ডেস্ক রিপোর্ট:
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। শুক্রবার সকালের এই ভূমিকম্পে রাজধানীর আরমানীটোলায় একটি ভবন ধসে পড়েছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দৈনিক সবুজ বাংলাদেশকে এ তথ্য জানান। কন্ট্রোল রুম থেকে জানানো হয়, ভূমিকম্পের ঘটনায় আমাদের একাধিক কল এসেছে। এরমধ্যে আরমানীটোলায় একটি ভবন ধসের সংবাদ পেয়েছি। ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।
এদিন সকাল ১০টা ৩৭ মিনিটে হওয়া এই ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। জানা গেছে, আরমানীটোলা ছাড়াও ভূমিকম্পে খিলগাঁওয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হেলে পড়েছে কলাবাগান, মাতুয়াইল ও নিউমার্কেটের পাশের একটি ভবন। এছাড়া ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হলের ছোট অংশ ভেঙে গেছে। অন্যদিকে ভূমিকম্পের সময় ভয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের চারতলা থেকে একজন লাফ দিয়েছেন। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত