তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম

আশ্বাসেই সীমাবদ্ধ বাজেট সহায়তা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টা্র॥
প্রতিশ্রুতিতেই আটকে আছে উন্নয়ন সহযোগীদের বড় অঙ্কের বাজেট সহায়তা। চলমান সংকট মোকাবিলায় ২০২২ সালে চাওয়া হয়েছে ৭৫০ কোটি ডলার বা প্রায় ৭৫ হাজার কোটি টাকা। কিন্তু এখন পর্যন্ত শুধু এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) ২৫ কোটি ডলার ছাড় করেছে। বাকি ৭২৫ কোটি ডলারের মধ্যে ২০২৩ সালের শুরুতেই ছাড় হতে পারে ১২০ কোটি ডলার। এছাড়া বড় একটি অংশ প্রাপ্তির বিষয়টি এখনো অনিশ্চিত।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ২০২২ সালের অন্যতম আলোচিত বিষয় ছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া। এই অবস্থা দ্রুত সামাল দিতে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের দ্বারস্থ হয় সরকার। তাদের কাছে চাওয়া হয় বাজেট সহায়তা (এমন ঋণ যা সরকার ইচ্ছেমতো যে কোনো খাতে ব্যয় করতে পারে)। শুরু হয় দৌড়ঝাঁপ। বছরজুড়েই অব্যাহত ছিল সহায়তা সংগ্রহের প্রচেষ্টা। এর ফসল হিসাবে নতুন বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কিছু অর্থ ছাড় হতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত করে বলতে পারছে না অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) দায়িত্বশীলরা।

সম্প্রতি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা সম্মেলনের শেষদিন এ প্রসঙ্গে কথা বলেন ইআরডির সচিব শরিফা খান। এ সময় তিনি বলেন, ‘ডলার সংকট মেটাতে ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে বিভিন্ন দেশের কাছে বাজেট সহায়তা চাওয়া হয়েছে। প্রথম এআইআইবির কাছ থেকে বাজেট সহায়তা পাওয়া যাচ্ছে। এ ছাড়া আগামী মার্চের মধ্যে অন্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকেও সহায়তার অর্থ ছাড় শুরু হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন সোমবার  বলেন, ডলার সংকট মোকাবিলয়ায় উন্নয়ন সহযোগীদের বাজেট সহায়তা কিছুটা ভূমিকা রাখবে। জুনের মধ্যে চলতি খাতের ঘাটতি হতে পারে ১২ থেকে ১৪শ কোটি ডলার। সেখানে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে যা প্রত্যাশা করা যাচ্ছে সেটি খুব বেশি নয়। যদি সময়মতো না আসে তাহলে তো সমস্যা। তাই দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ দরকার। তিনি আরও বলেন, ডলার সংকট মেটানোর আর একটি গুরুত্বপূর্ণ খাত হচ্ছে রেমিট্যান্স। সেখানে যে বাধা আছে অর্থাৎ মাল্টিপুল ডলার রেট ও ক্যাপ। সেটি যদি তুলে দিয়ে বাজারের ওপর ডলারের দাম ছেড়ে দেওয়া যায় এখান থেকে প্রায় প্রতি মাসে ৫০ কোটি ডলার ও বছরে প্রায় ৬০০ কোটি ডলার আয় আসার সম্ভাবনা আছে। সেদিকেও সরকারকে নজর দিতে হবে। কেননা এটি একটি বড় সুযোগ।

ইআরডি সূত্র জানায়, সরকারের আহ্বানে সাড়া দিয়ে ২৫ কোটি ডলার বাজেট সহায়তা দিয়েছে এআইআইবি। স্থানীয় মুদ্রায় (প্রতি ডলার ১০০ টাকা ধরে) যা দাঁড়ায় প্রায় আড়াই হাজার কোটি টাকা। ৭ ডিসেম্বর এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। এরপরই সেই অর্থ ছাড়ও হয়েছে বলে ইআরডির এক কর্মকর্তা  নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেহেতু বাজেট সহায়তা সেহেতু চুক্তির পরপরই পুরোটা ছাড় হয়ে গেছে। সংস্থাটির এ ঋণ ৩ বছরের গ্রেস পিরিয়ডসহ (রেয়াত কাল) সাড়ে ২৬ বছরে পরিশোধ করতে হবে। ‘স্ট্রেংদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রামের (সাব প্রোগ্রাম-২)’ আওতায় বাজেট সহায়তার এ অর্থ ব্যয় করা হবে। কর্মসূচিটির উদ্দেশ্য হলো-বাংলাদেশের সামাজিক উন্নয়নকে অধিক সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক করতে পদক্ষেপ গ্রহণ করা। এছাড়া সামাজিক সুরক্ষা ব্যবস্থার কাভারেজ এবং দক্ষতার উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের আর্থিক অন্তর্ভুক্তি উন্নয়ন ও অধিক সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি জীবনচক্রের সামাজিক ও স্বাস্থ্য চাহিদার প্রতি রেসপন্স সিস্টেম শক্তিশালী করা হবে। এআইআইবির থেকে প্রথমবারের মতো ‘সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং’ রেটে (এসওএফআর) এই বাজেট সহায়তা মিলেছে। লন্ডন ইন্টার ব্যাংক অফারর্ড রেট (লাইবর) মেয়াদ শেষ হয়েছে ডিসেম্বরে। এর বিকল্প সুদের হার এসওএফআর প্রযোজ্য হবে এআইআইবির ঋণে। বর্তমানে এসওএফআর ৩ শতাংশের বেশি।

