তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা

ঘৃণার রাজনীতি বন্ধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-ড. মোশাররফ

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥
সরকার অব্যাহতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত ও কলঙ্কিত করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, গত এক যুগ ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় টিকে থাকা ও ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তারা এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সম্পূর্ণভাবে বিকৃত করে জনগণকে ও নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে। ইতিহাস বিকৃতি রোধ এবং ঘৃণার রাজনীতি থেকে দেশকে বাঁচাতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে। কারণ গণমাধ্যমই হচ্ছে সত্যিকারের চলমান নির্ভরযোগ্য ইতিহাস। তিনি বলেন, আজকে এই মিডিয়ার মাধ্যমে নেতৃবৃন্দের সামনে আমি আহবান জানাতে চাই যে, আমাদের সামনে একটাই লক্ষ্য স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করা। সেজন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকারের পতন না ঘটিয়ে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। তাই এই সরকাকে হাটানো ও গণতন্ত্র পুনরুদ্ধারের ইস্যুতে আমরা কি ঐক্যবদ্ধ হতে পারি না? বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র উদ্যোগে “ইতিহাস বিকৃতি, ঘৃণার চাষ ও গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিএফইউজে’র চার যুগপূূর্তি উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়। বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ’র সভাপতিত্বে ও মহাসচিব নুরুল আমিন রোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় আরও অংশগ্রহণ করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীরপ্রতিক, নাগরিক ঐক্যের আহবায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক আবদুস সালাম, বিশিষ্ট কলামিস্ট, সাবেক ভিসি আবদুল লতিফ মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ডাকসুর ভিপি নুরুল হক নুর, বিএফইউজে’র সাবেক মহাসচিব এম এ আজিজ, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও জাহাঙ্গীর আলম প্রধান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমদ খান, বিএফইউজে’র সহসভাপতি রাশিদুল ইসলাম, ডিইউজে’র সহসভাপতি বাছির জামাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএফইউজের সাংগঠনিক সম্পাদক খুরশীদ আলম, কোষাধ্যক্ষ খায়রুল বাশার, নির্বাহী সদস্য একেএম মহসীন, আবদুস সেলিম, জাকির হোসেন, ডিইউজে’র সাবেক যুগ্ম সম্পাদক এরফানুল হক নাহিদ, ডিইউজে’র দফতর সম্পাদক ডিএম আমিরুল ইসলাম অমর, প্রচার সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা, নির্বাহী সদস্য জেসমিন জুঁই প্রমুখ।

ড. মোশাররফ হোসেন বলেন, এই স্বৈরাচারী সরকারকে হঠাতে আমরা ঐক্যবদ্ধ মঞ্চ করতে পারি। যদি ঐক্যবদ্ধ মঞ্চ আপাতত করা সম্ভব না হয় যুগপৎ আন্দোলন করতে পারি। এই ইস্যুর (সরকার হটানো) ওপরে যদি আমরা সকলে একমত হই তাহলে আসুন সম্ভব হলে ঐক্যবদ্ধ একটি মঞ্চ গঠন করি। আর সম্ভব না হলে যুগপত আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতন ঘটাই এবং এটাই এখন সময়ের দাবি।

খন্দকার মোশাররফ বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের বিভ্ন্নি পথ আছে, মত আছে। কিন্তু আমি আহবান জানাব, এটা জনগনের দাবি, এটা বিএনপির দাবি নয় যে, এই শেখ হাসিনার সরকার থেকে রেহাই দিতে হবে জনগনকে অথবা এই সরকারকে হটাতে হবে। এই ইস্যুতে এবং গণতন্ত্র পুররুদ্ধারে ইস্যুতে আমার মনে হয় কোনো দলের কোনো দ্বিমত নেই।

মেজর জেনারেল অব. ইব্রাহীম বলেন, ইতিহাস বিকৃতি হচ্ছে এক যুগ ধরে। আমরা কি করতে পারছি? আজ জাতীয়ভাবে নেতৃত্বের সংকট চলছে। আমাদের নেত্রী বন্দী, আরেক নেতাকে বিদেশে আটকে রাখা হয়েছে। বিরোধী দলকে নেতৃত্বহীন করতে এ চক্রান্ত চলছে। তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যেও রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আছেন। কিন্তু তারা মুক্তিযুদ্ধের চেতনার চেয়ে দলীয় আনুগত্য বেশী করায় ইতিহাস বিকৃতি নিয়ে কথা বলেন না।

মাহমুদুর রহমান মান্না বলেন, ২৫ মার্চ পাক বাহিনী নিরস্ত্র বাঙ্গালীর ওপর ঝাঁপিয়ে পড়লে মানুষ দিশেহারা হয়ে পড়ে। রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে কোন নির্দেশনা ছিল না। এটা সত্য। তখন জিয়াউর রহমানের ঘোষণা মানুষকে উজ্জীবিত করেছে, যুদ্ধে ঝাপিয়ে পড়তে উৎসাহ যুগিয়েছে। এ সত্য ইতিহাস মুছে ফেলা যাবে না।

শওকত মাহমুদ গণঅভ্যূত্থানের মাধ্যমে এ সরকারকে গঠাতে হবে বলে মন্তব্য করে বলেন, বিএনপি বিপ্লবী রাজনীতি করে না, কিন্তু শহীদ রাষ্ট্রপতি যখন বিএনপি গঠন করেছেন তার আগে ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমেই তিনি ক্ষমতায় এসে দল গঠন করেছেন। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা যখন থাকে না তখন ঐক্যবদ্ধভাবে মাঠে নামার কোন বিকল্প নেই।

নুরুল হক নুর বলেন, সরকার প্রধান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে লাগামহীন বক্তব্য দিয়ে মানুষের দৃষ্টি অন্য দিকে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। পাত্তা দেওয়ার দরকার নেই। তিনি বলেন, ভোটাধিকার ফিরিয়ে আনতে ভেদাভেদ ভুলে সব দল ও মতের লোককে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ বঙ্গবন্ধু ঘোষণা দিয়ে বাকশাল করেছিলেন, তাঁর কন্যা অঘোষিত ভাবে বাকশাল চালু করেছে। আগামী নির্বাচন তারা পার করতে পারলে দেশে রাজতন্ত্র কায়েম হবে বলে মন্তব্য করেন ভিপি নুর।

আবদুস সালাম বলেন, বিএনপি গণতান্ত্রিক দল। জনগণকে নিয়ে গণঅভ্যূত্থান সৃষ্টি করে এ ফ্যাসিবাদী সরকারকে বিদায় করা হবে।

সভাপতির বক্তব্যে এম আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ দরজা দিয়ে ঢুকলে গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা জানালা দিয়ে পালায়। তারা যতবার ক্ষমতায় গেছে ততবারই তা প্রমান করেছে। আজ ইতিহাস বিকৃতির যে জঘন্য খেলা চলছে, তাতে কোন কোন গণমাধ্যম সহায়ক ভ’মিকায় রয়েছে। গণমাধ্যমের উচিৎ সঠিক ইতিহাস তুলে ধরা এবং বিকৃত ইতিহাসের বিরুদ্ধে জনমত গড়ে তোলা। তা না হলে এক সময় নতুন প্রজন্মের কাছে গণমাধ্যমকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১৫০ আসনে জয়ের টার্গেটে জামায়াত

১৫০ আসনে জয়ের টার্গেটে জামায়াত

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রস্তুতি এখন তুঙ্গে। নির্বাচন সামনে রেখে সমমনা দলগুলো নিয়ে নানামুখী তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে জোটের শরিক দলগুলোও নির্বাচনী প্রস্তুতিতে গতি এনেছে। জামায়াতে ইসলামী একটি উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। তাদের টার্গেট ন্যূনতম ১৫০টি আসনে জয়লাভ করা। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সমমনা দলগুলো নিয়ে আসন সমঝোতার আলোচনা প্রায় চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। এখন একটি সমন্বয় কমিটি শেষবারের মতো মাঠপর্যায়ে জরিপ করছে। কোন দলের কাকে মনোনয়ন দিলে জয়ের সম্ভাবনা রয়েছে, সেসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরপর যোগ্যতা ও জয়ের সম্ভাবনার বিচারে সমমনা দলগুলো থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। এ নিয়ে দরকষাকষিও শেষ পর্যায়ে। চলতি মাসে না হলেও আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তবে যে আসনে যার জয়ের

আরও পড়ুন
language Change