তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা পারিবারিক কলহে বাবার ঘরে আগুন জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সিদ্ধান্ত পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র প্রহসনের নির্বাচন ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া এলজিইডির আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে প্রেসক্লাবের আয়োজনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক আড্ডা অনুষ্ঠিত আরও ৫ আসনে কারচুপির অভিযোগে মামলা খামেনির মৃত্যুসংবাদ পোস্ট করে যা লিখলেন ট্রাম্প আমতলীতে পূর্বশত্রুতার জেরে তরমুজ ক্ষেত নষ্ট বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইজিবাইক উদ্ধার অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ ও তার সহযোগীর প্রভাব ও সিন্ডিকেট ইতিহাসের ভয়াবহতম হামলার ঘোষণা দিল ইরান শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে : আইআরজিসি স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন জাহের আলভী

মাদারীপুর-৩: ধানের শীষের বাহক আনিসুর রহমান

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
মাদারীপুর-৩ কালকিনি, ডাসার ও সদরের বিস্তৃত ভূখণ্ডজুড়ে দীর্ঘদিনের আওয়ামী আধিপত্য ভেঙে এখন এক ভিন্ন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। ফ্যাসিস্ট শাসনের পতনের পর ক্ষমতাসীনদের উপস্থিতি যেমন ম্লান, তেমনি মাঠে দৃশ্যমান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এই নতুন রাজনৈতিক ভোরেই ধানের শীষের প্রতীক তুলে দেওয়া হয়েছে দলের ত্যাগী, সংগঠনের অটল প্রহরী ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের হাতে।

মনোনয়ন ঘোষণার পর রাতের অন্ধকার চিরে তিনি যখন কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ে বের হন, তখনই স্পষ্ট হয়ে যায়, মাদারীপুর-৩ আর অতীতের মতো নয়। মানুষের চোখে ছিল ফিরে পাওয়া আকাঙ্ক্ষার আলো; তৃণমূলে দেখা যায় বহুদিনের নিভে যাওয়া আগুন আবার জ্বলে উঠেছে খোকনের আগমনে।

আনিসুর রহমান তালুকদার খোকন ১/১১-পরবর্তী দুঃসময়ের দগদগে ইতিহাস। জেল-জুলুম, গুমের ভয়, হয়রানির নিত্য চাপ কোনো কিছুই তাকে বিচলিত করতে পারেনি। দলের পতাকা ও সংগঠনকে ধারণ করে তিনি ছিলেন মাদারীপুর বিএনপির স্থিতধী ভিত্তি। তাঁর সাহস, সংগঠনের প্রতি অবিচল নিষ্ঠা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্কই তাকে আজ জেলার অপরিবর্তনীয় আস্থা-প্রতীকে পরিণত করেছে।

মনোনয়ন হাতে পেয়ে তিনি বলেন, “এটি আমার ব্যক্তিগত সাফল্য নয়; তৃণমূল নেতাকর্মীদের রক্ত-ঘাম, ত্যাগ-অভিযাত্রার ফসল। মাদারীপুর-৩ এর মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফেরাতে ধানের শীষকে বিজয়ী করার জন্য সর্বশক্তি নিয়োগ করব।”

এই ঘোষণা যেন মুহূর্তেই প্রাণ সঞ্চার করে স্থানীয় বিএনপি ঘরানায়। বহুদিনের ব্যথা, ক্ষোভ, হতাশা এক ঝটকায় উবে যায়, কারণ নেতাকর্মীরা জানেন, খোকন এমন একজন নেতা যিনি সংগ্রামের আগুনে গড়া, যিনি মাঠের লড়াই বোঝেন, এবং যিনি প্রতিদ্বন্দ্বিতাকে শুধু অংশগ্রহণ নয় চ্যালেঞ্জ হিসেবে নেন।

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, মাদারীপুর-৩ এখন আর কোনো পরীক্ষামূলক আসন নয়; এটি বিজয়ের জন্য প্রস্তুত একটি যুদ্ধক্ষেত্র। তাদের মতে, খোকনই সেই প্রার্থী যিনি প্রতিদ্বন্দ্বিতাকে শুরুর মুহূর্তেই নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারেন। ভোটারদের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক, তৃণমূলে গ্রহণযোগ্যতা এবং দলের প্রতি দুর্দান্ত আনুগত্য এসব মিলিয়ে শাসকগোষ্ঠীর এক সময়ের শক্ত ঘাঁটি এখন BNP’র জন্য আশাবাদের নতুন মানচিত্র হয়ে উঠছে।

মাদারীপুর-৩ এ বিএনপি’র এই পুনরুত্থান শুধুমাত্র রাজনীতির অঙ্ক নয়, এটি হলো তৃণমূলের রুদ্ধশ্বাস আকাঙ্ক্ষা, শক্তির পুনর্গঠন এবং রাজনৈতিক অভিলাষের নতুন বিস্ফোরণ। খোকনের নেতৃত্বে এই আসনটি এখন ধানের শীষের বিজয়ের সবচেয়ে সম্ভাব্য মঞ্চগুলোর একটি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন

রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সকালে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে শিশু আয়েশা আক্তার বিনতির (৮) মৃত্যু ও তিনজন দগ্ধের ঘটনায় ৪ দিন পর মামলা হয়েছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর রাতে দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেন অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহেদ ফারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলাল বাদী হয়ে মামলা করেছেন। ঘটনাটি তদন্ত চলছে। প্রসঙ্গত, শুক্রবার ১৯ ডিসেম্বর মধ্য

আরও পড়ুন
language Change