তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

শিশু ও তরুণদের রক্ষায় কাজ করছে বিআরটিএ

শিশু ও তরুণদের রক্ষায় কাজ করছে বিআরটিএ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, ৫-২৯ বছর বয়সী শিশু ও তরুণদের সড়ক দুর্ঘটনা থেকে রক্ষায় সমন্বিত উদ্যোগে কাজ করছে বিআরটিএ।

রবিবার দুপুরে রাজধানীর বনানীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহযোগিতায় ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমবরস ফর রোড ট্রাফিক ভিক্টিমস’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, তরুণ জনগোষ্ঠীকে সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা না করা গেলে ২০৪০ সালের পর দেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ট হারানোর ঝুঁকিতে পড়বে। সেফ সিস্টেম অ্যাপ্রোচ বাস্তবায়নের অংশ হিসেবে যানবাহনের ফিটনেস অটোমেশনের আওতায় আনা হচ্ছে। পাশাপাশি দক্ষ চালক তৈরিতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে— এ প্রশিক্ষণ ছাড়া কোনও চালককে লাইসেন্স দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমদ চৌধুরী। তিনি বলেন, রোডক্র্যাশ ও এক্সিডেন্টের মধ্যে পার্থক্য স্পষ্ট করা গুরুত্বপূর্ণ। রোডক্র্যাশ প্রতিরোধযোগ্য, কিন্তু এক্সিডেন্ট নয়— তাই সড়কে সবার নিরাপত্তার জন্য আলাদা ‘সড়ক নিরাপত্তা আইন’ জরুরি। কারণ বিদ্যমান সড়ক পরিবহন আইন মূলত পরিবহন ব্যবস্থাপনা নিয়ে কাজ করলেও নিরাপত্তা নিশ্চিত করে না।

রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মূলপ্রবন্ধ উপস্থাপনায় জানানো হয়, বিশ্বব্যাপী ৫-২৯ বছর বয়সী শিশু ও তরুণদের মৃত্যুর প্রধান কারণ রোডক্র্যাশ, যার ৯২ শতাংশ ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশে— উন্নত দেশের তুলনায় যা তিন গুণ বেশি। বিশ্বস্বাস্থ্য সংস্থা, পুলিশ এবং বিআরটিএর তথ্যেও দেখা গেছে, প্রতি বছর রোডক্র্যাশ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

মূলপ্রবন্ধে আরও বলা হয়, বিশ্বের অনেক দেশ সেফ সিস্টেম অ্যাপ্রোচ বাস্তবায়ন করে ২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু ও আহতের সংখ্যা কমাতে সক্ষম হয়েছে। এ বছর মরক্কোতে অনুষ্ঠিত ‘চতুর্থ গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন রোড সেফটি’-তে বাংলাদেশ জানায়—২০২৭ সালের মধ্যে জাতীয় সড়ক নিরাপত্তা আইন অনুমোদন, ২০২৬ সালের মধ্যে মোটরসাইকেল হেলমেট স্ট্যান্ডার্ড বাস্তবায়ন গাইডলাইন, স্থানীয় পর্যায়ে গতিসীমা নিয়ন্ত্রণ ম্যানুয়াল এবং একটি সেন্ট্রাল রোডক্র্যাশ ডেটা সিস্টেম চালু করবে।

সভায় রোড সেফটি কোয়ালিশনের সদস্য প্রতিষ্ঠান ঢাকা আহ্ছানিয়া মিশন, ব্র্যাক, সিআইপিআরবি, স্টেপস, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিএনএনআরসি ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায় শোকের ছায়া

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার পুত্রবধূ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বগুড়ার। খবরটি ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। গাবতলীর বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়, বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শোকাহত নেতাকর্মীরা এ মৃত্যুকে দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন। গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেত্রীর মৃত্যুতে তারা একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারালেন। তার নেতৃত্ব ত্যাগ ও সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। গাবতলী

আরও পড়ুন
language Change