ডেস্ক রিপোর্টঃ
নির্বাচনের আগেই ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে মৃদ্যুদণ্ড কার্যকর করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার বিকাল তিনটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলামোটর দলের অস্থায়ী কার্যালয়ে তিনি এই মন্তব্য করেন।
সারজিস বলেন, “পৃথিবীর কোনও ক্ষমতাই চিরস্থায়ী নয়। কোনও স্বৈরাচার সারা জীবন মানুষকে নিষ্পেষণ করে টিকে থাকতে পারবে না। শুধু বাংলাদেশের জন্য নয়, এটি পুরো পৃথিবীর জন্য একটি নজির স্থাপন করেছে।”
তিনি আরও বলেন, “কামালকে ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে। রাজসাক্ষী আইজিপি মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বিচারকাজে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন; ফলে তার রায়েও আমরা সন্তুষ্ট।”
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত