তারিখ লোড হচ্ছে...

বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বসুন্ধরার চেয়ারম্যান, এমডিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

দেশজুড়ে বহুল আলোচিত রাজধানীর গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার (২২) মৃত্যুর ঘটনায় এবার ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা হয়েছে। এতে ভিকটিমের প্রেমিক বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে প্রধান করে তার বাবা, মা ও তার স্ত্রীসহ আটজনকে আসামি করা হয়েছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ আদালতে মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে গতকাল সোমবার এই মামলা করেন। ওই আদালতের বিচারক জেলা ও দায়রা জজ বেগম মাফরোজা পারভীন মামলাটি গ্রহণ করেন। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আগামী ৬ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক। এদিন দুপুরে নুসরাতের জবানবন্দি রেকর্ড করেন আদালত। এতে সন্তুষ্ট হয়ে আদালত মামলাটি গ্রহণ করেন বলে জানিয়েছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মোখলেছুর রহমান।

কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা ও ত্যাগী আওয়ামী লীগ নেতা প্রয়াত মো. সফিকুর রহমানের ছোট মেয়ে মুনিয়াকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের পর হত্যার এই চাঞ্চল্যকর মামলায় প্রধান আসামি বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীর (৪২)। পাশাপাশি তার বাবা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান (৭০), মা আফরোজা সোবহান (৬০), আনভীরের স্ত্রী সাবরিনা (৪০), হুইপপুত্র শারনের সাবেক স্ত্রী সাইফা রহমান মিম (৩৫), কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা (সম্প্রতি মাদকসহ গ্রেফতারের পর কারাবন্দি), পিয়াসার বান্ধবী ও ঘটনাস্থল গুলশানের ফ্ল্যাট মালিকের স্ত্রী শারমিন (৪০) ও তার স্বামী ইব্রাহিম আহমেদ রিপনকে (৪৭) এ মামলায় আসামি করা হয়েছে। এর আগে গত ১৮ আগস্ট মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলায় পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত। একই সঙ্গে আসামি আনভীরকে অব্যাহতি দিয়ে বাদীপক্ষের না-রাজি আবেদন খারিজ করে দেন ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী। মুনিয়ার বোন ও মামলার বাদী নুসরাত জাহান তানিয়া জানান, এ মামলায় পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে তিনি ১৭ আগস্ট না-রাজি আবেদন করেন। তখন মুখ্য আদালত হাকিমকে আবেদনটি গ্রহণ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর জন্য আর্জি করেছিলেন। কিন্তু আদালত তার আবেদনে গুরুত্ব না দিয়ে পুলিশ প্রতিবেদন গ্রহণ করে আসামি আনভীরকে অব্যাহতি দেন। নুসরাত বলেন, তিনি গতকালও আদালতকে জানিয়েছেন, মুনিয়াকে হত্যার পর তিনি যে গুলশান থানায় অভিযোগ দিয়েছেন, এর কোনো জায়গায় আত্মহত্যার প্ররোচনার কথা উল্লেখ করেননি। মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে পুলিশ ওই ধারায় মামলা নিয়েছে। অথচ নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা হওয়ার কথা ছিল। গুলশান থানায় মামলা দায়েরের পর পুলিশ বলেছিল, ধর্ষণের বিষয়টি যোগ করে সেই ধারামতে আদালতে চার্জশিট দেবেন। কিন্তু পরবর্তীতে আসামিকে রক্ষা করতে সম্পূর্ণ উল্টো প্রতিবেদন দিয়েছে পুলিশ। মামলার বাদী আরো বলেন, ময়নাতদন্ত ও ডিএনএ রিপোর্টে এসেছে, মুনিয়া দুই থেকে তিন সপ্তাহের গর্ভবতী ছিল ও তার শরীরে পুরুষের ডিএনএ মিলেছে। এরপরও তদন্ত কর্মকর্তা আসামির ডিএনএ ম্যাচিং পরীক্ষা করাননি। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন মতে, মুনিয়াকে হত্যার আগেও ধর্ষণ করা হতে পারে। বিষয়গুলো গতকাল তিনি তার জবানবন্দিতে তুলে ধরেছেন। এতে সন্তুষ্ট হয়ে বিচারক নতুন মামলা গ্রহণ করেছেন বলে জানান নুসরাত।

বাদীপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট মাসুদ সালাহ উদ্দিন, অ্যাডভোকেট শাহ মো. আবদুল কাইয়ুম, ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ও অ্যাডভোকেট দুলালসহ আরো কয়েকজন আইনজীবী অংশ নেন। প্রধান আইনজীবী হিসেবে পরামর্শ দিয়েছেন প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না। আইনজীবী মাসুদ সালাউদ্দিন বলেন, কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে বসুন্ধরা গ্রুপের এমডি আনভীর, তার বাবা একই গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, আনভীরের মা আফরোজা সোবহান ও আনভীরের স্ত্রী সাবরিনাসহ আটজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (২), দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা করা হয়েছে। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ওই ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর রেজাউল করিমও একই তথ্য জানান।

