তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

৫ সেবা বন্ধ করছে বাংলাদেশ ব্যাংক

৫ সেবা বন্ধ করছে বাংলাদেশ ব্যাংক
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের জন্য দীর্ঘদিন ধরে চালু থাকা পাঁচ ধরনের সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসে এসব সেবা বন্ধ হবে। পরে ধাপে ধাপে দেশের অন্যান্য বিভাগীয় অফিসেও কার্যক্রম স্থগিত করা হবে।

বাংলাদেশ ব্যাংক যে পাঁচ সেবা বন্ধ করছে সেগুলো হলো— ছেঁড়া-ফাটা নোট বদল, সঞ্চয়পত্র বিক্রি, প্রাইজবন্ড বিক্রি, সরকারি ট্রেজারি চালান গ্রহণ ও চালানভিত্তিক ভাংতি টাকা দেওয়া। ডিসেম্বর থেকে মতিঝিল অফিসে নগদ সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড কেনাবেচাও আর হবে না।

যে সেবাগুলো চালু থাকবে মতিঝিল অফিসের ১৬টি কাউন্টারে কিছু সেবা চালু থাকবে। এর মধ্যে রয়েছে— ধাতব মুদ্রা বিনিময়, স্মারক মুদ্রা বিক্রি, অপ্রচলিত নোটের বিরোধ নিষ্পত্তি ও ব্যাংকের সঙ্গে লেনদেন সংক্রান্ত সেবা। তবে ভবিষ্যতে এসব সেবাও ধীরে ধীরে বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে।

বাণিজ্যিক ব্যাংকে মিলবে সব সেবা যদিও বাংলাদেশ ব্যাংক এসব সেবা বন্ধ করছে, বাণিজ্যিক ব্যাংক, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও পোস্ট অফিসে আগের মতোই পাওয়া যাবে সঞ্চয়পত্র, প্রাইজবন্ড ও ছেঁড়া নোট বদলের মতো সব সুবিধা। ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে এসব সেবা দিতে পারে, তা তদারকি বাড়ানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।

কেন বন্ধ করা হচ্ছে এই সেবা? বাংলাদেশ ব্যাংকের ক্যাশ বিভাগ আধুনিকায়ন, মূল ভবনের নিরাপত্তা জোরদার এবং স্বয়ংক্রিয় ভল্ট স্থাপনের অংশ হিসেবে সেবা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গভর্নর ড. আহসান এইচ মনসুরের নির্দেশে গঠিত কমিটির সুপারিশেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

সম্প্রতি মতিঝিল অফিসে সঞ্চয়পত্র সার্ভার জালিয়াতির ঘটনা সামনে এলেও কর্মকর্তারা বলছেন, সেবাবন্ধের কারণ নিরাপত্তা নীতিমালা ও আধুনিকায়ন।

সেবা বন্ধ নিয়ে প্রচারণা চলবে গ্রাহকদের বিভ্রান্তি এড়াতে শিগগিরই সেবা বন্ধের বিষয়ে প্রচারণা চালাবে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে বর্তমানে সঞ্চয়পত্রের মোট ৩০ শতাংশ গ্রাহকসেবা দেওয়া হয়। সেবা বন্ধ হলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রামগড় ৪৩ বিজিবির ১২তম বিওপি ছোট ফরিংগা বিওপি উদ্বোধন

রামগড় ৪৩ বিজিবির ১২তম বিওপি ছোট ফরিংগা বিওপি উদ্বোধন

নুর আলম শরীফ, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: ১৭৯৫ সালে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধের জন্য রামগড় এলাকায় ৪৪৮ জন সৈনিক নিয়ে তৎকালীন রামগড় লোকাল ব্যাটালিয়ন”গঠিত হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। বর্তমানে জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রত্যেক বিজিবি সদস্য সীমান্তবর্তী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, মানবপাচার রোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধকল্পে ২৪/৭ সর্বোচ্চ প্রচেষ্টা করছে। সীমান্তে নিরাপত্তা আরও সুদৃঢ় করার লক্ষ্যে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর ১২তম বিওপি হিসেবে “ছোট ফরিংগা” বিওপি এর শুভ উদ্বোধন করা হয়। রবিবার (০৫ অক্টোবর) সকালে বিওপিটি উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্ব রিজিয়ন, চট্টগ্রাম রিজিয়নের, রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, পিবিজিএম, পিএসসি। প্রধান অতিথি বলেন, সীমান্তে অর্পিত পবিত্র দায়িত্বসমূহ এ

আরও পড়ুন
language Change