তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রতিবারের ন্যায় প্রাণবন্ত জাতীয় কবিতা উৎসব

পাঠক সংখ্যা
638

অনলাইন ডেস্কঃ

মহামারীতে দুই বছর বন্ধ থাকার পর কবিতার ঝুলি নিয়ে দেশ-বিদেশের কবিদের পদচারণায় আবারও প্রাণবন্ত জাতীয় কবিতা উৎসব।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত ৩৫তম জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী।

‘বাংলার স্বাধীনতা আমার কবিতা’ স্লোগান নিয়ে দুই দিনের এই উৎসব স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ঘিরে আয়োজন করা হয়েছে। কবিতা পাঠ, নিবেদিত কবিতা, সেমিনার, আবৃত্তি ও সংগীতে ফুটে ওঠে স্বাধীনতার ‍মর্মবাণী।

আয়োজকেরা জানান, এবারের উৎসবে দেশের প্রায় তিন শতাধিক কবি অংশ নিচ্ছেন।

এছাড়া দেশের বাইরে দিল্লি থেকে কবি অরুণ কমল, মুম্বাই থেকে কবি হেমন্ত দিভতে, কলকাতা থেকে কবি মৃদুল দাশগুপ্ত, কবি বিথী চট্টোপাধ্যায়, কবি কাজল চক্রবর্তী, কবি সুরঙ্গমা ভট্টাচার্য এবং আবৃত্তিশিল্পী সৌমিত্র মিত্র, আসাম থেকে কবি অনুভব তুলসি, ত্রিপুরা থেকে কবি রাতুল দেব বর্মণ, নেপাল থেকে কবি ইন্দু থারু, অস্ট্রিয়া থেকে কবি ওয়ালি রি, ইরান থেকে বি মাজিদ পুইয়ান অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরী বলেন, “একটি দেশের সাহিত্য, সংস্কৃতি ওই দেশকে এগিয়ে নেয়। তাই কবি সাহিত্যিকদের মূল্যায়ন করতে হবে।

“দেশের অনেক উন্নতি হয়েছে, এখন আমাদের সমাজ ও সাহিত্যের উন্নতি দরকার। আমরা জাতি হিসেবে দিন দিন লোভাতুর হয়ে যাচ্ছি। এখন আমাদের ভাবতে কষ্ট হয়, আমরা ভাষা আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধ করেছি কিন্তু লোভ ছাড়তে পারছি না।”

কাগজের দাম কমানোর অনুরোধ জানিয়ে আসাদ চৌধুরী বলেন, “কাগজের দাম অনেক বেড়ে গেছে। এভাবে বাড়তে থাকলে দেশের কবি, সাহিত্যিকেরা হারিয়ে যাবে, কিছু লিখতে পারবে না, পাঠক কিছু জানবে না। কাগজের দাম কমলে জ্ঞানীদের কাছ থেকে আমরা জ্ঞানের কথা জানতে পারব।”

কবিতা উৎসবের সভাপতি কবি মুহাম্মদ সামাদ বলেন, “সকল সুন্দরের শ্রেষ্ঠ সুন্দর হলো কবিতা। তাই তুলনা করতে গিয়ে আমরা বলি, গল্প বা উপন্যাসটি যেন একটি সুন্দর কবিতা, রূপসী মেয়েটি দেখতে ঠিক যেন একটি নিটোল কবিতা, একটি সুন্দর বক্তৃতাকে তাৎক্ষণিক তুলনা করি অসাধারণ কবিতা বলে।

“ভাষার সুন্দরতম রূপ এই কবিতার সঙ্গে যে কোনো মহৎ সৃষ্টির তুলনা নতুন নয়। যে কোনো অনন্য সৃজনের স্রষ্টা মাত্রই একেকজন শ্রেষ্ঠ কবি। কবি উপাধিটি সমাজের কীর্তিমান মানুষদের সর্বশ্রেষ্ঠ অর্জনের স্বীকৃতি জ্ঞাপক।”

এবারের কবিতা উৎসব স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ঘিরে আয়োজন করা হয়েছে জানিয়ে কবি সামাদ বলেন, “সব কবির সৃষ্টির প্রধান পাথেয় স্বপ্ন, সাহস ও ভালোবাসা। আশৈশব নির্যাতিত-নিপীড়িত মানুষের মুক্তির স্বপ্ন, অসম সাহস ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসাই প্রধান পাথেয় ছিল বঙ্গবন্ধু মুজিবের। তার শিল্পশৈলীসমৃদ্ধ রাজনীতির সোনালি ফসল এই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ নিঃসন্দেহে এক অনুপম সৃষ্টি ও মহত্তম কবিতা।

“তাই বাংলার স্বাধীনতা আমার, আপনার ও অনাগত কালের সব বাঙালির এক প্রিয়তম কবিতা। আসুন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে ঘিরে আয়োজিত আজকের জাতীয় কবিতা উৎসবে, বাঙালি জাতির সমবেতকণ্ঠ হয়ে, বাঙালির মুক্তির আনন্দে সব কবিকণ্ঠে গেয়ে উঠি — বাংলার স্বাধীনতা আমার কবিতা।”

কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত বলেন, আমাদের প্রত্যাশা—বাংলা ভাষাসহ আরো বেশ কয়েকটি ভাষার কবিদের লেখা ও উচ্চারণের মধ্য দিয়ে মহামারী, যুদ্ধ, লক্ষ লক্ষ শরণার্থীর দুর্দশা কবলিত অশান্ত পৃথিবীর শান্তিপ্রিয় মানুষের পাশে আমাদের কবিতা মোমের শিখা হয়ে জ্বলবে এই উৎসবে ।

উদ্বোধনী অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন কবি ও প্রাবন্ধিক আমিনুর রহমান সুলতান, ঘোষণাপত্র পাঠ করেন কবি কাজল বন্দ্যোপাধ্যায়, আহ্বায়কের ভাষণ দেন কবি শিহাব সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে কেন্দ্রীয় শহিদ মিনার এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও শিল্পী কামরুল হাসানের সমাধিতে ফুল দেন কবিরা।

সূত্রঃ বিডি নিউজ 24

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি চিঠি লিখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় পাঠানোর জন্য তেহরানের সম্ভাব্য আগ্রহের প্রতি ইঙ্গিত দিয়েছেন ইরানি কর্মকর্তারা, যা ২০১৫সালের যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ)-এর বিধানগুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজ মঙ্গলবার (৩ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানির এক বৈঠকে প্রস্তাবটি তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, লারিজানি পুতিনের সঙ্গে ওই বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি ‘ব্যক্তিগত বার্তা’ পৌঁছে দেন। এতে পারমাণবিক সমঝোতার পথে একটি পদক্ষেপ হিসেবে এই ব্যবস্থার প্রতি ইরানের আগ্রহের কথা তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই এই উদ্যোগের বিষয়টি সামনে এলো, বিশেষ করে ট্রাম্পের প্রশাসনের

আরও পড়ুন
language Change