তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

বিএমইউতে প্রেসক্রিপশনে অননুমোদিত ওষুধ লিখলে শাস্তির বিধান রেখে নীতিমালা প্রণয়নের সুপারিশ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) চিকিৎসকদের ব্যবস্থাপত্রে অনিবন্ধিত এবং অননুমোদিত ওষুধ লিখলে শাস্তির বিধান রেখে নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের কাছে দেওয়া এক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে।

বিএমইউ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহু চিকিৎসক তাদের ব্যবস্থাপত্রে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) কর্তৃক অননুমোদিত ও অনিবন্ধিত ওষুধ লিখে আসছেন। ফলে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। এ সমস্যা নিরসনে মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হেনা চৌধুরীকে প্রধান করে সম্প্রতি একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে সদস্য হিসেবে আছেন ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ডা. ইলোরা শারমিন, উপ-রেজিসন্ট্রার (আইন) ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ। কমিটির সদস্য সচিব সহকারী পরিচালক (আইন) অ্যাডভোকেট তানিয়া আক্তার।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের ব্যবস্থাপত্রে অনিবন্ধিত ওষুধের অস্তিত্ব বিদ্যমান আছে বলে প্রতীয়মান হচ্ছে। এক্ষেত্রে কোনো ওষুধ, ভিটামিন, মিনারেল, সাপ্লিমেন্স ব্যবস্থাপত্রে প্রদান করা হলে আইনের ব্যত্যয় হয় কি-না, হলে আইনি প্রতিকার/শাস্তির বিধানসমূহ কি কি তা নির্ণয় করে প্রচলিত আইনের সামঞ্জস্য রেখে শাস্তির বিধানসহ নীতিমালা প্রণয়ন করার জন্য সুপারিশ করা হয়েছে। প্রামাণ্য আইন হিসেবে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

অন্যান্য সুপারিশের মধ্যে আরও রয়েছে- যে সকল ভিটামিন, মিনারেল সাপ্লিমেন্ট, হেলথ কেয়ার প্রোডাক্ট বিভিন্ন কোম্পানির মাধ্যমে বিদেশ থেকে বাংলাদেশে আমদানি হয়, সেসব পণ্য ডিজিডিএ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কোন প্রক্রিয়ায় যাচাই-বাছাই করে বাংলাদেশে ব্যবহারের বা বিক্রির পরামর্শ দিয়ে থাকে বা আদৌ এ ধরণের অনুমতি দেয় কিনা সেটা নিশ্চিত হতে পদক্ষেপ নেওয়া। এতে আরও বলা হয়, ডিজিডিএর ওয়েবসাইটে প্রবেশ করে যে কোন চিকিৎসক সহজেই নিবন্ধিত ওষুধের তালিকা পেতে পারেন, সেই বিষয়ে আইটি সেকশনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

প্রতিকার হিসেবে বিএমইউ বা এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকগণ ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত নয় এমন অনিবন্ধিত ঔষধ রোগীদের প্রেসক্রিপশনে যেন না দেন, সে বিষয়ে সমগ্র বিশ্ববিদ্যালয়ে লিফলেট ছাপিয়ে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে সচেতনতা তৈরি করা, অনিবন্ধিত ঔষধ ব্যবস্থাপত্রে লিখলে শাস্তিসমূহ কি হতে পারে এই বিষয়ে প্রত্যেক চিকিৎসকগণকে সজাগ ও সচেতন করার সুপারিশও করা হয়।

এ ছাড়া বিএমইউ হাসপাতালের ইনডোর, আউটডোর, বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশদ্বারে বড় করে সাইনবোর্ড লাগানো, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগে চেয়ারম্যান বরাবর চিঠি প্রেরণ করা এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর ও বিএসটিআই কর্তৃক নিবন্ধিত ঔষধের তালিকা প্রত্যেক বিভাগে ও আউটডোরে সরবরাহের বাবস্থা করার সুপারিশ করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পারিবারিক কলহে বাবার ঘরে আগুন

পারিবারিক কলহে বাবার ঘরে আগুন

মো: হাচান আল মামুনঃ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী পশ্চিমপাড়া (আশ্রম) এলাকায় পারিবারিক বিরোধের জেরে বাবার ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা মো. ইবরাহিমের ছেলে ইসরাফিল পারিবারিক কলহের জেরে তার বাবার ঘরে আগুন দেয়। আগের রাতে পরিবারের মধ্যে তীব্র ঝামেলা হয় বলে জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, ইসরাফিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, আগুন দেওয়ার আগে ইসরাফিল পাশের ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র বাবার ঘরে এনে তালাবদ্ধ করে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে ঘরের ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। ঘটনার পর স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে

আরও পড়ুন
language Change