তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

উপদেষ্টার সাবেক এপিএসের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

উপদেষ্টার সাবেক এপিএসের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধান ছয় মাসেও এগোয়নি। তাঁর বিরুদ্ধে সাত মাস আগে অভিযোগ ওঠে- তিনি ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি-টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগের গোয়েন্দা তদন্ত করে প্রাথমিক প্রমাণও পায়; যার পরিপ্রেক্ষিতে মোয়াজ্জেমের বিরুদ্ধে নিয়মিত অনুসন্ধানে শুরু করে সংস্থাটি।

জানা গেছে, চলতি বছরের মে মাস থেকে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। কিন্তু গত ছয় মাসে অনুসন্ধানের কোনো অগ্রগতি নেই। নাম প্রকাশ না করে দুদকের একাধিক কর্মকর্তা জানান, এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে তথ্য-উপাত্ত চেয়ে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। কিন্তু তথ্য-উপাত্ত না পাওয়ায় অনুসন্ধান কার্যক্রম এগোয়নি।

অনুসন্ধান সংশ্লিষ্ট দুদকের আরেক কর্মকর্তা জানান, অভিযোগটি গুরুত্ব দিয়েই অনুসন্ধান করা হচ্ছে। কিন্তু যে অভিযোগ, এর স্বপক্ষে তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে না। তারপরও চেষ্টা অব্যাহত আছে। তথ্য-উপাত্ত পাওয়া গেলে যাচাই-বাছাই করে সেই অনুযায়ী পরবর্তী কার্যক্রমের দিকে এগোনো হবে।

অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠলে গত ২১ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর দুদক তাঁর বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগে অনুসন্ধান শুরু করে। দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ ও উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমির সমন্বয়ে একটি টিম অভিযোগটি অনুসন্ধান করছে।

অব্যাহতি দেওয়ার পর সাবেক এপিএসের বিরুদ্ধে অভিযোগ ও গুঞ্জনের বিষয়টি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেই দুদককে অনুসন্ধানের অনুরোধ করেছিলেন বলে ওই সময় জানান। গত ২৪ মে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে উপদেষ্টা লেখেন- কেউ যদি দুর্নীতিতে জড়ায়, সে যেই হোক, রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটাই জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অঙ্গীকার। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও পেশাদারত্ব আমাদের নতুন বাংলাদেশের পথে এগিয়ে চলার প্রমাণ। আশা করি, দুদক নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে তদন্ত করবে এবং সত্য উদ্ঘাটিত হবে। আমরা সততা, দায়বদ্ধতা ও সুশাসনের এমন দৃষ্টান্ত রেখে যেতে চাই, যা অনুকরণীয় হবে।

এর আগে ওই গত ২৪ মে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। দুদকের পক্ষে উপ-পরিচালক মিনু আক্তার সুমি নিষেধাজ্ঞা ও ব্লক চেয়ে আবেদন করেন। পরে অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তলব করলে ২২ মে মোয়াজ্জেম হোসেন দুদকে হাজির হন। ওই দিন বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমির নেতৃত্বে সংস্থার একটি দল তাঁকে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের কাছে মোয়াজ্জেম দাবি করেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন; একটি পক্ষ ছাত্রদের টার্গেট করে মিথ্যা ছড়াচ্ছে। তিনি বলেছিলেন, তাঁর পদত্যাগ নিয়ে কিছু গণমাধ্যমে ভুল তথ্য প্রকাশ হয়েছে। বিসিএস ভাইভার প্রস্তুতির জন্য ২৫ মার্চ তিনি পদত্যাগ করেছেন। সেই আবেদনের প্রেক্ষিতে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কিছু ভুল ছিল জানিয়ে, দুর্নীতির অভিযোগ পদত্যাগের পর এসেছে বলেও দাবি করেন তিনি।

ছয় মাস পরও অভিযোগের অনুসন্ধান কার্যক্রমে অগ্রগতি না থাকার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে অনুসন্ধান কর্মকর্তারা মুখ খোলেননি। তবে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বলেন, এ বিষয়টি কোন পর্যায়ে রয়েছে, তা সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে জানানো হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হাটহাজারীতে মোটরসাইকেল-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মোহাম্মদ সেকান্দর তুহিন হাটহাজারী চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল-বাস মুখোমুখি সংঘর্ষে আরিফ হোসেন (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ জুলাই) চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারীর নাজিরহাট নতুন রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো সেলপি সড়ক এলাকার দুলাল মিয়ার ছেলে। নাজিরহাট হাইওয়ে থানার (ওসি)আদিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ মারা যান। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

আরও পড়ুন
language Change