স্টাফ রিপোর্টার:
ঢাকা শহরে গাড়িতে আগুন লাগানোর সময় দুষ্কৃতকারীকে আটক করায় ১ লাখ ৫০ হাজার টাকা পূরস্কার প্রদান। আইজিপি ১ লাখ এবং ডিএমপি কমিশনসর ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন। বাড্ডা লিং রোডে চেকপোস্ট করার সময় গতকাল ১১ নভেম্বর সকাল ১১ টায় মোহাম্মদ মিজানুর রহমান, ডিসি, গুলশান ডিভিশন ট্রাফিকের নেতৃত্বে চেকিং করার সময় বৈশাখী বাস, ঢাকা মেট্রো -ব-১১-০৩৬৬ তে পেট্রোল ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা কালে গুলশান ডিভিশন-ট্রাফিক মোঃ নয়ন মিয়া বয়স কত (২৯) কে পেট্রোলের ০২টি বোতল একটি ম্যাচ লাইট, ০৭ পিচ ইয়াবাসহ চেকপোষ্টে আটক করেন। চেক পোস্টে সার্জেন্ট কাইউম, সার্জেন্ট শাহরিয়ার ও কনস্টেবল গোলাম রব্বানী আগুন সন্ত্রাস চালানোর সময় হাতেনাতে ধরে ফেলেন। উক্ত ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত