তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা পারিবারিক কলহে বাবার ঘরে আগুন জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সিদ্ধান্ত পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র প্রহসনের নির্বাচন ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া এলজিইডির আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে প্রেসক্লাবের আয়োজনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক আড্ডা অনুষ্ঠিত আরও ৫ আসনে কারচুপির অভিযোগে মামলা খামেনির মৃত্যুসংবাদ পোস্ট করে যা লিখলেন ট্রাম্প আমতলীতে পূর্বশত্রুতার জেরে তরমুজ ক্ষেত নষ্ট বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইজিবাইক উদ্ধার অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ ও তার সহযোগীর প্রভাব ও সিন্ডিকেট ইতিহাসের ভয়াবহতম হামলার ঘোষণা দিল ইরান শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে : আইআরজিসি স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন জাহের আলভী

জর্জিয়াকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের দুয়ারে স্পেন

জর্জিয়াকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের দুয়ারে স্পেন
পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্কঃ

দাপুটে ফুটবল আর একের পর এক রেকর্ড। এবারও ইউরোপিয়ান বাছাইপর্বে নিজেদের আধিপত্য দেখাল স্পেন। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে জর্জিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সরাসরি ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার একদম কাছাকাছি পৌঁছে গেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

এ ম্যাচে নিজের ৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা মিকেল ওইয়ারসাবাল ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করে রঙিন করেছেন মাইলফলকের ম্যাচটি। দলের বাকি দুই গোল করেছেন মার্তিন সুবিমেন্দি ও ফেররান তোরেস।

প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ৩০ ম্যাচে অপরাজিত থেকে নিজেদের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে স্পেন। ভিসেন্তে দেল বস্কের সময় ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে গড়া আগের রেকর্ড ছিল ২৯ ম্যাচ।

ইউরোপীয় বাছাইয়ের ‘ই’ গ্রুপে পাঁচ ম্যাচে পাঁচ জয় তুলে নিয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে স্প্যানিশরা। ১৯ গোল করলেও এখনো পর্যন্ত গোল হজমের সংখ্যা শূন্য লুইস দে লা ফুয়েন্টের রক্ষণভাগে এটি বড় প্রাপ্তি।

একই সময়ে তুরস্ক বুলগেরিয়াকে ২-০ গোলে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তিনে জর্জিয়া (৩ পয়েন্ট), আর বুলগেরিয়া এখনো পয়েন্টের খাতা খোলেনি।

শেষ রাউন্ডে তুরস্কের বিপক্ষে জয় বা ড্র, এমনকি সাত গোলের কম ব্যবধানে হারলেও গ্রুপসেরার আসন নিশ্চিত হবে স্পেনের। প্রথম লেগে তুরস্ককে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।

গ্রুপ রানার্সআপকে প্লে-অফে লড়তে হবে।

১১তম মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের প্রথম গোলটি করেন ওইয়ারসাবাল। বক্সে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পেয়েছিল স্পেন।
২২তম মিনিটে আসে দ্বিতীয় গোল, ফাবিয়ান রুইসের থ্রু-বল ধরে বক্সে ঢুকে মার্তিন সুবিমেন্দি সহজ ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান।
৩৪তম মিনিটে ফেররান তোরেস গোল করে স্কোরলাইন ৩-০ করেন। ওইয়ারসাবালের পাসে কাছ থেকে লক্ষ্যভেদ করেন বার্সেলোনার এই উইঙ্গার।

প্রথমার্ধের যোগ করা সময়ে ওইয়ারসাবালের শক্তিশালী শট দারুণ সেভে ঠেকিয়ে দেন জর্জিয়া গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি।

৬৩তম মিনিটে তোরেসের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ওইয়ারসাবাল। শেষদিকে উভয় দলই গোলের কাছাকাছি গেলেও আর জালের দেখা পায়নি কেউ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে  নগরের নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে হওয়া মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (৩৮) জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম আদালত এই আদেশ দেন। এর আগে সোমবার (২৫ নভেম্বর)  বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেফতার করেন। সবা:স:সু-১৯৯/২৪

আরও পড়ুন
language Change