মামলায় অভিযোগ প্রসঙ্গে আইনজীবী সালাউদ্দিন বলেন, প্রধান আসামি সায়েম সোবহান আনভীর ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে মুনিয়ার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘদিন স্বামী-স্ত্রীর মতো বসবাস করেও পরে তাকে বিয়ে না করে নৃশংসভাবে হত্যা করে। আর এতে তার পরিবারের সদস্যসহ অন্য আসামিরা সাহায্য করে। ঘটনার কিছুদিন আগে পিয়াসার মাধ্যমে মুনিয়াকে তুলে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন আনভীরের মা ও স্ত্রী। তিনি আরো বলেন, মুনিয়ার মৃত্যুর অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) (২)/৩০ এবং দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা মতে বিচার্য। সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ারভুক্ত। অথচ থানা পুলিশ ইচ্চাকৃতভাবে দুর্বল মামলা নিয়ে আসামিকে রক্ষা করতে চেয়েছেন।
মামলার বাদী নুসরাত দাবি করেন, তার ছোট বোন মুনিয়াকে প্রেমের জালে ফেলে কয়েক বছর ভোগ করেন আসামি আনভীর। পরবর্তীতে মুনিয়াকে দূরে ঠেলে দিতে আসামির পরিবার ষড়যন্ত্র করে। এরই ধারাবাহিকতায় ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়। এতে আনভীরের আরেক প্রেমিকা সাইফা মিম, কথিত মডেল পিয়াসা, পিয়াসার বান্ধবী ও ফ্ল্যাট মালিকের স্ত্রী শারমিন ও তার স্বামী ইব্রাহিম ওরফে রিপনও জড়িত বলে তিনি মনে করেন। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তে এর সত্যতা বেরিয়ে আসবে বলে ভিকটিমের বোনের আশাবাদ।

প্রায় তিন মাস পর গত ১৯ জুলাই আলোচিত এ মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান। এর তিন দিন পর ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের তৎকালীন উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বলেছিলেন, মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই চূড়ান্ত প্রতিবেদনে তাকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়েছে। চাঞ্চল্যকর মুনিয়া ‘আত্মহত্যা’ মামলার মূল আসামিকে অব্যাহতি দেয়ায় পুলিশের সুপারিশের প্রতিবাদ ও পুনঃতদন্তের দাবি জানিয়ে পরবর্তীতে বিবৃতি দেন দেশের ৫১ জন বিশিষ্ট নাগরিক। এতে আসামি আনভীরকে গ্রেফতার কিংবা জেরা না করায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশের পাশাপাশি মামলার সুষ্ঠু তদন্ত হয়েছে কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়।

গত ২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। সেই রাতেই বসুন্ধরা গ্রুপের এমডি আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন ওই তরুণীর বোন নুসরাত জাহান তানিয়া। সেখানে বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে সায়েম সোবহান আনভীর দীর্ঘদিন শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন মুনিয়ার সঙ্গে। ওই বাসায় তার নিয়মিত যাতায়াত ছিল। কিন্তু বিয়ে না করে তিনি উল্টো মেরে ফেলার হুমকি দিয়েছিলেন মুনিয়াকে। পরবর্তীতে নুসরাত দাবি করেন, তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে আনভীর।

মুনিয়া ঢাকার মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো. সফিকুর রহমান। তাদের বাড়ি কুমিল্লার উজির দীঘিরপাড়, পরিবার সেখানেই থাকেন। মৃত্যুর মাস দুয়েক আগে গত ১ মার্চ থেকে এক লাখ টাকায় ভাড়া নেয়া গুলশানের ওই ফ্ল্যাটে উঠেছিলেন মুনিয়া। ওই বাসা ভাড়ার টাকা আনভীর দিতেন বলে পুলিশ ও স্বজনরা জানায়। গুলশানের বাসা থেকে মুনিয়ার মরদেহ উদ্ধারের পর সেখান থেকে তার মোবাইলসহ বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করে পুলিশ, যার মধ্যে ছয়টি ডায়েরিও ছিল। সিসিটিভির ভিডিও পরীক্ষা করে মুনিয়ার ফ্ল্যাটে আনভীরের যাতায়াতের প্রমাণ পাওয়ার কথা সেসময় পুলিশ জানিয়েছিল।

সূত্রঃ মানবকণ্ঠ

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্কের বিলে ট্রাম্পের সম্মতি, কারণ কী

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্কের বিলে ট্রাম্পের সম্মতি, কারণ কী?

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতসহ কয়েকটি দেশের ওপর সর্বোচ্চ ৫০০শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, এ লক্ষ্যে একটি দ্বিদলীয় ‘রাশিয়া স্যাংশন বিল’ শিগগিরই মার্কিন আইনসভায় উত্থাপন করা হবে। গ্রাহাম বলেন, বিলটির মূল উদ্দেশ্য রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা। বিশেষ করে ভারত, চীন ও ব্রাজিল যারা এখনও রাশিয়ার তেল আমদানি করছে এ বিলের আওতায় শাস্তির মুখে পড়তে পারে। ট্রাম্প ইতোমধ্যে বিলটি পেশ ও ভোটাভুটির বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন বলে জানান তিনি। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি রাশিয়ার তেল কেনা বন্ধে সহযোগিতা না করে, তাহলে তাদের ওপর শুল্ক আরও বাড়ানো হবে। যদিও ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের চাপের কারণে ভারত

আরও পড়ুন
language Change