তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

এ বছরটা ফুটবলে কেমন কাটল ব্রাজিল ও আর্জেন্টিনার

এ বছরটা ফুটবলে কেমন কাটল ব্রাজিল ও আর্জেন্টিনার
পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের ক্ষণ গুনতে গুনতে ২০২৫ সালকে বিদায় জানাল ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দল। সামনের ২০২৬ দুই দেশের জন্যই মহাগুরুত্বপূর্ণ। বিশ্বকাপের বছর বলে কথা! চার বছর ধরে ফুটবলের পরাশক্তি দেশগুলো অপেক্ষায় থাকে এই সময়টির। বিশ্বকাপ শিরোপা জিতে চার বছরের জন্য নিজেদের সিংহাসন ও মর্যাদাকে সমুন্নত করার এটিই একমাত্র উপলক্ষ। আর বিশ্বকাপ মানেই উত্তাপের বড় একটি অংশজুড়ে ব্রাজিল ও আর্জেন্টিনার নাম। বিশ্বব্যাপী দক্ষিণ আমেরিকার এই দুই দেশের কোটি সমর্থক নিজ দলের হাতে ট্রফি দেখার অপেক্ষায় থাকেন। সর্বশেষ ২০২২ সালে এই অপেক্ষাটা ঘুচেছিল আর্জেন্টিনা সমর্থকদের, লিওনেল মেসিরা ট্রফি হাতে তুলেছেন ৩৬ বছর পর। ব্রাজিলের এখনকার অপেক্ষাটা ২০০২ সালের পর থেকে। এমন পরিস্থিতিতে ২০২৬ বিশ্বকাপের আগের বছরে দুই দেশ কেমন খেলল,দেখে নেওয়া যেতে পারে।

আন্তর্জাতিক ফুটবলে এই দশকটাকে কেউ চাইলে আর্জেন্টিনা ও লিওনেল মেসির দশক হিসেবেও মনে রাখতে পারে। ২০২২ বিশ্বকাপ জিতে ফুটবলে নিজেদের হারানো রাজত্ব পুনরুদ্ধার করেছে আলবিসেলেস্তে’রা। এর আগে ২০২১ সালে কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার উত্থানের গল্পটা শুরু হয়েছিল। সেবার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের জানান দেয় মেসির আর্জেন্টিনা। এরপর ইউরোপ চ্যাম্পিয়নদের হারিয়ে ফিনালিসিমাও জিতে নেয় তারা। আর বিশ্বকাপের পর গত বছর আর্জেন্টিনা জিতেছে টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা। মেসিকে ঘিরে আর্জেন্টিনায় এখন নতুন একটি ফুটবল–প্রজন্মের আবির্ভাব ঘটেছে। ২০২৬ বিশ্বকাপে ব্যাটনটা থাকবে তাঁদের হাতেই। ২০২৫ সালে আর্জেন্টিনার পারফরম্যান্স ছিল মূলত আগের চার বছরের ধারাবাহিকতা। লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার অবিশ্বাস্য ছন্দ অব্যাহত ছিল এই বছরও। বিশ্বকাপ বাছাইয়ের আঞ্চলিক লড়াইয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে ছিল স্কালোনির দল। এ বছর সব মিলিয়ে আর্জেন্টিনা ম্যাচ খেলেছে ৯টি। এর মধ্যে জিতেছে ৭টিতে,১টি করে ড্র ও হার। এই ৯ ম্যাচে আর্জেন্টিনা গোল করেছে ১৯টি, বিপরীতে হজম করেছে মাত্র ৩টি, যা আর্জেন্টিনার আক্রমণ ও রক্ষণের শক্তিমত্তারই জানান দিচ্ছে।

এ বছর আর্জেন্টিনার ১–০ গোলের একমাত্র হারটা এসেছে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে। আর ১–১ গোলে ড্র করেছে কলম্বিয়ার বিপক্ষে। আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়টি এসেছে মায়ামিতে পুয়ের্তো রিকোর বিপক্ষে, ব্যবধান ছিল ৬–০। তবে ২০২৫ সাল বললে আর্জেন্টিনার সমর্থকদের সবার আগে মনে পড়বে ব্রাজিলের বিপক্ষে বুয়েনস এইরেসের ম্যাচটির কথা। যে ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪–১ গোলে বিধ্বস্ত করে তারা। পরিসংখ্যান সরিয়ে রাখলে এই সময়ে আর্জেন্টিনা দল হিসেবে আরও সংগঠিত ও সুদৃঢ় হয়েছে। মেসিকে ছাড়াও দল হিসেবে নিজেদের শক্তি প্রদর্শন করেছে তারা। যেমন ব্রাজিলের বিপক্ষে বড় ব্যবধানে জেতা ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মেসি। এই ম্যাচে মেসির অনুপস্থিতির প্রভাব বুঝতে দেননি বাকিরা। পাশাপাশি হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা, এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক আলিস্টাররা এই সময়ের মধ্যে আরও পরিপক্বতার পরিচয় দিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

​কেরানীগঞ্জে এসকিউডি (SQD) ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমির প্রথম বর্ষপূর্তি ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

​কেরানীগঞ্জে এসকিউডি (SQD) ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমির প্রথম বর্ষপূর্তি ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কেরানীগঞ্জে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এসকিউডি (SQD) ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমি তাদের প্রথম বর্ষপূর্তি এবং ২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ডে উদযাপন করেছে। ​শনিবার (৩ জানুয়ারি) কেরানীগঞ্জের আটি বাজার সংলগ্ন পাঞ্চদোনা এলাকার ‘বন্যা পার্টি সেন্টারে’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল অফ কোয়ালিটি ডেভেলপমেন্ট (SQD) এর এই বিশেষ আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ​​ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার পিতা- মোঃ আব্দুর রাজ্জাক এবং মাতা- সালমা বেগম। ​সফলতার সাথে এক বছর পূর্ণ করায় ‘এসকিউডি-স্কুল অফ কোয়ালিটি ডেভেলপমেন্ট’-এর প্রথম বর্ষপূর্তি পালন করা হয়। ​ওরিয়েন্টেশন ২০২৬: নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। ​এসকিউডি (SQD) ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমি ওই অঞ্চলের প্রথম পূর্ণাঙ্গ ইংলিশ মিডিয়াম ইন্টারন্যাশনাল মাদ্রাসা হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালনা

আরও পড়ুন
language Change