তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ শাহজাদপুরে বিএনপির প্রভাব খাঁটিয়ে জব্বারের বেপরোয়া চাঁদাবাজি ও দখল বানিজ্য ঈদের সাজে রঙিন বাজার ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহ... কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল খুলনায় ভৈরব নদ থেকে নিখোঁজ রিকশাচালকের মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা লোকালয় থেকে অজগর উদ্ধার সিরাজগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা অভিযান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ

শিশু ও তরুণদের রক্ষায় কাজ করছে বিআরটিএ

শিশু ও তরুণদের রক্ষায় কাজ করছে বিআরটিএ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, ৫-২৯ বছর বয়সী শিশু ও তরুণদের সড়ক দুর্ঘটনা থেকে রক্ষায় সমন্বিত উদ্যোগে কাজ করছে বিআরটিএ।

রবিবার দুপুরে রাজধানীর বনানীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহযোগিতায় ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমবরস ফর রোড ট্রাফিক ভিক্টিমস’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, তরুণ জনগোষ্ঠীকে সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা না করা গেলে ২০৪০ সালের পর দেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ট হারানোর ঝুঁকিতে পড়বে। সেফ সিস্টেম অ্যাপ্রোচ বাস্তবায়নের অংশ হিসেবে যানবাহনের ফিটনেস অটোমেশনের আওতায় আনা হচ্ছে। পাশাপাশি দক্ষ চালক তৈরিতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে— এ প্রশিক্ষণ ছাড়া কোনও চালককে লাইসেন্স দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমদ চৌধুরী। তিনি বলেন, রোডক্র্যাশ ও এক্সিডেন্টের মধ্যে পার্থক্য স্পষ্ট করা গুরুত্বপূর্ণ। রোডক্র্যাশ প্রতিরোধযোগ্য, কিন্তু এক্সিডেন্ট নয়— তাই সড়কে সবার নিরাপত্তার জন্য আলাদা ‘সড়ক নিরাপত্তা আইন’ জরুরি। কারণ বিদ্যমান সড়ক পরিবহন আইন মূলত পরিবহন ব্যবস্থাপনা নিয়ে কাজ করলেও নিরাপত্তা নিশ্চিত করে না।

রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মূলপ্রবন্ধ উপস্থাপনায় জানানো হয়, বিশ্বব্যাপী ৫-২৯ বছর বয়সী শিশু ও তরুণদের মৃত্যুর প্রধান কারণ রোডক্র্যাশ, যার ৯২ শতাংশ ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশে— উন্নত দেশের তুলনায় যা তিন গুণ বেশি। বিশ্বস্বাস্থ্য সংস্থা, পুলিশ এবং বিআরটিএর তথ্যেও দেখা গেছে, প্রতি বছর রোডক্র্যাশ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

মূলপ্রবন্ধে আরও বলা হয়, বিশ্বের অনেক দেশ সেফ সিস্টেম অ্যাপ্রোচ বাস্তবায়ন করে ২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু ও আহতের সংখ্যা কমাতে সক্ষম হয়েছে। এ বছর মরক্কোতে অনুষ্ঠিত ‘চতুর্থ গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন রোড সেফটি’-তে বাংলাদেশ জানায়—২০২৭ সালের মধ্যে জাতীয় সড়ক নিরাপত্তা আইন অনুমোদন, ২০২৬ সালের মধ্যে মোটরসাইকেল হেলমেট স্ট্যান্ডার্ড বাস্তবায়ন গাইডলাইন, স্থানীয় পর্যায়ে গতিসীমা নিয়ন্ত্রণ ম্যানুয়াল এবং একটি সেন্ট্রাল রোডক্র্যাশ ডেটা সিস্টেম চালু করবে।

সভায় রোড সেফটি কোয়ালিশনের সদস্য প্রতিষ্ঠান ঢাকা আহ্ছানিয়া মিশন, ব্র্যাক, সিআইপিআরবি, স্টেপস, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিএনএনআরসি ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সবকিছু ঠিক থাকলে আগস্টের শেষ সপ্তাহে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকা সফরে আসছেন। বাংলাদেশের সরকার-প্রধান এর আগে বেশ কয়েকবার রোম সফর করলেও এই প্রথমবারের মতো ইতালির কোনও প্রধানমন্ত্রী ঢাকা সফর করবেন। ওই সফরে অভিবাসনের ক্ষেত্রে বড় অগ্রগতি হতে পারে। এ ছাড়া টেক্সটাইল, প্রতিরক্ষাসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আগস্টের শেষের দিকে ঢাকা সফর করার কথা রয়েছে ইতালির প্রধানমন্ত্রীর। উভয়পক্ষ জর্জিয়ার সফর নিয়ে কাজ করছে। তার সফরে অভিবাসন ইস্যুতে বড় অগ্রগতি আসতে পারে। এ ছাড়া ইতালির প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ইতালির ক্ষমতায় আসেন জর্জিয়া মেলোনির সরকার। সম্প্রতি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে

আরও পড়ুন
language Change