মোঃ মহিবুল্লাহ ভূঁইয়া, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার বরুড়ায় গত ১৭ ই নভেম্বর ২০২৫ ইং, স্ব-শরীরে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন সপ্তম শ্রেণীর ছাত্রী অর্পিতা পাল ও তার অভিভাবক।
লিখিত অভিযোগ পত্রে অর্পিতা পাল উল্লেখ করেন- কাদবা তালাগ্রাম তারিনী চরন লাহা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী গত ২৮/০৫/ ২০২৫ ইং বাবু কৃষ্ণ বণিক স্যারকে জিজ্ঞাসা করেন, "স্যার কেমন আছেন? তখন স্যার এগিয়ে এসে আমার মাথায় মার্কার কলম দিয়ে আঘাত করে তার পরক্ষণে আমি মাথায় ব্যথা অনুভব করি।
অর্পিতা পাল আরো বলেন- এ বিষয় বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু- এমং মারমা মং এর নিকট আমি লিখিত অভিযোগ করি, আমি যেন ন্যায় বিচার পাই।
কাদবা তলাগ্রাম তারিনী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আইয়ুব আলী স্যারের কাছে জানতে চাইলে তিনি বলেন-
"এ বিষয়ে আমরা কোনো লিখিত বা মৌখিক কোনো অভিযোগ পাইনি।
পরে বাবু কৃষ্ণ বণিক স্যারকে জিজ্ঞাসাবাদ করলে তিনিও বলেন, "এ বিষয়ে আমি কিছুই জানিনা"
অর্পিতা রানীর মা কনিকা পাল জানান- গত ২৮/ ০৫/২০২৫ ইং তারিখ হতে মেয়ের মাথা ব্যথা। মার্কার কলম দিয়ে আঘাত করা স্থানটিতে ক্ষত সৃষ্টি হয়। এ বিষয়ে চিকিৎসকের সাথে পরামর্শ করে এ পর্যন্ত মাথার চিকিৎসা বাবদ খরচ হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা! এই বিষয়ে আমি ন্যায় বিচার চাই।
কাদবা তলাগ্রাম তারিনী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি রাজি দত্তকে না পেয়ে তার মুঠো ফোনে কল করে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমাকে আনুমানিক দের-মাস আগে শিক্ষার্থীর মা মৌখিকভাবে জানায়। আমি দ্রুত উন্নত চিকিৎসা নিতে বলি এবং পরের দিনই স্কুলের সকল শিক্ষকদেরকে বিভিন্ন বিষয় আরো সতর্ক করি। অভিযুক্ত শিক্ষককে আলাদা ডাকাই এবং ভবিষ্যতে যেন কোন অভিযোগ না পাওয়া যায় সে বিষয়ে সতর্ক করি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী নু-এমং মারমা মং বলেন- আমরা অভিযোগ পেয়েছি, সাথে সাথেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত