তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

গুইমারায় সন্ত্রাসীদের তান্ডব

গুইমারায় সন্ত্রাসীদের তান্ডব
পাঠক সংখ্যা
638

 

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় প্রকাশ্য দিবালোকে পাঠাও কুরিয়ার সার্ভিসের এক ডেলিভারি ম্যানকে মালামাল ও মোটর সাইকেল সহ জিম্মি করে বিপুল পরিমাণ চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পার্বত্য আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্প্রতিবার ২০ নভেম্বর দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় গুইমারা বিজিবি সেক্টরের ১নং জিপি গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঠাও কুরিয়ারের ডেলিভারিম্যান মোহাম্মদ তারেক হোসেন বরুইতলী এলাকায় পার্সেল ডেলিভারি দিতে গেলে ইউপিডিএফ (মূল) দলের স্থানীয় পোস্ট পরিচালক বিকাশ ত্রিপুরার নেতৃত্বে ৬-৭ জনের একটি সশস্ত্র দল তার গতিরোধ করে। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে তারেক হোসেনের ব্যবহৃত মোটরসাইকেল এবং কুরিয়ারের মালামালসহ তাকে আটক করে।

পরবর্তীতে সন্ত্রাসীরা মোবাইলের মাধ্যমে পাঠাও কুরিয়ারের গুইমারা শাখার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম-কে যোগাযোগ করে বাৎসরিক টোকেন বাবদ ৪০,০০০ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে আটককৃত ব্যক্তিকে অজ্ঞাত স্থানে অপহরণ করে হত্যার হুমকিও প্রদান করা হয়।

পরিস্থিতি সামাল দিতে ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তিনি সন্ত্রাসীদের সাথে আলোচনায় বসে আগামী ২৩ নভেম্বর (রবিবার) ১৫,০০০ টাকা পরিশোধ করার প্রস্তাব দেন। তবে সশস্ত্র গ্রুপটি ২০২৬ সালের অগ্রিম বাৎসরিক চাঁদা হিসেবে এককালীন ৪০,০০০ টাকা দাবিতে অনড় থাকে।

দীর্ঘ আলোচনার পর, আগামী ২২ নভেম্বর (শনিবার) নির্ধারিত এলাকায় গিয়ে দাবিকৃত ৪০,০০০ টাকা পরিশোধ করে টোকেন সংগ্রহ করার শর্তে সন্ত্রাসীরা কোনো মুক্তিপণ ছাড়াই ডেলিভারিম্যান তারেক হোসেনকে ছেড়ে দেয়। তবে শর্ত ভঙ্গ করলে বা নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করলে ওই ডেলিভারিম্যানকে পুনরায় অপহরণ করা হবে বলে হুমকি দিয়েছে সশস্ত্র সংগঠনটি।

এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

 জুয়ার ফাঁদে নিঃস্ব হচ্ছেন তরুণরা

মেহেরপুর প্রতিনিধি॥ মেহেরপুরের মুজিবনগর আদর্শ মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক নুরুল ইসলাম এবং অফিস সহকারী কাম হিসাবরক্ষক জামান উদ্দিন। কলেজে শিক্ষাদান তাদের কাজ হলেও তারা অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম বসিয়ে এলাকার যুবসমাজকে ফেলেছেন হুমকির মুখে। তাদের ফাঁদে পড়ে যুবক থেকে শুরু করে নানা পেশার মানুষ হয়েছেন নিঃস্ব। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালে প্রভাষক নুরুল ইসলাম ওরফে লালন মাস্টার ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। সেই চাকরি ছেড়ে ২০২২ সালে এলাকায় এসে জামান উদ্দিন ওরফে জামান মাস্টারের সঙ্গে মিলে কোমরপুর বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখা খোলেন। এর চার মাস পর তারা মেহেরপুর জেলায় অনলাইন জুয়ার প্রথম এজেন্টশিপ আনেন মুকুল নামে এক ব্যক্তির মাধ্যমে। সে সময় নুরুল ও জামান নিজেদের ডাচ্-বাংলা ব্যাংক থেকে মুকুলকে এজেন্ট সিম ও জুয়ার ব্যবসা পরিচালনার টাকা

আরও পড়ুন
language Change