প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৪, ২০২৬, ৫:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ৫:২০ পি.এম
বঙ্গোপসাগরে আগামী ২৪ঘণ্টায় লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া রিপোর্ট:
দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় আগামী ২৪ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশে এর তেমন একটা পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার(২২নভেম্বর)সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়,বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে,মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এতে আরও বলা হয়,দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান,লঘুচাপটি বাংলাদেশের উপকূলে আঘাত নাও হানতে পারে। এটি ভারতের ওড়িশা,পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে দেশের আবহাওয়ার বড় ধরনের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।
বৃষ্টিপাত: আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
কুয়াশা: ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রা: সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত