তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানায় যুবদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রুহুল কবির রিজভী রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বেকারদের চাকরির লক্ষ্যে জব ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক আমিনুর বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান আটক রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার পিরোজপুরে মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় ধর্ষককে গ্রেফতারের দাবী জানিয়ে মানব বন্ধন পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ

মূসক আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ

পাঠক সংখ্যা
638

 

ডেস্ক রিপোর্ট:

মূল্য সংযোজন কর (মূসক) আইনের অথেন্টিক ইংলিশ টেক্সট সরকারি গেজেট আকারে প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।বৃহস্পতিবার (২০নভেম্বর) এনবিআরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মূল্য সংযোজন কর আইন, ২০১২,কাস্টমস আইন,২০২৩ এবং আয়কর আইন,২০২৩ এর অথেন্টিক ইংলিশ টেক্সট সরকারি গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

এই আইন তিনটির অধীন প্রণীত বিধিমালার অথেন্টিক ইংলিশ টেক্সট না থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারী, পেশাদার বিভিন্ন প্রতিষ্ঠান,জাতীয় ও আন্তর্জাতিক গবেষক ও বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের রাজস্ব সংক্রান্ত আইনের বিধিবিধান বিচার-বিশ্লেষণ এবং তা যথাযথভাবে অনুধাবন করে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণে সহায়তার জন্য এ সংক্রান্ত সকল আইনের অথেন্টিক ইংলিশ টেক্সট জরুরি ছিল। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, ১৯৮৪ এবং কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ বাতিল করে ২০২৩ সালে আয়কর আইন এবং কাস্টমস আইন প্রণয়নের পর থেকেই দেশি-বিদেশি বিনিয়োগকারীরা রাজস্ব বিষয়ক মৌলিক এ আইন তিনটির অথেন্টিক ইংলিশ টেক্সট প্রকাশের জোর দাবি জানান। জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘদিন নিরলসভাবে কাজ করে আইনগুলোর ইংরেজি ভার্সন চূড়ান্ত করে। পরে পৃথক কমিটির মাধ্যমে কয়েক দফা রিভিউ করে চূড়ান্ত অনুমোদনের পর লেজিসলেটিভ বিভাগের ভেটিংয়ের জন্য পাঠানো হয়।

লেজিসলেটিভ বিভাগ সময় নিয়ে অত্যন্ত পেশাদারির সঙ্গে আইন তিনটির ইংরেজি ভার্সনে প্রয়োজনীয় সুপারিশ করে ভেটিং চূড়ান্ত করে। এরপর বিজি প্রেস হতে গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশ করা হয়। গত ১৬ অক্টোবর আয়কর আইন, ২০২৩ এর অথেন্টিক ইংলিশ টেক্সট SRO No-404-Law/২০২৫ এর মাধ্যমে সরকারি গেজেট নোটিফিকেশনে ‘Income Tax Act, ২০২৩’ আকারে প্রকাশিত হয়। এরপর ১৩ নভেম্বর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর অথেন্টিক ইংলিশ টেক্সট SRO No-440-Law/২০২৫/৩২৬-Mushak এর মাধ্যমে সরকারি গেজেট নোটিফিকেশনে ‘Value Added Tax and Supplementary Duty Act ২০১২ আকারে প্রকাশ করা হয়েছে। একই দিন কাস্টমস আইন, ২০২৩ Authentic English Text SRO No-441-Law/২০২৫ এর মাধ্যমে সরকারি গেজেট নোটিফিকেশনে  Customs Act ২০২৩’ আকারে প্রকাশ করা হয়। এর আগে,গত ১০ নভেম্বর SRO নং-৪৩৯-আইন (অনুবাদ)/২০২৫ এর মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর অথেন্টিক ইংলিশ টেক্সট সরকারি গেজেট নোটিফিকেশনে Value Added Tax and Supplementary Duty Rules, ২০১৬ আকারে প্রকাশিত হয়।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন,২০১২,কাস্টমস আইন,২০২৩ এবং আয়কর আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা,২০১৬ এর অথেন্টিক ইংলিশ টেক্সট সরকারি গেজেটে প্রকাশের ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন,কাস্টমস আইন এবং আয়কর আইনের বিধি-বিধান সম্পর্কে যথাযথভাবে জানতে পারবেন। এতে রাজস্ব সংক্রান্ত আইনের প্রতি করদাতাদের আস্থাও বাড়বে। অথেন্টিক ইংলিশ টেক্সট সরকারি গেজেটে প্রকাশের ফলে আইনগুলো প্রয়োগের ক্ষেত্রে অস্পষ্টতা ও দ্ব্যর্থবোধকতা দূর হবে এবং দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নতিতে সহায়তা করবে। আইন তিনটির ইংরেজি ভার্সন প্রণয়নে শতভাগ পেশাদারির সঙ্গে কঠোর পরিশ্রম করায় আয়কর ও কাস্টমস ক্যাডারে কর্মরত মেধাবী ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ কাজে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়ার জন্য বিশ্বব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঋণও স্বীকার করছে এনবিআর।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বেনাপোল সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

  শার্শাউপজেলাপ্রতিনিধি : মোঃ আতিকুজ্জামান, বেনাপোলের দৌলতপুর সীমান্তে ভারতীয় বিএসএফের রাবার বুলেটে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছে। তাদেরকে বিজিবি উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেছে। মঙ্গলবার (০২ এপ্রিল) সাড়ে রাত ১০ টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা আহত হয়। আহতরা হলেন, বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে ডালিম (৩৫) ও দীন ইসলামের ছেলে বাবু (৩৭)। খুলনা-২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, মঙ্গলবার রাতে কয়েকজন চোরাকারবারী অন্ধকারে সীমান্ত পথে ভারতে ঢোকার চেষ্টা করে। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে বাবু ও ডালিম নামে দুই জন গুলিবিদ্ধ হয়। তাদের পায়ে ও চোখে গুলি লাগে। এসময় বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে

আরও পড়ুন
language Change