সূত্র জানায়, সবার আগে বাজেট সহায়তার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হয় সরকার। চাওয়া হয় ৪৫০ কোটি ডলার সহায়তা। এরপর বাংলাদেশ সফর করে সংস্থাটির একটি মিশন। এ নিয়ে ব্যাপক হইচই পড়ে যায়। প্রাথমিকভাবে অর্থ দিতে সম্মত হয়েছে আইএমএফ। তবে আর্থিক ও রাজস্ব খাতে কিছু সংস্কারসহ নানা বিষয়ে শর্ত দিয়েছে। সংস্থাটির বোর্ড সভায় ঋণটি অনুমোদন পেলে ফেব্রুয়ারির দিকে প্রথম কিস্তির ৩৫ কোটি ডলার দেশে আসতে পারে। আইএমএফ’র শর্তের মধ্যে অন্যতম হলো- খেলাপি ঋণ কমানোর ক্ষেত্রে উন্নতি ঘটানো, ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়া, রাজস্ব আয় বাড়ানো, বিভিন্ন খাতে ভর্তুকি কমানো এবং বৈদেশিক মুদ্রার পাইপলাইনের খরচ বাড়ানো ইত্যাদি।

এছাড়া বিশ্বব্যাংকের কাছে চাওয়া হয়েছে ১০০ কোটি ডলারের বাজেট সহায়তা। এ নিয়ে কয়েকবার নেগোশিয়েশন (আলোচনা) করেছে ইআরডি। এমনকি সম্প্রতি ঢাকা সফররত সংস্থাটির দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্টের কাছেও এ বিষয়টি তুলে ধরা হয়। তবুও তেমন কোনো সাড়া আসেনি। তবে পুরোনো বাজেট সহায়তার দ্বিতীয় কিস্তির ২৫ কোটি ডলার মার্চে অনুমোদন করতে পারে বিশ্বব্যাংক। এরপরই চুক্তি ও অর্থছাড়ের বিষয়টি আসবে। এছাড়া নতুন ‘গ্রিন’ নামের একটি তহবিল থেকে আরও ২৫ কোটি ডলারের বাজেট সহায়তা নিয়ে আলোচনা হচ্ছে। সেটি কবে নাগাদ পাওয়া যাবে সে বিষয়ে এখন নিশ্চিত নয় ইআরডি। তবে বিশ্বব্যাংকের বাজেট সহায়তার অন্যতম শর্ত হচ্ছে আর্থিক, প্রাতিষ্ঠানিক ও সামাজিক নিরাপত্তা খাতে সংস্কার করা। সেই সঙ্গে ব্যাংক ঋণের সুদের হার ৯ শতাংশের সীমা তুলে দেওয়া। তবে ইআরডির দায়িত্বশীল একটি সূত্র যুগান্তরকে জানান, সরকারের পক্ষ থেকে যে ১ বিলিয়ন ডলার বাজেট সহায়তা চাওয়া হয়েছে সে বিষয়ে এখনো কোনো সাড়া দেয়নি সংস্থাটি। তবে বিশ্বব্যাংকের আগের দেওয়া বাজেট সহায়তার শর্তই এখনো পুরোপুরি পূরণ হয়নি। ফলে সংস্থাটি কিছুটা অসন্তুষ্ট রয়েছে। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে চাওয়া হয়েছে ১০০ কোটি ডলারের বাজেট সহায়তা। সেখান থেকে মার্চে ২৫ কোটি ডলার অনুমোদন দিতে পারে সংস্থাটি। এরপর সেটি আরও বাড়ানোর বিষয়ে আলাপ-আলোচনা হচ্ছে। ইআরডির দায়িত্বশীল একটি সূত্র জানায় এডিবির ঋণে সুদের হার চড়া। ফলে তারা শর্ত শিথিল করে হলেও ঋণ দিতে আগ্রহী। এই অর্থ ছাড় করার পর এআইআইবিসহ আরও কিছু সংস্থার সঙ্গে যৌথভাবে বাজেট সহায়তা আসতে পারে। জুনের মধ্যে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) দিতে পারে ৩৫ কোটি ডলারের বাজেট সহায়তা।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর

কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর

রুস্তম ফারাজী, কেশবপুরঃ যশোরের কেশবপুর শহরের হাবিবগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা আরিয়ান নামে আট মাসের শিশুকে রাশিয়া থেকে ডাক্তার কামরুল ইসলাম যুক্ত হন অনলাইনে তারই হাসপাতালের নার্স মারিয়া ইয়াসমিনের সাথে। সে মোতাবেক ডাক্তারের পরামর্শে নার্স শিশুটিকে চিকিৎসা দেয়ার সময় তার মৃত্যু হয়। এ ঘটনায় রোগীর স্বজনরা ক্ষিপ্ত হলে হাসপাতালের রিসিপশন শাখার কয়েকজন তাদের সাথে মারমুখী আচরণ করলে সাধারণ জনতা এগিয়ে আসে এবং ভাংচুর চালায়। খবর পেয়ে থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশু আরিয়ানের নানি উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সারুটিয়া গ্রামের খায়রুল মোল্লার স্ত্রী নাজমা বেগম জানান, বুধবার দুপুরে শিশু টি অসুস্থ হয়ে পড়লে তাকে এখানে আনা হয় তখন নার্সরা ডাক্তার বিদেশে এ কথা না বলে ওই ডাক্তারের সাথে যোগাযোগ করে

আরও পড়ুন
language Change