তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু

শিশু ও তরুণদের রক্ষায় কাজ করছে বিআরটিএ

শিশু ও তরুণদের রক্ষায় কাজ করছে বিআরটিএ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, ৫-২৯ বছর বয়সী শিশু ও তরুণদের সড়ক দুর্ঘটনা থেকে রক্ষায় সমন্বিত উদ্যোগে কাজ করছে বিআরটিএ।

রবিবার দুপুরে রাজধানীর বনানীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহযোগিতায় ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমবরস ফর রোড ট্রাফিক ভিক্টিমস’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, তরুণ জনগোষ্ঠীকে সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা না করা গেলে ২০৪০ সালের পর দেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ট হারানোর ঝুঁকিতে পড়বে। সেফ সিস্টেম অ্যাপ্রোচ বাস্তবায়নের অংশ হিসেবে যানবাহনের ফিটনেস অটোমেশনের আওতায় আনা হচ্ছে। পাশাপাশি দক্ষ চালক তৈরিতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে— এ প্রশিক্ষণ ছাড়া কোনও চালককে লাইসেন্স দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমদ চৌধুরী। তিনি বলেন, রোডক্র্যাশ ও এক্সিডেন্টের মধ্যে পার্থক্য স্পষ্ট করা গুরুত্বপূর্ণ। রোডক্র্যাশ প্রতিরোধযোগ্য, কিন্তু এক্সিডেন্ট নয়— তাই সড়কে সবার নিরাপত্তার জন্য আলাদা ‘সড়ক নিরাপত্তা আইন’ জরুরি। কারণ বিদ্যমান সড়ক পরিবহন আইন মূলত পরিবহন ব্যবস্থাপনা নিয়ে কাজ করলেও নিরাপত্তা নিশ্চিত করে না।

রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মূলপ্রবন্ধ উপস্থাপনায় জানানো হয়, বিশ্বব্যাপী ৫-২৯ বছর বয়সী শিশু ও তরুণদের মৃত্যুর প্রধান কারণ রোডক্র্যাশ, যার ৯২ শতাংশ ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশে— উন্নত দেশের তুলনায় যা তিন গুণ বেশি। বিশ্বস্বাস্থ্য সংস্থা, পুলিশ এবং বিআরটিএর তথ্যেও দেখা গেছে, প্রতি বছর রোডক্র্যাশ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

মূলপ্রবন্ধে আরও বলা হয়, বিশ্বের অনেক দেশ সেফ সিস্টেম অ্যাপ্রোচ বাস্তবায়ন করে ২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু ও আহতের সংখ্যা কমাতে সক্ষম হয়েছে। এ বছর মরক্কোতে অনুষ্ঠিত ‘চতুর্থ গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন রোড সেফটি’-তে বাংলাদেশ জানায়—২০২৭ সালের মধ্যে জাতীয় সড়ক নিরাপত্তা আইন অনুমোদন, ২০২৬ সালের মধ্যে মোটরসাইকেল হেলমেট স্ট্যান্ডার্ড বাস্তবায়ন গাইডলাইন, স্থানীয় পর্যায়ে গতিসীমা নিয়ন্ত্রণ ম্যানুয়াল এবং একটি সেন্ট্রাল রোডক্র্যাশ ডেটা সিস্টেম চালু করবে।

সভায় রোড সেফটি কোয়ালিশনের সদস্য প্রতিষ্ঠান ঢাকা আহ্ছানিয়া মিশন, ব্র্যাক, সিআইপিআরবি, স্টেপস, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিএনএনআরসি ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট এনসিপির, পদত্যাগের হিড়িক

জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট এনসিপির, পদত্যাগের হিড়িক

ডেস্ক রিপোর্টঃ জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট গঠনের পর থেকেই চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ২৪-এর গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এ নিয়ে দলের অভ্যন্তরীণ কোন্দল এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ইতোমধ্যে দলটির শীর্ষ পদে থাকা অন্তত ১৭ জন পদত্যাগ করেছেন। পদত্যাগকারী নেতারা বলেছেন, গণঅভ্যুত্থানের রাজনীতি থেকে সরে আসায় এবং জামায়াত ট্যাগ এড়াতে দল ছাড়তে বাধ্য হয়েছেন তারা।পদত্যাগের তালিকায় আরও অনেক শীর্ষ নেতার নাম শোনা যাচ্ছে। কখন কে, কোন সময় পদত্যাগ করবেন-দলটি আন্দাজই করতে পারছে না। বর্তমানে দলের ভেতরে থাকা নেতাকর্মীদের মধ্যেও আদর্শিক বিষয়গুলো নিয়ে দূরত্ব সৃষ্টি হচ্ছে। এ নিয়ে উদ্বিগ্ন দলের হাইকমান্ড। এমন পরিস্থিতিতে দলটি একধরনের টালমাটাল অবস্থায় পড়েছে। সম্প্রতি পদত্যাগ করা এনসিপি নেত্রী নীলিমা দোলা বলেছেন, দলের নেতাকর্মীদের চোখে ধুলা দিয়ে জামায়াতের

আরও পড়ুন
language Change