তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প

গুইমারায় সন্ত্রাসীদের তান্ডব

গুইমারায় সন্ত্রাসীদের তান্ডব
পাঠক সংখ্যা
638

 

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় প্রকাশ্য দিবালোকে পাঠাও কুরিয়ার সার্ভিসের এক ডেলিভারি ম্যানকে মালামাল ও মোটর সাইকেল সহ জিম্মি করে বিপুল পরিমাণ চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পার্বত্য আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্প্রতিবার ২০ নভেম্বর দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় গুইমারা বিজিবি সেক্টরের ১নং জিপি গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঠাও কুরিয়ারের ডেলিভারিম্যান মোহাম্মদ তারেক হোসেন বরুইতলী এলাকায় পার্সেল ডেলিভারি দিতে গেলে ইউপিডিএফ (মূল) দলের স্থানীয় পোস্ট পরিচালক বিকাশ ত্রিপুরার নেতৃত্বে ৬-৭ জনের একটি সশস্ত্র দল তার গতিরোধ করে। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে তারেক হোসেনের ব্যবহৃত মোটরসাইকেল এবং কুরিয়ারের মালামালসহ তাকে আটক করে।

পরবর্তীতে সন্ত্রাসীরা মোবাইলের মাধ্যমে পাঠাও কুরিয়ারের গুইমারা শাখার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম-কে যোগাযোগ করে বাৎসরিক টোকেন বাবদ ৪০,০০০ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে আটককৃত ব্যক্তিকে অজ্ঞাত স্থানে অপহরণ করে হত্যার হুমকিও প্রদান করা হয়।

পরিস্থিতি সামাল দিতে ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তিনি সন্ত্রাসীদের সাথে আলোচনায় বসে আগামী ২৩ নভেম্বর (রবিবার) ১৫,০০০ টাকা পরিশোধ করার প্রস্তাব দেন। তবে সশস্ত্র গ্রুপটি ২০২৬ সালের অগ্রিম বাৎসরিক চাঁদা হিসেবে এককালীন ৪০,০০০ টাকা দাবিতে অনড় থাকে।

দীর্ঘ আলোচনার পর, আগামী ২২ নভেম্বর (শনিবার) নির্ধারিত এলাকায় গিয়ে দাবিকৃত ৪০,০০০ টাকা পরিশোধ করে টোকেন সংগ্রহ করার শর্তে সন্ত্রাসীরা কোনো মুক্তিপণ ছাড়াই ডেলিভারিম্যান তারেক হোসেনকে ছেড়ে দেয়। তবে শর্ত ভঙ্গ করলে বা নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করলে ওই ডেলিভারিম্যানকে পুনরায় অপহরণ করা হবে বলে হুমকি দিয়েছে সশস্ত্র সংগঠনটি।

এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঘুষের টাকায় ভারতসহ ৬ দেশে সম্পদ গড়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ

স্টাফ রিপোর্টার॥ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্বস্ততার কোটায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রধান প্রকৌশলীর দায়িত্ব পান তুষার মোহন সাধু খাঁ। এরপরেই প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতের জন্য প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানকে বানিয়েছেন অনিয়ম-দুর্নীতির আখড়া। বর্তমান প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতির রাজত্ব কায়েম করেছেন। জানা গেছে, সিনিয়রিটির পরীক্ষায় অংশ না নিয়েই পদোন্নতি পাওয়া তুষার মোহন সাধু খাঁ ডিপিএইচইতে দুর্নীতির নিজস্ব বলয় তৈরি করছেন। প্রকল্প পরিচালক ও ঠিকাদারদের কাছ থেকে নিয়মিত কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আগে অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং সারা দেশে নিরাপদ পানি সরবরাহ ও আর্সেনিকঝুঁকি নিরসন প্রকল্পের পরিচালক থাকাকালেও তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। অডিটেও খরচে গরমিল পায় সরকারি সংস্থা। আইএমইডিসহ বিভিন্ন সংস্থা বললেও তা মানেননি তিনি। আওয়ামী লীগের অনুগত ও

আরও পড়ুন
language Change