায় এত চওড়া রাস্তা খুবই কম এই এলাকাতেই আছে। কিন্তু চওড়া হলে কি হবে। হকারদের কারণে আমরা তার সুফল ভোগ করতে পারি না। সব জায়গায় ফুটপাথ দখল করলেও এখানে রাস্তাই দখল করে বসে আছে। থানা পুলিশ, ট্রাফিক পুলিশ সব দেখছে। কিন্তু কেউ কিছুই বলছে না। মার্কেটের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করে বলেন, হকারদের এ উৎপাতে আশপাশের মার্কেটগুলোর ব্যবসায়ীরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাস্তা, ফুটপাথ বন্ধ থাকার কারণে ক্রেতারা মার্কেটে আসতে পারে না। যার কারণে তাদের বিক্রিও তেমন হয় না। এসব বিষয়ে কোনো কথা বলতে গেলে দখলদার সন্ত্রাসীরা নানা ধরনের হুমকি দিতে শুরু করে। শুধু তাই নয়, মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে থাকে।
রাস্তায় পজিশন নেয়া ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, মোটা অঙ্কের টাকা চাঁদা দিয়ে বসার জায়গাটুকু পেয়েছি। তার পরও প্রতিদিন তাকে ৩০০ টাকা করে চাঁদা দিতে হয়। বিক্রি হোক বা না হক এই চাঁদা তাকে দিতেই হবে। এটা এখন নিয়মে পরিণত হয়েছে। কিন্তু এর বাইরে যখন চাঁদা দিতে হয় তখন ব্যবসায়ীদের পুঁজি ভেঙে খাওয়া ছাড়া কোনো পথ থাকে না। তিনি বলেন, ফুটপাথে খুবই কম লাভে পণ্য বিক্রি করতে হয়। এখন প্রচুর দোকান থাকায় খুব বেশি লাভও হয় না। তার মধ্যে থানা, পুলিশ, লাইনম্যান, ঝাড়–দার, সোর্স এবং এলাকার বিভিন্ন সংগঠনের নেতাদের আলাদা আলাদা করে টাকা দিতে হয়। কেউ দিন হিসেবে আবার কেউ সপ্তাহ হিসেবে এসব টাকা নিয়ে থাকে। আর যাদের কাছ থেকে জায়গা বা পজিশন নিয়েছি তাদের তো আলাদাভাবে চাঁদা দিয়ে জায়গা রক্ষা করতে হয়। এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মাঝে মধ্যেই সিটি করপোরেশনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু তাতে লাভ হয় না। তিনি আক্কেপ করে বলেন, যদি প্রসাশনের লোকজন এসব অনৈতিক কাজে জড়িত থাকেন তা হলে তো আর উচ্ছেদ করেও কোন লাভ হচ্ছে না। একদিকে উচ্ছেদ হচ্ছে আবার কিছু ক্ষণ পরে হকাররা আবার দোকান বসাছে। তাই পুলিশের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ নেয়া হলে উচ্ছেদের পর নতুন করে হকার বসতে পারবে না। মিরপুর জোনের ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, অতি তাড়াতাড়ি মিরপুর এলাকার ফুটপাথ ও রাস্তা দখল থেকে হকারদের উচ্ছেদ করে দখলমুক্ত করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক

বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক

ডেস্ক রিপোর্টঃ আমরা বেহস্ত-দোজখ দিতে পারব না, বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান।তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন দিবস। গত ১৭ বছর ধরে আমরা ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, সেই ভোটের অধিকার ১২ ফেব্রুয়ারি। সেই সংগ্রামে বিএনপির বহু নেতাকর্মী জেল জুলুমে নির্যাতিত হয়েছে। আজকে আমাদের সামনে সুযোগ এসেছে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজারে ধানের শীষের নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়ন বিএনপির আয়োজনে সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।মুশফিকুর রহমান আরও বলেন, এবারের বিএনপি, ভিন্নধর্মী রাজনৈতিক দল। যারা জনগণের

আরও পড়ুন
language Change