ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকার পর চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা বেড়েছে ৮২ হাজার ৭৯৯ জন।সেই হিসাবে,দেশে আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন ১২কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার।
মঙ্গলবার(১৮নভেম্বর)আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।এর আগে খসড়া তালিকা অনুযায়ী ভোটার ছিল ১২কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।
চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার ৬কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন ও নারী ভোটারের সংখ্যা ৬কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। এ ছাড়া ১ হাজার ২৩৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত